রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সিন্ডিকেট কমিটির ৯৮ তম সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার(১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সিন্ডিকেটের চেয়ারম্যান ও রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।এ সময় রুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডাটা সফ্ট সিস্টেমস্ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন সদস্য বিতরণ প্রকৌশলী সেখ মো. আলাউদ্দীন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
আরো...
অক্টোবর ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ : গত (১ অক্টোবর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২৩ গ্রাম হেরোইন, ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
সেপ্টেম্বর ৩০, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের খানসামার আলোকঝাড়ী ইউনিয়নের ভুল্লির বাজারের ভুল্লির নদীর ওপর সেতুটির দুই পাশের রাস্তা ভেঙে যায় ২০১৭ সালে।এরপর ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে সেতুটি।এতে সদর উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খোকশাবাড়ী ইউনিয়নবাসীর।সেই থেকে প্রতি বছর ইউনিয়নের বাসিন্দারা ভাঙা সেতুর পাশে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করে আসছে।
প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার মানুষ হেঁটে ও ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল নিয়ে সাঁকো পার হচ্ছে।এভাবে ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য বলছে, ভুল্লি নদীটি পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে চলা করতোয়া নদীর একটি শাখা।পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের কাছাকাছি জায়গা থেকে এর উৎপত্তি।
সেখান থেকে কয়েক কিলোমিটার এগিয়ে নদীটি প‚র্বতীরে নীলফামারী জেলার খোকশাবাড়ী ও পশ্চিম তীরে দিনাজপুরের খানসামা...
সেপ্টেম্বর ৩০, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আজ ২৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. ভোর ০৩:৩০ টায় রাজশাহী জেলার পুঠিয়া থানা পুলিশ কর্তৃক স্ত্রী হত্যার অভিযুক্তকে রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ড হতে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: মুরাদ আলী কারিগড় (৪০)।সে রাজশাহী জেলার চারঘাট থানার তাতারপুর কারিগড়পাড়ার মৃত সাদেক আলী কারিগরের পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, অভিযুক্ত মো: মুরাদ আলী তার নিজ পিতাকে হত্যার দায়ে গত ১ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. গ্রেফতার হয়ে রাজশাহী কারাগারে ছিল।গত একমাস আগে সে জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসে।মো: মুরাদ আলী তার স্ত্রী শিলা বেগমের পৌতৃকসূত্রেপ্রাপ্ত ১০ কাঠা জমি বিক্রি করে সেই টাকা তাকে দিতে চাপ প্রয়োগ করে।কিন্তু শিলা বেগম সেই জমি বিক্রি করতে অসম্মতি জ্ঞাপন করে।এ বিষয় নিয়ে মো: মুরাদ আলী তার স্ত্রী শিলা বেগম-কে প্রায় মারপিট করতো।
গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি....
সেপ্টেম্বর ৩০, ২০২৩
নিউজ ডেস্কঃ
রজিশাহী:- ২৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. যথাক্রমে রাত ০০:৩০ ও ০২:৩০ টায় রাজশাহী জেলার তানোর থানা পুলিশ কর্তৃক সংঘবদ্ধ চক্রের ২ সদস্য-কে গ্রেফতার করা হয়েছে।সেইসাথে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ১) শ্রী জহন মুর্মু (৩৫) এবং মো: শফিকুল ইসলাম (৪২)।শ্রী জহন মুর্মু রাজশাহী জেলার তানোর থানার পাচন্দরের কুন্দাইন গ্রামের নরেন মুর্মুর পুত্র এবং মো: শফিকুল ইসলাম একই জেলার দুর্গাপুর থানার মহিপাড়ার জেহের উদ্দিনের পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, মো: মতিউর রহমানের ১২৫ সিসির বাজাজ ডিসকভারি মডেলের একটি মোটরসাইকেল রাজশাহীর তানোরের কৃষ্ণপুরে তার নিজ বসতবাড়ি থেকে গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. রাত আনুমানিক ১১:০০ টা থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রি ভোর ০৫:৩০ টার মধ্যে যে-কোনো সময়ে চুরি হয়।এ চুরির ঘটনায় মো: মতিউর রহমান বাদী হয়ে তানোর থানায় একটি...
সেপ্টেম্বর ৩০, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৯ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৬ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-৫ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ২২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ১২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রজিশাহী।
...
সেপ্টেম্বর ৩০, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল প্রান্তকে উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করেছে ডুয়েল চ্যানেলের পদ্মা সেতু।এ সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটের নতুন নির্মিত দ্রুতগতির রেলপথ আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।ওই দিন ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ওপার যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।এর সাতদিন পর এই পথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।প্রাথমিকভাবে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে এই সেতু পাড়ি দিয়ে ওপার যাবে ৬টি যাত্রীবাহী ট্রেন।তবে এই ৬টি ট্রেনের একটিও নতুন নয়।রুট পরিবর্তন করে চলবে পশ্চিমাঞ্চলের ট্রেন গুলো।ট্রেনের রুট পরিবর্তন করতে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসানের কাছে একটি প্রস্তাবনা পাঠিয়েছেন।
সেই প্রস্তাবনায় দেখা গেছে, ঢাকা-খুলনা-ঢাকা...
সেপ্টেম্বর ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৬ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-৫ জনকে আটক করে।
যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৮ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
সেপ্টেম্বর ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি জুশনে জুলুশ (শোভাযাত্রা), মিলাদ-ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভাসহ বিভিন্ন ধরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)।এ উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।দিনটি উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১(ঢ); ২৯ এর ১ (ক), (খ) ও ৩৩(গ) ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন ও ব্যবহার এবং উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন...
সেপ্টেম্বর ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র যুব সমাজ মেনে নেবে না, সেইসাথে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের দিবা স্বপ্নও কারো পূরণ হবে না।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহীতে মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আমাদের চাওয়া উচিত কে আসছে নতুন নেতৃত্বে তা নয়, বরং চাওয়া হওয়া উচিত কেমন হবে নেতৃত্ব।আমরা এমন নেতৃত্ব দেখতে চাই যে নেতৃত্ব জাতির জনকের আদর্শ ও দেশরত্ন শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে এগিয়ে নিতে চাই।এমন নেতৃত্ব না হলে আমাদের যে সামনে চ্যালেঞ্জ তা মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।আমাদের নিজেদের মধ্যে গ্রুপিং না করে বরং আমাদের উচিত হবে আসল শক্রদের মোকাবেলা করার।
আমারা এমন নেতৃত্ব চাই যে নেতৃত্ব আগামীর কঠিন সময় পার করার...