মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

শিশু ধর্ষণের অভিযোগে আপন দাদার বিরুদ্ধে অভিযোগ।

আপডেটঃ ২:২২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০২৪

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনা মদনে ১২ বছরের শিশু নাতনিকে ধর্ষণের অভিযোগে বকুল মিয়া (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।গত সোমবার (২সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মদন থানায় একটি লিখিত  অভিযোগ দাখিল করেন।অভিযুক্ত ব্যক্তি উপজেলা নায়েকপুর ইউনিয়নের পাঁচ আলমশ্রী গ্রামের বাসিন্দা।তিনি সম্পর্কে শিশুটির দাদা হন।গত ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টার সময় মাদ্রাসা থেকে শিশুটি বাড়িতে আসেন।তখন মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে দাদার হাতের কাঁটা খুলে দেওয়ার জন্য নাতনিকে দাদার ঘরে ডেকে নিয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে।ধর্ষণের পর দাদা নাতিকে বলে এ বিষয়ে কারো কাছে প্রকাশ করলে প্রাণে মেরে ফেলবে বলেও ভয় দেখান অভিযুক্ত দাদা।মা, বাড়িতে আসার পর শিশুটির রক্তক্ষরণ হলে।তখন শিশুটি মায়ের কাছে বিষয়টি খুলে বলে।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হক এ প্রতিনিধিকে বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম নেত্রকোনা।