বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ১৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে জাসাসের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ আগস্ট-২০২৩) বিকেল ৪টায় জেল রােডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জাসাস দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক জাসাস অধ্যাপক আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির...
আগস্ট ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মদনে পল্লীতে এক গৃহবধু ৬ মাসের কন্যা শিশুকে নিয়ে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।গত মঙ্গলবার (8 আগষ্ট) বিকালে উপজেলার দক্ষিন বালালী গ্রামে এ ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার স্বামী ও নিখোঁজ গৃহবধুর পরিবার পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি করেছে মদন থানায়।গৃহবধু মনিষা আক্তার বর্ষার স্বামী পল্লব চৌধুরী জানান,গত মঙ্গলবার বিকালে নাকফুল বানানো কথা বলে আমার স্ত্রী শিশু কন্যাকে নিয়ে গ্রামের পাশে বালালী বাজারে যায়।সন্ধ্যা পযর্ন্ত সে বাড়িতে ফিরে না আসায় আমি উদিগ্ন হয়ে বাজারে খোঁজ করে না পেয়ে স্ত্রীর বাবা বাড়িতে খোঁজ করলে, তারা জানায় সে তাদের বাড়িতেও যায়নি।গৃহবধুর স্বামী আরও জানায় যে, দুই দিন অনেক খোঁজখোঁজি করার পর স্ত্রী সন্তানকে না পেয়ে থানায় ডায়েরি করছি।অপর দিকে মনিষা আক্তার বর্ষার পরিবার তার সন্ধান...
আগস্ট ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বিজ্ঞ দায়রা জজ আদালত দিনাজপুরে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের, এ এস আই সাদ্দাম হোসেন, এস আই মো. সোহেল, কনস্টেবল মোছা. লিমা, মো. ইছানূর রহমান, অজ্ঞাতনামা দুই জনসহ পাঁচজন ডিবি পুলিশের বিরুদ্ধে গত ২১/০২/২০২৩ রাত্রী আনুমানিক সাড়ে ৮ টায় জর পূর্বক বাড়িতে প্রবেশ, মাদক বিক্রির দায়ে গ্রেপ্তারের হুমকি, ব্যাংক হিসাবের চেকসমূহ, জরপূর্বক নগদ (৭৭,০০০) সাতাত্তর হাজার টাকা নিয়ে নেওয়া , (৫,০০,০০০) পাঁচ লক্ষ টাকা দাবি করার দায়ে, অভিযোগ দায়ের করেন শেখহাটি রাণীগঞ্জ মোড় সাং-ভবানীপুর, থানা কতোয়ালী, জেলা দিনাজপুরের বাসিন্দা, মৃত জালাল উদ্দিন এর কন্যা মোছা. নুপুর জাহান জেরিন।অভিযোগে উল্লেখ করেন তার পিতা মৃত জালাল উদ্দিন, মাদক দ্রব্য গাঁজার ব্যবসা করতেন।জালাল উদ্দিন গত ছয় বছর আগে মৃত্যু বরণ করেছেন।
উক্ত সময় অভিযোগকারিণীর মাতা পারভিন বেগম, স্বামী জালাল উদ্দিন...
আগস্ট ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মৌসুম শেষ না হতেই চাঁপাই নবাবগঞ্জ থেকে রেকর্ড পরিমাণ আম রপ্তানি হয়েছে।আম রপ্তানিতে অন্য সব বছরের রেকর্ড ভেঙেছে এবার।ইউরোপের পাশাপাশি অন্য দেশের বড়-বড় সুপারশপেও বিক্রি হয়েছে এই জেলার সুমিষ্ট আম।রপ্তানিকারকরা বলছেন, বাগান থেকে আম বন্দরে যাওয়ার জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্যাকেজিং হাউস নির্মাণের খুবই দরকার।এ ছাড়া উদ্ভিদ সংগনিরোধ কোয়ারেন্টাইন সার্টিফিকেট নিতেও ভোগান্তির শিকার হতে হয় তাদের।এসব বাধা দূর করা গেলে রপ্তানি আয় আরও বাড়ানো সম্ভব।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত ২২৪ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে।জেলার ৩১ জন বাগানী ইউরোপের বাজারের পাশাপাশি অন্যান্য দেশেও আম রপ্তানি করেছে।
এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৫ জন, শিবগঞ্জ উপজেলার ১৭ জন, গোমস্তাপুর...
আগস্ট ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল কাঁচাবাজার এলাকার ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।গতকাল ১২ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ (১১ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ দিবাগত) রাতে নগরীর মতিহার থানা ও রাজশাহী জেলার বাঘা থানায় এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন সমর কুমার সরকার (২১) ও রান্টু ইসলাম (৫২)।সমর রাজশাহী জেলার বাঘা থানার গাওপাড়ার শ্রী লিপটন কুমারের ছেলে ও রান্টু ইসলাম একই থানার বাঘা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের মৃত মাজেদের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল কাঁচাবাজার এলাকার ১৩ বছর বয়সি ষষ্ঠ শ্রেণির ছাত্র।
সে গত ১লা আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ বিকেলে কোচিং...
আগস্ট ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর নিম্ন বর্ণিত ১৪ টি পরীক্ষা কেন্দ্রে আগামী ১৭ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৭ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১)(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আইন অমান্যকারীদের...
আগস্ট ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ফাঁসি কার্যকরের সময় সেখানে যারা থাকেন তাদেরকে অনেক শক্ত মনের অধিকারী হতে হয়, তা না হলে এমন দৃশ্য দেখার পর যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে।যেমনটি ঘটেছি গত বৃহস্পতিবার রাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে।ওই রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার দুই আসামি ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।দুই আসামিকে ঠিক ১০টা বাজার ৫ মিনিট আগে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়।কনডম সেলে তাদের আগেই পড়ানো হয় মোটা কাপড়ের জম টুপি।হুইল চেয়ারে বসিয়ে শক্তকরে বেঁধে আনা হয় তাদের।ফাঁসির এই কার্যক্রম শেষ করতে মোট সময় লাগে ৬ মিনিট।এর আগে জোড়া ফাঁসির অভিজ্ঞতা ছিল না সিনিয়র জেল সুপার আবদুল জলিলের।
তিনি বিভিন্ন সময় তিনজন আসামির ফাঁসি কার্যকরে দায়িত্ব পালন...
আগস্ট ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সদ্য সমাপ্ত অর্থ বছরে (২০২২-২৩) দেশের ২য় রেলওয়ে স্থলবন্দর রহনপুর থেকে পন্য পরিবহন করে ৩০ কোটি ২৯ লক্ষ ৮৪ হাজার ৯শ ২১ টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে।বাংলাদেশের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রুট দিয়ে বাংলাদেশ-ভারত-নেপাল পন্য পরিবহন হয়ে থাকে।বর্তমানে এ রুট দিয়ে খৈল, ভুট্টা, পাথর ও সিমেন্ট তৈরির ছাই আমদানি হয়ে থাকে।এছাড়া সরকারি পর্যায়ে এ রুট দিয়ে খাদ্য-শষ্য আমদানি ও বাংলাদেশ থেকে নেপালে পর্যাপ্ত সার রপ্তানি হয়েছে।১৯৯০ সালে চালু হওয়া এ রেলওয়ে স্থলবন্দর থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করলে এর অবকাঠামোগত উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহন করেনি।তবে এখানে পূর্ণাঙ্গ রেলওয়ে স্থলবন্দর স্থাপনে এলাকাবাসী দীর্ঘদিন যাবত আন্দোলন চালিয়ে আসছে।
এছাড়া, ইন্জিন ও ইয়ার্ড সংকটের কারণে ভারত থেকে একাধিক র্যাক নিতে পরছেনা রেলওয়ে।এ...
আগস্ট ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (৫ই জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, পবা থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ২ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
আগস্ট ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।এ উপলক্ষে ৫ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।৫ আগস্ট সকাল ৮-৩০টায় ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।এতে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল; অধিদপ্তরের পরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।সকাল ৯-৩০টায় ট্রেনিং কমপ্লেক্সের ৩য় তলার কনফারেন্স রুমে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জীবনী নিয়ে আলোচনা...