সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা: প্রধান উপদেষ্টার কাছে আজ দুইটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের এই কমিশনগুলো প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের সুপারিশমালা প্রস্তুত করে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশাসনিক সংস্কার কমিশন ও অর্থনৈতিক সংস্কার কমিশনের চেয়ারম্যানরা পৃথকভাবে প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রশাসনিক সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারি দপ্তরগুলোর কাঠামোগত পরিবর্তন, দক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি দমনের সুপারিশ করা হয়েছে। অপরদিকে, অর্থনৈতিক সংস্কার কমিশন টেকসই উন্নয়ন, বিনিয়োগ পরিবেশের উন্নতি এবং রাজস্ব ব্যবস্থার আধুনিকায়নের জন্য নীতিগত দিকনির্দেশনা দিয়েছে।
প্রধান উপদেষ্টা প্রতিবেদনের সুপারিশগুলো পর্যালোচনা...
ফেব্রুয়ারি ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রার্থী হিসেবে মতিউর রহমানের নাম ঘোষণা করেছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বীরগঞ্জ আলিয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এক সভায় এই ঘোষণা দেওয়া হয়।দিনাজপুর জেলা জামায়াতের আমীর আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও রংপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।মতিউর রহমান দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুর শহর শিবিরের সাবেক সভাপতি, তুরাগ থানার আমির এবং ঢাকা মহানগর উত্তরের সুরা সদস্য হিসেবে পরিচিত।উলেখ্য, এর আগে ৮ ডিসেম্বর দিনাজপুর-১ আসনের প্রার্থী মাওলানা মো. খোদা বখস সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করলে পদটি শ‚ন্য হয়।তাঁর মৃত্যুর পর এদিন মতিউর রহমানের...
ফেব্রুয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের মাকিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হকের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।নিয়োগ বাণিজ্য, জাল সনদ ব্যবহার,গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ, অনিয়মিত উপস্থিতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আয়ের সঠিক হিসাব না দেওয়ার মতো গুরুতর অভিযোগগুলো উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিতভাবে জানানো হয়।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন দাতা সদস্য ও সচেতন এলাকাবাসীর দাবি, প্রধান শিক্ষক বিদ্যালয়ের সভাপতির সহযোগিতায় এসএসসি ভোকেশনাল কোর্স চালুর নামে পাঁচজন ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা এবং তিনজন কর্মচারীর কাছ থেকে ৪৫ লাখ টাকা নিয়েছেন।এছাড়া বিদ্যালয়ের গাছ বিক্রির মাধ্যমে ১ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করে একজন ভুয়া শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে...
ফেব্রুয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণা জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ তারুণ্যের উৎসব- ২০২৫ (২ ফেব্রুয়ারি) রোববার নেত্রকোণা মুক্তার পাড়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মদন উপজেলা বনাম পূর্বধলা উপজেলার মধো চুড়ান্ত ফাইনাল খেলায় মদন উপজেলা বালক দল চ্যাম্পিয়ন হয়।জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়।মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত জানান,জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক -অনুর্ধ্ব-১৭ তারুণ্যে উৎসব-২০২৫,নেত্রকোণা জেলা মুক্তার পাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়ায়,আমি এ বিজয়কে মদন উপজেলা বাসির বিজয় বলে মনে করি। বিজয়ী বালকদেরকে তিনি প্রাণ ঢালা অভিনন্দন জানান।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...
ফেব্রুয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
সংবাদ প্রকাশের জেরে রাজশাহী কথিত দুই ব্লগার আল-আমিন সোহাগ ও তুলির নামে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালত-২ এ মামলা দায়ের করা হয়।মামলাটি দায়ের করেন বিভাগীয় বন কর্মতার কার্যালয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো: জাহাঙ্গীর কবির।বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৬(১), ৩৪ (খ)ও ৪১ মোতাবেক শাস্তিযোগ্য ও বিচার্য।মামলার বিবরণীতে উল্লেখ করা হয় দুই ব্লগার আল-আমিন সোহাগ ও তুলি কানিবক ও পাতি সরালি নামক দুই প্রকারের অতিথি পাখি জবাই করে রোষ্ট করে খাওয়ার ৩৩ সেকেন্ড ও ৫৪ সেকেন্ডের ভিডিও প্রকাশ করে যা স্থানীয় প্রিন্ট মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়।সেই ভিডিও ফরেস্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর কবির অবগত হলে, তিনি সকল প্রকার প্রমান সংগ্রহ করে আদালতে...
ফেব্রুয়ারি ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে আন্দোলনে প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ায় তা বাতিলের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজশাহীর ছাত্র সমাজ।শুক্রবার (৩১ জানুয়ারীী) রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই আল্টিমেটাম দেন।লিখিত বক্তব্যে জুবায়ের রশিদ বলেন, জুলাই বিপ্লবে সারাদেশের মতো রাজশাহীর ছাত্রজনতাও বুকের রক্ত ঢেলে দিয়েছে।তবে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে, ৫ আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করেছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং মহানগরের এই কমিটি ঘোষণা করে।...
ফেব্রুয়ারি ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- কৃষকের গরু চুরি করে পিকআপে করে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশ।এসময় চুরি যাওয়া দুটি ষাড় ও পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পরে এ ঘটনায় করা মামলায় দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো- মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুরা গ্রামের মো: আবুল কাসেম (৬০), একই উপজেলার কাজিহাটি গ্রামের মো: আক্কাছ মিয়া (৩৬) ও বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামের মো: রফিক (২৭)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,মোহনগঞ্জের ধনপুর গ্রামের এক কৃষকের দুটি ষাড় গত বৃহস্পতিবার রাতে চুরি হয়।এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেন।অভিযোগ পেয়ে গরু উদ্ধার ও চোর গ্রেপ্তারে অভিযান...
ফেব্রুয়ারি ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী পবা থানাধীন বড়গাছি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনের বার্তা সম্পাদক রমজান আলীসহ ৭ জন সাংবাদিক।গত ২৭ জানুয়ারি দিবাগত রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে।আহত সাংবাদিকরা সকলেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার সময় সাংবাদিকদের ২ টি মোবাইল ও ভিডিও ক্যামেরাও ছিনিয়ে নেয় ভূমিদস্যু ও সন্ত্রাসীরা।কিন্তু সবকিছুর পরেও অজ্ঞাত কারনে টনক নড়ছেনা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।এর মধ্যে উত্তরবঙ্গ প্রতিদিনের অফিস স্টাফ মিনুর বাম হাত ভেঙ্গে গেছে এবং আরেক অফিস সহকারী শুভ’র ডান পা ভেঙ্গে গেছে।রামেকের ৩১ নং ওয়ার্ডের কর্তব্যরত ডাক্তার জানান-৭ জন সাংবাদিকের মধ্যে ২ জন গুরুত্বর আহত হয়েছেন।ঘটনা...
জানুয়ারি ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- দীর্ঘ ১১ বছর পর উৎসব মূূখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।খালিয়াজুরী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রউফ স্বাধীন এর সভাপতিত্বে সাবেক আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য...
জানুয়ারি ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের বিতর্কিত নির্বাচনগুলো দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করেছে।তবে আগামী জাতীয় নির্বাচন হবে সেই হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বিরল সুযোগ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও রেজিস্ট্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, "আমাদের অতীতের কিছু নির্বাচন বিতর্কিত হয়েছে, যা দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা কমিয়েছে। তবে এটি শুধুমাত্র নির্বাচন কমিশনের দায়িত্ব নয়; বরং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর সমান...