শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৬০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার: ১

অক্টোবর ২৯, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহীর:- গত ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা হতে রাত ১০:৫০ টায় একজন মাদককারবারিকে ৬০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: কাওছার আলী (৩২)।মো: কাওছার আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ বারীনগর গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আব্দুস সামাদ ও ফোর্স-সহ গত ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ১০: ৩০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা গ্রামস্থ পদ্মা নদীর ফুলতলা ঘাটে তিনজন মাদককারবারি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের...

ফুটবলের ভেতর লুকানো ছিলো ২ কেজি হেরোইন

অক্টোবর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর গোদাগাড়ী ফুটবলের ভেতরে অভিনব কায়দায় লুকানো থাকা ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-৫।২৬ অক্টোবর শনিবার দিবাগত রাতে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকা থেকে মালিক বিহীন হেরোইন জব্দ করে।২৭ অক্টোবর রোববার র‌্যাব-৫ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মাদকের সম্ভাব্য রুটগুলোর উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে।শনিবার রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকায় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা ১টি ফুটবল ফেলে ফেলে পালিয়ে যায়।বিষয়টি সন্দেহ হলে ফুটবলটি কেটে ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০...

অটোর ধাক্কায় ট্রেনের ইণ্জিন বিকল

অক্টোবর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ অবিশ্বাস হলেও সত্য।ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় চলন্ত ট্রেনের ইন্জন বিকল হয়েছে।রেলওয়ে পশ্চিম রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জ গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।জানাগেছে ২৭ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সিতলাই স্টেশনের নিকটবর্তী কদমশহর ক্রসিং গেটে পার হবার সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ট্রেনটিকে ধাক্কা দয়।এতে ট্রেনটির ইন্জিন বন্ধ হয়ে যায়।রাজশাহী স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মহিউদ্দিন আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত  রাজশাহী থেকে একটি ইঞ্জিন সীতলাই স্টেশনে গিয়ে ইন্জিন পরিবর্তন করার পর, ট্রেনটি গন্তব্যে যাত্রা  করে।তিনি আরো জানান অটোর ধাক্কায় ট্রেনের ইন্জিনের পাইপ ছিঁড়ে যাওয়ায় ইন্জিন বন্ধ হয়। IPCS News : Dhaka : আবুল কালাম...

রাজশাহীতে আধুনিক প্রযুক্তিতে চক্ষু চিকিৎসা দিবে আই হসপিটল

অক্টোবর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে স্বাস্থ্যখাতে একটি নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে বিশেষায়িত হাসপাতাল ‘বাংলাদেশ আই হসপিটাল।চোখের বিভিন্ন রোগের আধুনিক চিকিৎসা সেবা নিয়ে বাংলাদেশ আই হসপিটাল এখন শিক্ষানগরী রাজশাহীতে।আধুনিক প্রযুক্তি, সেরা চিকিৎসা সরঞ্জাম ও অভিজ্ঞ চিকিৎসকগণ সমন্বয়ে তৈরি বিশেষায়িত এই হাসপাতালটি সর্বোচ্চ মানের চক্ষু সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।আগামী ২রা নভেম্বর ২০২৪ তারিখ শনিবার রাজশাহী শহরে বাংলাদেশ আই হসপিটাল রাজশাহীর পরীক্ষামূলক সেবা কার্যক্রম চালু করা হবে।রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র আম চত্বর এলাকায় এয়ারপোর্ট রোডের ধারে আই টেন টাওয়ারে অবস্থিত এই হাসপাতালটি সর্বাধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে, যেখানে সর্বোচ্চ মানের চোখের চিকিৎসা সেবা প্রদান করা হবে। এটি উত্তরাঞ্চলের মানুষের জন্য...

ক্যাম্পাসে গেলেই নির্যাতিত ও আটক অন্ধকারে ফেরারি ছাত্রলীগের ভবিষ্যৎ

অক্টোবর ২৮, ২০২৪

chatroleg ban নিউজ ডেস্কঃ রাজশাহী:- বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে অন্ধকারময়।মাত্র আড়াই মাস আগে যারা শক্তিশালী রাজনৈতিক সংগঠনের সদস্য ছিলেন, আজ তারা আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছেন।আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়।রাজশাহী সরকারি মহিলা কলেজে পরীক্ষার সময় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তিনি সরকারের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিয়েছিলেন এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নামের তালিকা তৈরি করেছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমি বলেন, আমি এখন ফেরারির মতো ছুটছি।আমার কোন ভবিষ্যৎ নেই। ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে সহিংসতার...

নগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাং, শংকিত নগরবাসী

অক্টোবর ২৮, ২০২৪

breaking news নিউজ ডেস্কঃ রাজশাহী শহরে কিশোর গ্যাংয়ের বেপরোয়া অপরাধ কর্মকাণ্ডে নগরবাসী আজ উদ্বিগ্ন। রাজনৈতিক দুর্বৃত্তদের হাত ধরে গড়ে ওঠা এসব গ্যাং চুরি, ছিনতাই, ডাকাতি এবং হত্যাকাণ্ডের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, বিশেষত সন্ধ্যার পর যখন তারা বাইক নিয়ে সড়কে বেরিয়ে আসে। পুলিশের তথ্য মতে, গত কয়েক বছরে ৬ শতাধিক কিশোর গ্যাং সদস্যের ডাটাবেজ তৈরি করা হলেও, রাজনৈতিক প্রভাব এবং নজরদারির অভাবের কারণে তাদের দৌরাত্ম্য রোধ করা সম্ভব হচ্ছে না।নগরীর পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা চরম আতঙ্কে রয়েছেন। সম্প্রতি, পঞ্চবটি এলাকায় প্রকাশ্যে এক যুবককে হত্যা এবং বিভিন্ন স্থানে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধে...

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

অক্টোবর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষে (২০২৩ সিরিজ) ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।গতকাল রবিবার (২৭ অক্টোবর) রুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয়ে দুপুর পৌনে ২ টা পর্যন্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠান চলে।প্রথমে সকাল সাড়ে ৮ টায় পুরকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।পরে বেলা ১১ টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টশন হয়।এছাড়া দুপুর সোয়া ১২ টায় অনুষ্ঠিত হয় যন্ত্রকৌশল অনুষদভূক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন।প্রতিটি অনুষদভূক্ত বিভাগসমূহের ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ।এতে...

ছাত্রলীগের পাশাপাশি আ.লীগকেও নিষিদ্ধ করার আহ্বান ছাত্র-শিবিরের

অক্টোবর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস (২৭-২৮ অক্টোবর) উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে রাজশাহী মহানগর ইসলামী ছাত্রশিবির।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোঃ সিফাত উল আলম এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মোঃ শামিম উদ্দিন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমেদ।গতকাল রোববার( ২৭ অক্টোবর) আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোঃ সিফাত উল আলম বলেন, ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা উচিত।রাজনৈতিক শৃঙ্খলা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি।আওয়ামী লীগ ছাত্রলীগের অবৈধ কর্মকান্ডের পৃষ্ঠপোষকতা করে আসছে।ফলে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা এবং চাঁদাবাজির...

পণ্য ছাড়াই রাজশাহী ছাড়ল কৃষিপণ্য স্পেশাল ট্রেন

অক্টোবর ২৬, ২০২৪

rajshahinews নিউজ ডেস্কঃ রাজশাহী:- কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে।এরই ধারা বাহিকতায় ২৬অক্টোবর সকাল ৯•১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনে উদ্বোধন করা হয় রাজশাহী কৃষিস্পেশাল ট্রেন।ট্রেনটির উদ্বোধন করেন রেলওয়ে পশ্চিম রাজশাহীর ট্রেন ইন্সপেক্টর (টিআই) শামিম আহম্মেদ এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমার্শিয়াল অফিসার (এসিও) নূরে আলম।রহনপুর রেল স্টেশনের বুকিং সহকারী রাকিব জানায়, কৃষিস্পেশাল ট্রেনটিতে কোন পন্য বুক করেনি স্থানীয় ব্যবসায়ীরা।ফলে পন্য ছাড়াই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে  ছেড়ে যায়।রাজশাহী রেল স্টেশনের প্রধান বুকিং সহকারী আব্দুল মোমিন বলেন,ট্রনটিতে প্রারম্ভিক স্টেশন রহনপুর থেকে পন্য ছাড়াই ছেড়ে এসেছে।রাজশাহীসহ  পথিমধ্যে ট্রেনটিতে কোন পন্য বুক হয়নি।পন্য ছাড়াই রাজশাহী রেল স্টেশন...

রাজশাহীতে উন্নত ল্যাবে মাদক পরিক্ষা, ফলাফল একদিনে

অক্টোবর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  রাজশাহী বিভাগীয় অফিসে চালু হয়েছে রাসায়নিক পরীক্ষাগার।১৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ল্যাবে পরীক্ষা শুরু হয়।এতে করে একদিনের মধ্যেই মিলছে মাদক পরীক্ষার ফলাফল।আধুনিক এই পরীক্ষাগার চালুর ফলে একদিকে যেমন দ্রুত মামলার চার্জশিট হবে, ঠিক তেমনই কমবে খরচ।সংশ্লিষ্টরা বলছেন, এটি রাজশাহী বিভাগের মামলা গুলোর তদন্তে গতি আনবে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অফিসের তথ্যমতে, রাজশাহী বিভাগে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৪১টি মাদক পরীক্ষা করা হয়।এরমধ্যে জানুয়ারিতে ৮৪টি, ফেব্রুয়ারিতে ৯৬টি, মার্চ মাসে ৮৮টি, এপ্রিল মাসে ৯৭টি, মে মাসে ১০২টি, জুন মাসে ৯২টি, জুলাই মাসে ৭১টি, আগস্টে ৩৫টি ও সেপ্টেম্বর মাসে ৭৬টি মাদকের নমুনা পরীক্ষা করা হয়। রাজশাহী...