মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠিত

অক্টোবর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রথম পর্বের আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে মো. আনিসুর রহমান শামীম-কে আহবায়ক, মো. মাসুদুল আলম-কে সদস্য সচিব, সুভল ও আব্দুল্লাহ আল ওসমান গণি-কে যুগ্ম আহ্বায়ক ঘোষণা করে একাংশ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক  লীগের আহ্বায়ক মুস্তাফিজুল হক মুছা।উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক  লীগের আহ্বায়ক মুস্তাফিজুল হক মুছা'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব বদিউল আলম নাঈম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন...

রাজশাহীতে অভ্যান্তরিন দ্বন্দে বিভক্ত বিএনপি

অক্টোবর ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সরকার পতনের একদফা দাবিতে এবার চূড়ান্ত ধাপের আন্দোলনে হার্ডলাইনে বিএনপি।অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে সেই আন্দোলন।এরই মধ্যে ৩ অক্টোবর পর্যন্ত কর্মসূচি পালন করেছে দলটি।কিন্তু রাজশাহীতে বিএনপির অন্তরদ্বন্দে সরকার পতনের এক দফা আন্দোলনের প্রস্তুতির তেমন জোরালো ভূমিকায় আসতে পারছেনা।ফলে রাজশাহী বিএনপি এখনো অগোছালো।একই অবস্থা দলটির অঙ্গ ও সহযোগি সংগঠন গুলোতেও।মঞ্চে ওঠা এবং সামনে পিছনে দাঁড়ানো,মিছিলের অগ্রভাগে থাকা নিয়েও প্রতিটি প্রগ্রামে মারামারি কোটছেন তারা।রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক প্রায় চার মাস ধরে কারাগারে।২০১৯ সালের ৫ জুলাই তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি করা হলেও ইতোমধ্যেই চার বছর পার হয়ে গেছে।এ নিয়ে জেলার নেতাদের মধ্যে রয়েছে চরম অসন্তস। জেলার আহ্বায়কের মত গুরুত্ব পূর্ন এই পদে শুরু থেকেই...

মদনে পূজা উদযাপন প্রস্তুতি কমিটির সাথে সাজ্জাদুল হাসান এমপির মতবিনিময় সভা।

অক্টোবর ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ শান্তিপূর্ণভাবেও আনন্দমূখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে, পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভায় মত বিনিময় করেছেন নেত্রকোনাঃ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে পূজা উদযাপন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান।উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস সাধারন সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামিম,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী  কমিটির সহ-সম্পাদক ও মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম...

এমপি বিরোধী প্রোগ্রামে অংশগ্রহণ কাল হলো সিরাজের

অক্টোবর ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বাগমারা উপজেলায় এমপি বিরোধী প্রোগ্রামে অংশগ্রহণ করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার টিন ও সেলাই মেশিন জোর করে ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক আশিকুর রহমান সজলের বিরুদ্ধে।সজল বাগমারা উপজেলার মচমইল এলাকার প্রয়াত চেয়ারম্যান গোলাম রাব্বানীর ছেলে ও প্রসিদ্ধ পিচ কমিটির সেক্রেটারি কাবিল উদ্দিনের নাতি।এমন জঘন্য ঘৃণিত কান্ড ঘটিছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মৃত সানিকুল্লার ছেলে সিরাজ।ভুক্তভোগী সিরাজ বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমার মত পার্থক্য থাকতেই পারে।আমি এমপি এনামুলের বিরোধী প্রোগ্রামে অংশ গ্রহণ করেছি বলে অভিযোগ তুলে গালিগালাজ করে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার টিন ও সেলাই মেশিন ফেরত নিয়ে যায় এমপি এনামুলের...

কেউ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে যুবলীগ তা প্রতিহত করবে

সেপ্টেম্বর ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র যুব সমাজ মেনে নেবে না, সেইসাথে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের দিবা স্বপ্নও কারো পূরণ হবে না।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহীতে মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আমাদের চাওয়া উচিত কে আসছে নতুন নেতৃত্বে তা নয়, বরং চাওয়া হওয়া উচিত কেমন হবে নেতৃত্ব।আমরা এমন নেতৃত্ব দেখতে চাই যে নেতৃত্ব জাতির জনকের আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে এগিয়ে নিতে চাই।এমন নেতৃত্ব না হলে আমাদের যে সামনে চ্যালেঞ্জ তা মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।আমাদের নিজেদের মধ্যে গ্রুপিং না করে বরং আমাদের উচিত হবে আসল শক্রদের মোকাবেলা করার। আমারা এমন নেতৃত্ব চাই যে নেতৃত্ব আগামীর কঠিন সময় পার করার...

২০ বছর পর রাজশাহী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন, উজ্জীবিত যুবলীগ

সেপ্টেম্বর ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- আর একদিন পরেই রাজশাহী যুবলীগের প্রতিক্ষীত সম্মেলন।আগামী ২৬ সেপ্টেম্বর রাজশাহী নগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে এখন উজ্জীবিত যুবলীগ।সম্মেলনকে ঘিরেও রাজশাহী যুবলীগে প্রাণ ফিরে এসেছে।পদ প্রত্যাশিরাও হয়েছেন তৃণমূল নেতাকর্মী মুখি।পুরো নগরীজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু মহানগর ও জেলা যুবলীগের সম্মেলন।কে হচ্ছেন রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের আগামী দিনের কান্ডারী।এ নিয়ে চলছে নানান গুঞ্জন।এবারের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশিদের ফেস্টুন ব্যানার শোভা বর্ধন করছে পুরো নগরীজুড়েই।তবে এ ক্ষেত্রে নগর যুবলীগের উচ্ছ্বাস-উদ্দীপনা তুঙ্গে রয়েছে।কিছুটা অস্থিরতাও বিরাজ করছে।এরই মধ্যে যুবলীগের এক কর্মীর ওপর হামলার ঘটনাও ঘটেছে।টানা ২০ বছরের রাজশাহী যুবলীগের পট পরিবর্তন হতে যাচ্ছে। এরফলে আওয়ামী লীগের...

মনোহরদীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সেপ্টেম্বর ২৪, ২০২৩

নিউজ ডেস্কঃ নরসিংদী:- সরকারের অধীনে আমরা কোন নির্বাচনে আমরা যাব না বললেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা ঘেরাও করব প্রস্তুত থাকুন।শুক্রবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার তামাক কান্দা গ্রামে সোনিয়া মঞ্জিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এসময় আরো বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির,সাবেক ভিপি মোঃ গোলাম মোস্তফা সহ আরো অনেকে।এসময় মনোহরদী- বেলাব উপজেলা থেকে হাজার হাজার বিএনপির নেতা-কর্মী উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

মন্ত্রীর অনুমতি ছাড়া মুক্তা, সাব্বির, শুভকে গ্রেপ্তার করা যাবে না

সেপ্টেম্বর ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- করে এই মুক্তা,সাব্বির, শুভ।যাদের মন্ত্রীর অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যাবে না।স্বয়ং রাজশাহীর চারঘাট থানার অফিসার ইনচার্জের বক্তব্যে "টিক অবদ্যা রাজশাহী জেলা"।থানা কম্পাউন্ডে নিজের বিশ্রামকক্ষে কারাগারে থাকা এক ‘মাদক মামলার আসামীর’ স্ত্রীর সঙ্গে রাজশাহীর চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলমের মুখোমুখি আলাপের একটি অডিও ক্লিপ সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।ওই গৃহবধুর কাছে সাত লাখ টাকা ঘুষ দাবি ছাড়াও সেখানে ওসি বলেছেন, নির্বাচন করতে মন্ত্রী (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) আমাকে গাইবান্ধা থেকে চারঘাট থানায় নিয়ে এসেছেন।শুধু তাই নয়, নির্বাচনের আগে মুক্তা, সাব্বির, শুভকে গ্রেপ্তার করা যাবে না।দাবিকৃত ঘুষের টাকা দিলে নির্বাচনের পর মন্ত্রীকে বলে তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে বলেও ওই অডিওতে বলতে শুনা গেছে ওসি মাহবুবুলকে। তিনি...

আজ রুয়েট ছাত্রলীগের সম্মেলন: আলোচনায় বিতর্কিত ও কোটা সংস্কার আন্দোলনকারীরাও

সেপ্টেম্বর ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী ব্যুরো:- প্রায় ৭ বছর পর আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।বিশ্ববিদ্যালয়টিতে নতুন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিতব্য সম্মেলনের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করেছে শাখা ছাত্রলীগ।মঙ্গলবার সকাল ১০টায় রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়াম চত্ত্বরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।এদিকে রুয়েট ছাত্রলীগের শীর্ষ পদ পেতে প্রত্যাশী নেতা-কর্মীরা কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সম্ভাব্য  নেতাদের কাছে দৌঁড়ঝাপ অব্যাহত রেখেছে।সবাই নিজেদের সাধ্যমত চালিয়ে যাচ্ছে লোবিং।নেতৃত্বে আসতে বিশ্ববিদ্যালয়ের এমন কিছু পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতার নাম এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে; যাদের...

জাতীর ঘাড়ে পাথরের মত বসে থাকা স্বৈরশাসকদের পতনের শপথ:

সেপ্টেম্বর ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ১৭ বছর ধরে জাতীর ঘাড়ে পাথরের মত পা চাপা দিয়ে থাকা স্বৈরশাসক দূনীতিবাজ লুটেরা ভোট চোর সরকারকে নামানোর আহবান জানিয়ে রাত আটটায় রাজশাহী নগরীর ঈদগাহ ময়দান সংলগ্ন রাস্তায় স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের রাজশাহী বিভাগীয় রোডমার্চ শেষ হলো।গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে বগুড়া থেকে বিশাল পথ পাড়ি দিয়ে সন্ধ্যায় পৌছে রোডমার্চের বহর।দুপুরের পর থেকেই নেমে আসে নগরীর ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় মানুষের ঢল।বগুড়া থেকে শত শত গাড়ির বহর নিয়ে একশো কিলোমিটারের বেশী পথ পাড়ি দিতে গিয়ে রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষের অভিনন্দনে অভিভূত হন রোডমার্চে অংশগ্রহনকারীরা।রাজশাহীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাবিশ্বে উপেক্ষিত সরকারকে আর সময় দেয়া যায়না।তাদের পাপের ভার পূর্ন হয়ে গেছে। এরা আবারো ক্ষমতায় টিকে থাকার জন্য নানা রকম...