রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাষ্ট্র কাঠামো সংস্কারে ঘোষিত ৩১ দফার দ্বিতীয় প্রস্তাবে বিএনপি তুলে ধরেছিল একটি নতুন রাজনৈতিক দর্শন—‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-পরবর্তী সময়ের এই ধারণাটিকে বাংলাদেশের প্রেক্ষাপটে রূপ দিতে চায় দলটি। বিএনপি নেতাদের ভাষায়, এর লক্ষ্য হলো এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে ধর্ম, ভাষা, বর্ণ বা জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিক সমান মর্যাদা ও সুযোগ ভোগ করবেন।‘রেইনবো নেশন’ ধারণাটি প্রথম প্রচলন করেন দক্ষিণ আফ্রিকার বিশপ ডেসমন্ড টুটু।
পরে নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি হওয়ার পর এটিকে জাতীয় দর্শন হিসেবে গ্রহণ করেন, যার উদ্দেশ্য ছিল বিভাজন পেরিয়ে ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা। বিএনপি বলছে, একই ভাবনায় তারা বাংলাদেশেও অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণে কাজ করতে চায়।সম্প্রতি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা সব...
অক্টোবর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন—দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তি ও সনদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সহ-সভাপতি আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন।এর আগে গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সেদিন সকালে দলটি তিনটি শর্তের কথা জানিয়েছিল।শর্তগুলো হলো—জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট ও গণভোটের প্রশ্ন চূড়ান্ত...
অক্টোবর ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৭ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছেন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত অবৈধ অস্ত্রধারী মো: লিখন ইসলাম (৩৪) রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
IPCS News : Dhaka :
...
অক্টোবর ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, নিহত জাহিদ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। তার বন্ধুদের ভাষ্য অনুযায়ী, রাতে বন্ধুদের সঙ্গে ক্যাম্প এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন তিনি। এ সময় হঠাৎ করে ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের কাছে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর পৌনে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে এবং...
অক্টোবর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং দুইশ বছরের পুরোনো ঢেমঢেমিয়া কালি মেলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে শুরু হয়েছে।মহিষ ও ঘোড়া বিক্রির জন্য এই মেলা উত্তরাঞ্চল জুড়ে সুপরিচিত।বাংলা কার্তিক মাসের শ্যামাপূজার অমাবস্যা উপলক্ষে ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন করা হয়। সে হিসেবে গত সোমবার (২০ অক্টোবর) থেকে এই মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।যদিও পূজার আনুষ্ঠানিকতা সাত দিনে শেষ হয়, মেলার আয়োজন চলে পুরো মাসজুড়ে।মেলাটির প্রধান আকর্ষণ মহিষ ও ঘোড়ার হাট।ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও রংপুরসহ বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাদের পশু নিয়ে এসেছেন।মহিষের পাশাপাশি মেলায় তাজিয়া, ভুটানি, মনিপুরী, পঙ্খীরাজ ও রাজা বাহাদুরসহ বিরল নামের ঘোড়াও উঠেছে।
দিনাজপুরের চিরিরবন্দর থেকে চারটি ঘোড়া নিয়ে মেলায় আসা সাহীন আলম, তাজিয়া...
অক্টোবর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার খিদিরপুর ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই গণমিছিলটি খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা দরগাহ বাজার থেকে শুরু হয়ে কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মাওলানা বাকিউল ইসলাম বাকি, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির...
অক্টোবর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- তরুণ-তরুণী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে তারুণ্যের উৎসব উদযাপনে নেত্রকোণা সদর উপজেলার কারাতে প্রতিযোগিতা ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার শহরের কালেক্টরেট স্কুল মাঠে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীতে অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যরা।
জেলা প্রশাসক বলেন,খেলাধুলাছেলে-মেয়েদের সুস্বাস্থ্য গড়ে তোলার পাশাপাশি মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মোবাইলসহ ইন্টারনেটের আসক্তিও কমাবে খেলাধুলা।জেলা ক্রীড়া কর্মকর্তা...
অক্টোবর ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর পবা থানার আলোচিত বিউটি বেগম হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির মধ্যে একজন আসামি মো. তারা মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো: তারা মিয়া (৩৩), মো: ফারুক হোসেন (৩০) এবং মো: হেলাল উদ্দিন (২৩)। তারা মিয়া রাজশাহী মহানগরীর পবা থানার বাগসারা গ্রামের মো: আব্দুল বারেকের ছেলে এবং ফারুক পবা থানার মহানন্দাখালী মো: ইছুল মণ্ডলের ছেলে এবং হেলাল একই এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) সাবিনা ইয়াসমিনের তত্বাবধানে ও দিকনির্দেশনায় আরএমপি’র পবা থানা পুলিশ ও ডিবি পুলিশের তৎপরতায় মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তকারী কর্মকর্তা এসআই শারিফুর রায়হান আসামিদের সনাক্ত করেন।...
অক্টোবর ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তাদের লক্ষ্য আগামী সংসদে জনস্বত্বের প্রতিনিধিত্ব করা — সেটা সরকারি দল হিসেবে হলে ভালো, না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করার মাধ্যমে। তিনি বলেন, “আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে রাজি নই।”
সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও উপজেলা সমন্বয় সভার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। নানা প্রশ্নের জবাবে তিনি বলেন, শাপলা চিহ্ন (Election symbol) নিয়ে এনসিপিকে বাধা দেওয়া অগ্রহণযোগ্য এবং স্বাধীনভাবে দাবি আদায়ের ক্ষেত্রেই তারা লড়াই চালাবেন।শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, “অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি স্বাধীন বিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে যৌক্তিক অধিকার আদায় করা প্রয়োজন কিন্তু নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচন...
অক্টোবর ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
ইউক্রেনের প্রায় ৭৮ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার দখলে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধ বন্ধ করে বর্তমান অবস্থা বজায় রেখে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, “উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত। মানুষ হত্যা বন্ধ করতে হবে এবং আলোচনার টেবিলে ফিরে যেতে হবে। যুদ্ধক্ষেত্রে সমাধান খোঁজা অসম্ভব, তাই এখনই সংঘাত থামাতে হবে।”ডনবাস অঞ্চল নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটা যেমন আছে তেমনই রেখে দেওয়া হোক। আমার ধারণা, রাশিয়া ইতিমধ্যে প্রায় ৭৮ শতাংশ জমি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন যেভাবে পরিস্থিতি রয়েছে, সেভাবেই রেখে ভবিষ্যতে আলোচনার...