রবিবার ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ১৩, ২০২৪
রাজশাহী প্রতিনিধি :- চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব তৌফিক ইমাম। ১২ অক্টোবর শনিবার বিকেলে তিনি রহনপুর রেলস্টেশনে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুমসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গরাএসময় উপস্থিত ছিলেন নাচোলের সহকারী কমিশনার( ভূমি) সবুজ হাসান, স্টেশন মাস্টার মামুনুর রশীদ, পশ্চীম রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী রিয়াদুল ইসলামসহ, উর্ধতন উপসহকারী বাবুল আক্তারসহ রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলিন। এসময় তিনি রহনপুর রেল স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা ও টিকেট বিক্রির কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি রেলস্টেশনের আশেপাশের এলাকা ঘুরে দেখেন।রেলপথ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব তৌফিক ইমাম বলেন,রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান,কোন ভাবে...
অক্টোবর ১৩, ২০২৪
আবুল কালাম আজাদ -রাজশাহী:-আওয়ামী লীগ সরকারের গত সাড়ে ১৫ বছরে রেলের যাত্রীসেবার মান উন্নত করা হয়নি। কেনা হয়নি রেলের প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচ। জনবলেরও ঘাটতি রয়েছে। অথচ এই সময়ে বিপুল ব্যয়ে নতুন রেললাইনের পাশাপাশি স্টেশন ভবন নির্মাণ ও মেরামত করা হয়েছে। যদিও এসব স্টেশন দিয়ে ট্রেন চলে না কিংবা চললেও থামে না। ফলে সাধারণ মানুষের তা কোনো কাজে লাগছে না।
রেলওয়ের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আগ–পাছ বিবেচনা করা হয়নি। খেয়ালখুশিমতো অবকাঠামো বানানো হয়েছে। বিগত সরকারের আমলে সারা দেশে ৪৮৪টির মধ্যে ১১৬টি স্টেশন বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ১৪৬টি নতুন স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে। এগুলোর বেশির ভাগই বিদেশি অর্থায়নে বাস্তবায়ন করা প্রকল্পের টাকায় হয়েছে। রাজস্ব খাতের প্রকল্প থেকেও কিছু কিছু স্টেশন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া এই সময়ে ২৩৭টি...
অক্টোবর ১৩, ২০২৪
রাজশাহী প্রতিনিধি :-রাজশাহীতে ৪০ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫, রাজশাহীর সদস্যরা।আটককৃত মোঃ ডালিম হোসেন (৩৮), রাজশাহীর পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
র্যাব-৫,এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়,১১ অক্টোবর দিবাগত রাত ৮ টায়,তাদের নিয়মিত অভিযানের সময়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পশ্চিম পাড়া নামক এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালানসহ অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের আভিযানিক দল উক্ত ঘটনাস্থল বানেশ্বর পশ্চিম পাড়া গ্রামস্থ জনৈক রাজিব হাসান মিলন এর বসত বাড়ীর দক্ষিনে আম গাছের নিচে পৌছে ০২ জন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা কালে ডালিম হোসেনকে আটক করে এবং অপর ০১জন পালিয়ে যায়। এসয়ম তার নিকট থেকে গাঁজা-৪০...
অক্টোবর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (০৯ অক্টোবর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৬ জন, মতিহার থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-৩ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে ২.২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
অক্টোবর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র মতিহার থানা এলাকা থেকে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ।এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শরিফুল ইসলাম (২৬), মো: নাজিউর রহমান মৃদুল (২৬) ও মো: তারিফুল ইসলাম ইয়ামিন (২৪)।শরিফুল রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়ার মো: রফিকুল ইসলামের ছেলে, নাজিউর রহমান একই এলাকার মুনসুর রহমানের ছেলে ও অপর আসামি তারিকুল ইসলাম মো: জয়নালের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার সাপাহার থানার বাগডাঙ্গা পশ্চিমপাড়ার মো: রবিউল ইসলাম একজন অটোরিকশা চালক।
সে গত ৬ অক্টোবর ২০২৪ তারিখ সন্ধ্যায় নগরীর সাহেব জিরো পয়েন্ট হতে তার অটোরিকশায় তিনজন যাত্রী নিয়ে মতিহার থানার খড়খড়ির...
অক্টোবর ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) লুট হওয়া দুইটি অস্ত্রসহ একটি রাবার বুলেট উদ্ধার করেছে আরএমপি'র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।১ অক্টোবর দিবাগত রাত ১ টার দিকে নগরীর মুক্তমঞ্চ এলাকায় কাশবনের ভিতর সন্দেহজনক একটি বস্তা দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ গিয়ে বস্তার ভিতর থেকে দুইটি অস্ত্র (শর্টগান) ও একটি রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।পুলিশ জানায়, ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ী ও পুলিশ বক্সে দুস্কৃতিকারীরা ১৬৪ টি আগ্নেয়াস্ত্রসহ সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এ যাবৎ ১৪৬ টি অস্ত্র উদ্ধার হয়েছে।অস্ত্র...
অক্টোবর ০১, ২০২৪
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর গণসমাবেশ।৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪.০০ টায় মনোহরদী বাসস্ট্যান্ডে মনোহরদী উপজেলা শাখার আয়োজনে ওই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ, (শায়েখে চরমোনাই) সিনিয়র আমীর, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, তিনি বলেন, যে ধর্ম-বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে মনোহরদী এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি আরও বলেন, গত ৫ আগস্ট এদেশের মানুষের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে এদেশের মানুষের অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। বছরের...
অক্টোবর ০১, ২০২৪
আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর কাটাখালী থানার আশরাফের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শাকিল হোসেন (৩০) ও মো: সাদেকুল ইসলাম সাজদার (২৫)। শাকিল রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান পশ্চিমপাড়া এলাকার মো: আলমের ছেলে ও সাদেকুল একই থানার চরখিদিরপুর এলাকার মো: বেচ্ছাদ আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার আশরাফের মোড়ে দুই ব্যক্তি...
অক্টোবর ০১, ২০২৪
আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি হলেন মো: এমদাদুল হক (৪৮) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তর পাড়ার মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।
আজ ৩০ সেপ্টম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাত সোয়া ১ টায় (গতকাল দিবাগত রাত) মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে এমদাদুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
...
সেপ্টেম্বর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঈশ্বর্দী থেকে রাজশাহী গামি চলন্ত কমিউটার ট্রেনের ভেতরে বরযাত্রীদের ওপরে দু দফায় হামলা করেছেন একদল ছাত্র।এ সময় জিআই পাইপ দিয়ে পিটিয়ে বরযাত্রীদের কয়েকজনের জনের হাত ও পা ভেঙে দিয়েছেন তাঁরা।এছাড় তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করার কথা জানিয়েছে ভুক্তভোগীরা।২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল সোয়া আটটায় জেলার আড়ানী স্টেশনে কমিউটারথেকে ট্রেনে উঠেছিলেন ওই বরযাত্রীরা।তাঁরা গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে যাচ্ছিলেন।রাজশাহী রেলওয়ে স্টেশনে নামার পর হামলাকারীদের একজনকে আটক করে পুলিশে দেন রাজশাহী স্টেশনে কর্মরত আনসার সদস্যরা।আটক ছাত্র (১৭) নগরের আসাম কলোনি বউবাজার এলাকার বাসিন্দা।সে নগরের ইউসেপ স্কুলে পড়ে।তার সঙ্গে হামলায় মনির (২৪), মাইনুল (২৬) নামের দুই বড় ভাইসহ কিশোর বয়সী আরও কয়েকজন ছাত্র ছিল।মনির ও মাইনুল ছাড়া...