মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ইসির তালিকায় বড় পরিবর্তন: মৃতদের বাদ, নতুনদের অন্তর্ভুক্তি

জানুয়ারি ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নতুন ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে।এতে দেশের ভোটার তালিকায় ১৮ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে।নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে।সংশোধন শেষে চূড়ান্ত ভোটার তালিকা ২০২৫ সালের ৩১ জানুয়ারি প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি খসড়া তালিকা যাচাই-বাছাইয়ের কাজ চলবে।খসড়া তালিকা প্রকাশের পর আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আপত্তি, দাবি ও সংশোধনীর আবেদন জমা দেওয়া যাবে।সংশোধনের মাধ্যমে নিশ্চিত করা হবে তালিকার নির্ভুলতা।চূড়ান্ত ভোটার তালিকায় নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে হলে আবেদনকারীর জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারির আগে হতে হবে।খসড়া তালিকার তথ্য অনুসারে, ২০২৪ সালে তালিকায় যুক্ত...

সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি, শীতের দাপটে কাবু রাজধানী

জানুয়ারি ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমে এসেছে, যার প্রভাব রাজধানীসহ সারা দেশে পড়েছে।কুয়াশাচ্ছন্ন আকাশ ও হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকে ছিল রাজধানী।সকাল ১০টায়ও সূর্যের দেখা মেলেনি।গতকাল বুধবার (১ জানুয়ারি) রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের শুরুতেই শীতের প্রভাব বাড়িয়ে দিয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারিতে শীত আরও তীব্র হতে পারে।এ মাসে একাধিকবার শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।২ জানুয়ারি থেকে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।১০ জানুয়ারি থেকে এটি মৃদু থেকে মাঝারি আকার ধারণ করতে পারে এবং স্থায়িত্ব বৃদ্ধি পেলে তা তীব্র শৈত্যপ্রবাহে পরিণত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী...

মৃত ব্যক্তির স্বজনদের সন্ধান চায় আরএমপি

জানুয়ারি ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- অজ্ঞাত এক মৃত পুরুষের স্বজনদের সন্ধান চায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মৃত ব্যক্তির বয়স অনুমান ২০ বছর। মৃত ব্যক্তির পড়নে কালো রঙের জিন্স ফুলপ্যান্ট, গায়ে কালো ফুলহাতা শার্ট।মৃত লাশটি লম্বা অনুমান ৫ ফুট ৫ইঞ্চি, গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-লম্বাটে, মাথার চুল কালো। আরএমপি’র চিন্দ্রমা থানা পুলিশের একটি টিম আজ ১ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল সাড়ে ৬ টায় স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে হাজরা পুকুর ডাবতলা রেল মাঠ সংলগ্ন পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে।পরবর্তীতে তার নাম ঠিকানা পাওয়া যায়নি । বর্তমানে এই মৃতদেহটি  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে । এই সংক্রান্ত নগরীর চন্দ্রিমা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।যদি কেউ এই অজ্ঞাতনামা মৃত পুরুষকে শনাক্ত করতে পারেন তাহলে অফিসার ইনচার্জ চন্দ্রিমা...

তুচ্ছ ঘটনায় নেত্রকোনায় এক পরিবারের ওপর হামলা

জানুয়ারি ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের তেলিগাতী গ্রামে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পরিবারের ওপর একাধিকবার হামলার অভিযোগ উঠেছে।হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর, আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করা, এবং ধান-চালসহ বিভিন্ন সামগ্রী লুট করেছে বলে জানা গেছে। প্রাণ ভয়ে পরিবারটি অন্যত্র আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর আবুল হাসেমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত নিয়ে তার চাচাত ভাই রহিম উদ্দিন ও তার লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা ও ঝগড়া হয়।এর জের ধরে ১৮ ডিসেম্বর সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।১৮ ডিসেম্বর সকালে রহিম উদ্দিন ও তার লোকজন হাসেমের বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করলে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে হামলাকারীরা হাসেমের দুই ছেলেকে মারধর করে।একই দিন সন্ধ্যায় দ্বিতীয়বার হামলা...

নেত্রকোনায় একই শ্রেণিতে দুই স্কুলে ভর্তি প্রধান শিক্ষকের মেয়ে

জানুয়ারি ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী একই শ্রেণিতে অন্য একটি স্কুলে ভর্তি রয়েছে।মেহের নিগার নামে ওই শিক্ষার্থী মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুজ্জামান ইদ্রিছীর মেয়ে।তথ্য গোপন করে এমন ঘটনা তিনি করেছেন বলে জানা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, মেহের নিগার নামের ওই ছাত্রী মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দিবা শাখার-খ শাখায় ভর্তি রয়েছে।তার রোল নম্বর-২১।এদিকে একই ছাত্রী ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির খ শায় ভর্তি রয়েছে।সেখানে তার রোল নম্বর -৫১।খোঁজ নিয়ে আরও গেছে, মেহের নিগার ষষ্ঠ শ্রেণিতে মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভর্তি হয়।এখানের নিয়মিত শিক্ষার্থী হলেও ক্লাস করে না। তবে ভর্তি খাতায় তার নাম রয়েছে।সম্প্রতি ময়মনসিংহের...

​​​​​​​রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২১ জন

জানুয়ারি ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৪ জন, অন্যান্য অপরাধে ৯ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: বিপ্লব হোসেন (৩৮) ও মো: সাগর হোসেন (৩২)। বিপ্লব হোসেন রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় পিল্লাপাড়া দক্ষিনপাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে।সে নওহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সেক্রেটারী ও আওয়ামীলীগ কর্মী সাগর হোসেন মহানগরীর...

শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে ভোর থেকেই শিক্ষার্থীদের ঢল, রাজনৈতিক উত্তাপের মধ্যেই ঐক্যের ডাক

ডিসেম্বর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- ৩১ ডিসেম্বর ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে আজ ভোর থেকেই সারা দেশের শিক্ষার্থীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দিতে আসতে শুরু করেছেন।‘মার্চ ফর ইউনিটি’ নামে ঐক্যের আহ্বানে বিপুলসংখ্যক ছাত্র-শিক্ষক সকাল থেকেই শহীদ মিনারে অবস্থান নিয়েছেন, যাতে ফ্যাসিবাদবিরোধী শপথে সারা দেশের ছাত্র-জনতা একতাবদ্ধ হয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞা করতে পারে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই শহীদ মিনারে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়।সারা দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আগেই রাতের বাস বা যানবাহনে করে ঢাকা পৌঁছান।সকাল ৭টার মধ্যে উত্তরের জেলা- পঞ্চগড়, নাটোর, সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে তাদের মিছিল শহীদ মিনারে এসে জমায়েত হতে থাকে।এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল, বৈষম্য, নিপীড়ন, ও রাজনৈতিক...

আগামী বৃহস্পতিবার ১১ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

ডিসেম্বর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ আগামী ২ জানুয়ারি ২০২৫ ইং বৃহস্পতিবার সারাদেশে ১১ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএমসিএল)।দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের সংযোগ মেরামত, পাইপলাইন সংস্কার এবং সঠিক পরিষেবা নিশ্চিত করতে এই ১১ ঘণ্টার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।গ্যাসের এই কার্যক্রমের আওতায় থাকবে—সকল শিল্প প্রতিষ্ঠান, সকল আবাসিক এলাকা, সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানও গ্যাস বন্ধের আওতায় থাকবে।গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।এ সময়কালে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রেখে জরুরি মেরামত ও অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে।এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, যাতে গ্যাসের সরবরাহে নিরবচ্ছিন্নতা বজায় রাখা যায় এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়ানো যায়। বিজিএমসিএল জানিয়েছে, এই সময়কাল ব্যবহার করে...

হজ ব্যবস্থাপনায় অসাধু সিন্ডিকেট: হজযাত্রীদের ভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতির ভয়

ডিসেম্বর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হজ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে অসাধু সিন্ডিকেটের নিয়ন্ত্রণ চলে আসছে, যা বর্তমানে আরও মারাত্মক আকার ধারণ করেছে।বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় এবং বিমান সরবরাহের ক্ষেত্রে বিশাল দুর্নীতির ঘটনা ঘটছে।এই সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মুসল্লিরা চরম আর্থিক সমস্যায় পড়েছেন। সরকারি ও বেসরকারি বিমান ভাড়া, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য সংক্রান্ত খরচের ক্ষেত্রে বিপুল অস্বচ্ছলতা ও অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে।অভিযোগ রয়েছে, নির্ধারিত ফি’র চেয়ে অনেক বেশি টাকা আদায় করা হচ্ছে এবং সেই টাকা নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।ফলে সাধারণ যাত্রীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এই সিন্ডিকেটের প্রধান ভূমিকা হচ্ছে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা এবং সেই অর্থ...

রাষ্ট্র সংস্কারে বিশ্বনবীর নীতি-কৌশল অনুসরণের দাবি

ডিসেম্বর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- রাষ্ট্র সংস্কারে বিশ্বনবীর নীতি-কৌশল অনুসরণের দাবি জানানো হয়েছে।পাশাপাশি ইসলামী চিন্তাবিদদের সমন্বয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দাবি জানানো হয়।আজ সোমবার নেত্রকোনায় 'রাষ্ট্র সংস্কারে রাসূল (সা.) এর নীতি ও কৌশল' শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব দাবি জানান।জেলা প্রেসক্লাব হলরুলে নেত্রকোনা ইসলামী সমাজকল্যাণ পরিষদ এই সেমিনার আয়োজন করে। সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এ সেমিনারের সভাপতিত্ব করেন।এতে প্রবন্ধ পাঠ করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মো. আবদুল করিম।এতে মূখ্য আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ ইকবাল হোছাইন।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা...