বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফেসবুক লাইভে এসে জুতাপেটা করার হুমকিদাতাকে নির্বাচন অনুসন্ধান কমিটি ও রাজশাহীর জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান শোকজ করেছেন।বিচারক আবু সাঈদ রবিবার এ শোকজ নোটিশ জারি করেন।এতে বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলার কথিত সাধারণ সম্পাদক পরিচয় দানকারী মাহাবুর রহমান মাহামকে আগামী ২৭ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে।মাহাম এর আগে গতকাল শনিবার রাতে তাঁর ফেসবুক আইডি থেকে লাইভ করে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতাপেটা করার হুমকি দেন।পাশাপাশি মাহি ওই আসনের নৌকার প্রার্থী ফারুক চৌধুরীর বাড়ির কাজের লোকের যোগ্য নন বলেও দাবি করেন মাহাম।
এ ঘটনার পরে রাতেই মাহি তানোর থানায় একটি লিখিত...
ডিসেম্বর ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:-নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল-অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।এসব কর্মসূচি চলাকালে প্রায় প্রতিদিনই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও রেলে বড় ধরনের নাশকতার চেষ্টা করছে দুর্বৃত্তরা।রেলে নাশকতায় ইতোমধ্যে আগুনে পুড়ে অবুঝ শিশুসহ পাঁচজন নিহত হলেও আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।রেলকে টার্গেট করে বড় ধরনের নাশকতার মাধ্যমে নির্বাচন বানচালে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন।রেলওয়ের এক হিসেবে দেখা গেছে ২৮ অক্টোবর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে বড় ধরনের ৮টি নাশকতা বা দুর্ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।এসব ঘটনায় সরকারি এই সংস্থাটির প্রায় ৯ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।
এ ছাড়াও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জেলা পর্যায়েও...
ডিসেম্বর ২৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় জেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে জেলা শহরের সাতপাই এলাকায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা।এ সময় জনসভা মঞ্চে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, আহমদ হোসেন, অসীম কুমার উকিল, মোস্তাক আহমেদ রুহি, সাজ্জাদুল হাসানসহ জেলার ৫টি আসনের নৌকার প্রার্থীরা উপস্থিত ছিলেন।এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, নেত্রকোণা পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খানসহ জেলা আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভার্চুয়াল জনসভা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য...
ডিসেম্বর ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ৩৯ জন প্রার্থীর মাঝে তাদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।সোমবার সকাল ১০টায় রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ করেন।৩৯ জনের মধ্যে পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক বেছে নেন।অন্য ৩৪ জন পান নিজেদের দলীয় প্রতীক।রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী (নৌকা), বিএনএমের মো. শামসুজ্জোহা (নোঙর), বিএনএফের মো. আল-সাআদ (টেলিভিশন), তৃণমূল বিএনপির জামাল খান দুদু (সোনালী আঁশ), এনপিপির নুরুন্নেসা (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি), জাতীয় পার্টির মো. শামসুদ্দীন (লাঙল) ও চিত্রনায়িকা মাহিয়া মাহি (ট্রাক) প্রতীক বরাদ্দ পান।
রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী...
ডিসেম্বর ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘ট্রাক’ প্রতীকে জাতীয় নির্বাচনে লড়ছেন।সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়।রিটার্নিং কর্মকর্তা মাহিয়া মাহির কাছে জানতে চান তার পছন্দের কোন প্রতীক আছে কি না।এ সময় মাহি জানান, তার পছন্দের প্রতীক ‘ট্রাক।অন্য কোন স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীক না চাওয়ায় রিটার্নিং কর্মকর্তা প্রতীকটি মাহিকেই বরাদ্দ দেন।প্রতীক বরাদ্দ শেষে ঢাকাই সিনেমার আলোচিত এ অভিনেত্রী বলেন, প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর অনেকেই বলবেন তার ট্রাক খাদে পড়ে যাবে।চাকা পাংচার হয়ে যাবে।এতেই তার প্রচার বেড়ে যাবে।সে কারণে তিনি ট্রাক প্রতীক বেছে নিয়েছেন।মাহি...
ডিসেম্বর ২০, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী-২ (সদর) আসনের টানা তিনবারের সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।তিনি এবারও ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়েই ছোট যুদ্ধে নেমে পড়েছেন ভোটের মাঠে।তবে এবার তার প্রতিদ্বন্ধি হয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।কাঁচি প্রতীক নিয়ে তিনি ভোট করবেন।রাজশাহীর ভোটের মাঠে এখন আলোচনার শীর্ষে দুই বাদশা।সবার ধারণা, আসনটিতে এবার দুই বাদশার লড়াইটা এবার জমবে ভালো।অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলছেন, তিনি আওয়ামী লীগের নেতা হওয়ায় দলটির কর্মী-সমর্থকেরা তার পক্ষে থাকবেন এবং তারা তাকেই ভোট দেবেন।অপরদিকে ফজলে হোসেন বাদশা বলছেন,তার দলসহ এ আসনের মানুষ নৌকা প্রতীক দেখে তাকে ভোট দেবেন।
এছাড়া...
ডিসেম্বর ১৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৩ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার (১৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:) রামেবির অস্থায়ী কার্যালয়ে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলোন, সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বঙ্গবন্ধুসহ সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বিজয় দিবসের ইতিহাস ও তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রামেবির রেজিস্ট্রার ডা. মো. জাকির হোসেন খোন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন, বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, মুখ্য আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের...
ডিসেম্বর ০৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বিএনপির ডাকা দশম দফা অবরোধের দ্বিতীয় দিনেও রাজশাহীতে এর কোনো প্রভাব পড়েনি।৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে ছিল নিত্যদিনের মত যানজট।এছাড়াঅবরোধে আন্তঃজেলা বাস,ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক।খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা সব রুটের বাস ছেড়ে গেছে।সড়কে চলছে সিএনজি,রিক্সা,অটোরিক্সাসহ অন্যান্য পরিবহণ।সকাল থেকে দোকানপাট ও অফিস আদালত খোলা সড়কে মানুষের উপস্থিতি ছিল প্রতিদিনের মতো স্বাভাবিক।সরেজমিনে নগরীর সাহেববাজর,মনি চত্বর,লক্ষিপুর,কামরুজ্জামান চত্বর(রেল গেট),ভদ্রা,তালাইমারি,কাজলা এলাকা ঘুরে যানজট দেখা যায়।মনিচত্বর এলাকায় কথা হয় রিকশাচালক সুলতানের সাথে।তিনি বলেন, অবরোধে ঘরে বসে থাকলে তো পেট ভরবে না।তাই ভোরেই রিকশা নিয়ে বেড় হয়েছি।
দু-একদিনের তুলনায়...
ডিসেম্বর ০৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী: রাজশাহীর মোহনপুরে লিজকৃত বিল থেকে নৌকা প্রার্থীরা সমর্থকরা ৫০ মণ মাছ লুট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে ভূক্তভোগী মোহনপুরের মেলান্দি গ্রামের বাসিন্দা ও মাছচাষী অনিল কুমার হালদার।সংবাদ সম্মেলন করে অনিল কুমার হালদার অভিযোগ করেন, তিনিসহ ২০ জন জেলে উপজেলার বিলমাইল শুটকি বিলের ৩৭ একর জায়গা লিজ নিয়ে মাছ চাষ করতেন।তারা বছরের পর বছর ধরে ওই বিল লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন।প্রতি বছর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে বিলটি লিজ নেন।এবারও তারা লিজ নিয়ে মাছ ছাড়েন।কিন্তু বর্তমান এমপি আয়েনকে সমর্থন করার কারণে নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদের লোকজন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই বিল থেকে জোর করে অন্তত ৫০ মণ মাছ লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে অনিল কুমার ৯৯৯ নম্বরে...
ডিসেম্বর ০৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী: রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বছরে তিনগুন বেড়েছে নগদ টাকা, স্ত্রীর নামে স্বর্ণ ১৭৫ ভরি।তিনি ১০ বছর অর্থাৎ ২০১৪ সালের ১৪ জানুয়ারি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।২০০৮ সালে শাহরিয়ার আলম প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।এবার চতুর্থবারের মত নৌকার টিকিট নিয়ে প্রার্থী হয়েছেন তিনি।শাহরিয়ার আলমের হলফনামা অনুযায়ী, ২০০৮ সালে তার বার্ষিক আয় ছিল ৯৭ লাখ ৭৩ হাজার ৯৪৯ টাকা।এর পর ১০ বছরে অর্থাৎ ২০১৮ সালে তার বার্ষিক আয় বেড়ে দাঁড়ায় ৩ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৩৮৮ টাকা।আর গত পাঁচ বছরে অর্থাৎ ২০২৩ সালে এসে তার বার্ষিক আয় আড়াই গুনেরও বেশী বেড়ে হয়েছে ৭ কোটি ৯২ লাখ ৯১ হাজার ২৫৪ টাকা।এছাড়াও তার হাতে নগদ টাকাও বেড়েছে তিন গুণের বেশি।
২০০৮ সালে শাহরিয়ারের...