বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

যথাযথ প্রক্রিয়া ছাড়া উচ্ছেদ ‘সঠিক নয়’: ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির

অক্টোবর ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবৈধ দোকান এবং ভবঘুরে-ভাসমানদের উচ্ছেদ অভিযানের সমালোচনা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার (২৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দোকান উচ্ছেদ বা ভবঘুরে সরানো সঠিক সিদ্ধান্ত নয়।” নাসিরের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া। তিনি লিখেছেন, “ক্যাম্পাসে ভবঘুরে, নেশাগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপস্থিতি নারী শিক্ষার্থীসহ সবার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পর্যাপ্ত আলোকসজ্জা ও নজরদারি নিশ্চিত করা জরুরি।”ছাত্রদল নেতা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের...

বিরলে জমি সংক্রান্ত সংবাদকে ঘিরে জামায়াত ও এলাকাবাসীর মানব-বন্ধন

অক্টোবর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দীপ্ত টিভির ফেসবুক পেইজে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমির ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে 'জমি দখল' সংক্রান্ত মিথ্যা, বানোয়াট ও একতরফা সংবাদ প্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ও স্থানীয় এলাকাবাসী।সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার নাড়াবাড়ী হাটে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা এবং ৪নং শহরগ্রাম ইউনিয়ন এলাকাবাসি'-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ শহরগ্রাম ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত দুইদিন আগে দীপ্ত টিভির ফেসবুক পেইজে বিরল উপজেলা আমির হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে একটি 'লাইভ সংবাদ' পরিবেশন...

যশোরে আওয়ামী লীগ সভাপতির একশ বিঘার ‘দখল ফার্ম’: কৃষকদের কান্না, খাসজমিও ছাড়েননি মিলন

অক্টোবর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের রাহেলাপুর গ্রামে প্রায় একশ বিঘা জমি দখল করে বিশাল কৃষি খামার গড়ে তুলেছেন জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি শহিদুল ইসলাম মিলন। স্থানীয় কৃষকদের অভিযোগ, তাদের ফসলি জমি জোর করে দখল, প্রতারণা ও খাসজমি ভরাটের মাধ্যমে তিনি এই ফার্ম প্রতিষ্ঠা করেন। এমনকি সরকার মালিকানাধীন দুটি বিল কালীদার বিল ও বৌদার বিল এর বড় অংশও তার দখলে গেছে।স্থানীয়রা জানান, মায়ের সম্পত্তি থেকে পাওয়া ১১ বিঘা জমিকে কেন্দ্র করে মিলনের দখল অভিযান শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর ক্ষমতার প্রভাব খাটিয়ে ধীরে ধীরে শতাধিক কৃষকের জমি নিজের দখলে নেন। কেউ কেউ অল্প দামে জমি বিক্রি করলেও, অনেকে টাকাও পাননি। আবার অনেকের জমি ‘অদলবদলের প্রতিশ্রুতি’ দিয়ে তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। কাশিমপুরের কৃষক আব্দুল কাদের বলেন, “চেয়ারম্যান...

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির সাক্ষাৎ আজ

অক্টোবর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। শনিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবন এলাকায় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।প্রতিনিধি দলে থাকবেন—দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তিসহ সনদের নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির কেউ যাননি। সেদিন সকালে দলটির পক্ষ থেকে তিনটি শর্তের কথা বলা হয়েছিল। সেগুলো হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ‘টেক্সট’ ও গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে; গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই...

সব সম্প্রদায়ের অন্তর্ভুক্তি লক্ষ্য বিএনপির ‘রেইনবো নেশন’ ভাবনা

অক্টোবর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্র কাঠামো সংস্কারে ঘোষিত ৩১ দফার দ্বিতীয় প্রস্তাবে বিএনপি তুলে ধরেছিল একটি নতুন রাজনৈতিক দর্শন—‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-পরবর্তী সময়ের এই ধারণাটিকে বাংলাদেশের প্রেক্ষাপটে রূপ দিতে চায় দলটি। বিএনপি নেতাদের ভাষায়, এর লক্ষ্য হলো এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে ধর্ম, ভাষা, বর্ণ বা জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিক সমান মর্যাদা ও সুযোগ ভোগ করবেন।‘রেইনবো নেশন’ ধারণাটি প্রথম প্রচলন করেন দক্ষিণ আফ্রিকার বিশপ ডেসমন্ড টুটু। পরে নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি হওয়ার পর এটিকে জাতীয় দর্শন হিসেবে গ্রহণ করেন, যার উদ্দেশ্য ছিল বিভাজন পেরিয়ে ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা। বিএনপি বলছে, একই ভাবনায় তারা বাংলাদেশেও অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণে কাজ করতে চায়।সম্প্রতি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা সব...

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

অক্টোবর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন—দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তি ও সনদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সহ-সভাপতি আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন।এর আগে গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সেদিন সকালে দলটি তিনটি শর্তের কথা জানিয়েছিল।শর্তগুলো হলো—জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট ও গণভোটের প্রশ্ন চূড়ান্ত...

মনোহরদীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণমিছিল অনুষ্ঠিত

অক্টোবর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার খিদিরপুর ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই গণমিছিলটি খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা দরগাহ বাজার থেকে শুরু হয়ে কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির  সদস্য গোলাম মোস্তফা, মাওলানা বাকিউল ইসলাম বাকি, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির...

এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দাবি — আমরা ক্ষমতাসীন বা শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করব

অক্টোবর ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তাদের লক্ষ্য আগামী সংসদে জনস্বত্বের প্রতিনিধিত্ব করা — সেটা সরকারি দল হিসেবে হলে ভালো, না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করার মাধ্যমে। তিনি বলেন, “আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে রাজি নই।” সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও উপজেলা সমন্বয় সভার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। নানা প্রশ্নের জবাবে তিনি বলেন, শাপলা চিহ্ন (Election symbol) নিয়ে এনসিপিকে বাধা দেওয়া অগ্রহণযোগ্য এবং স্বাধীনভাবে দাবি আদায়ের ক্ষেত্রেই তারা লড়াই চালাবেন।শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, “অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি স্বাধীন বিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে যৌক্তিক অধিকার আদায় করা প্রয়োজন কিন্তু নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচন...

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

অক্টোবর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এটি নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি মহাপরিচালক (ডিজি), আনসার ও ভিডিপির ডিজি, এনটিএমসি, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিসহ বিভিন্ন বাহিনীর মোট ১৮ জন উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নেন।এ ছাড়া ইসির চার নির্বাচন কমিশনার, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে আসন্ন...

জামায়াতের কথা ও কাজের মিল নেই: রুমিন ফারহানা

অক্টোবর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামীর কথাবার্তা ও কর্মকাণ্ডের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। তার মতে, দলটি এক কথা বলে, আরেকভাবে কাজ করে, যা রাজনৈতিক পরিসরে একধরনের অস্পষ্টতা তৈরি করেছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, “জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক। দৃশ্যমান যা দেখায়, অন্তরালে থাকে ভিন্ন কিছু।” তিনি আরও বলেন, বিএনপি, আওয়ামী লীগ বা এনসিপির মতো অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অন্তত কিছুটা সামঞ্জস্য পাওয়া যায়, কিন্তু জামায়াতের ক্ষেত্রে সেটি দেখা যায় না।এ সময় এনসিপির প্রতীক ইস্যু নিয়েও মন্তব্য করেন রুমিন ফারহানা। তার ভাষায়, “গণঅভ্যুত্থানের পর গঠিত এনসিপি দেশের মানুষের সমর্থন পেয়েছে, কিন্তু প্রতীক ইস্যুতে শাপলার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা...