শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জানুয়ারি ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর পুঠিয়া উপজেলায় সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার চাচা আলিউজ্জামান (মুন্টু) মাস্টারকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্মমভাবে পিটিয়েছে স্থানীয় বিএনপির নামধারী একদল দুর্বৃত্ত।শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মুন্টু মাস্টার সকাল ৭টার দিকে বিড়ালদহ বাজারে গিয়েছিলেন এবং কাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী তাকে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ফেলে।পরে লোহার রড দিয়ে পেটানোর ফলে তার হাত ও পা মারাত্মকভাবে থেতলে যায়।গুরুতর আহত অবস্থায় তিনি জ্ঞান হারান।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।আলিউজ্জামান...
জানুয়ারি ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
গত ৩ জানুয়ারি ২০২৫ খ্রি. রাজশাহী জেলার মোহনপুর থানাধীন সইপাড়া হতে রাত ১০.৩৫ টায় দুইজন মাদককারবারিকে ১০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মোঃ রুবেল রানা (২৮) ও ২।মোঃ তমিজ উদ্দিন (৩৫)। মোঃ রুবেল রানা মোহনপুর থানাধীন সইপাড়া গ্রামের মৃত ইদ্রিস প্রামানিকের পুত্র এবং মোঃ তমিজ উদ্দিন একই থানার ভাতুরিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ৩ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ১০.০৫ টায় মোহনপুর থানাধীন কেশরহাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মোহনপুর থানাধীন সইপাড়া গ্রামস্থ মোঃ আঃ কুদ্দুস-এর পানের বরজের ভিতরে দক্ষিণ-পশ্চিম কোণে দুইজন...
জানুয়ারি ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে শীতের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে এসে ঠেকেছে। ফলে মৃদু শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর হলেও রাজশাহীতে কয়েকদিন ধরে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা কম থাকায় হিমেল বাতাস বেড়ে শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি (শুক্রবার) রাজশাহীতে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল, এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।একদিন আগে, অর্থাৎ ২ জানুয়ারি তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।এমন শীতের কারণে রাজশাহী শহরজুড়ে মানুষের দুঃখ-দুর্ভোগ বেড়ে গেছে।রিকশাচালক মো. সেলিম জানান, ঠান্ডা বাতাসের কারণে চলাফেরায় কষ্ট হচ্ছে।তিনি বলেন, "দুইটি প্যান্ট, সোয়েটার এবং...
জানুয়ারি ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- অজ্ঞাত এক মৃত পুরুষের স্বজনদের সন্ধান চায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মৃত ব্যক্তির বয়স অনুমান ২০ বছর। মৃত ব্যক্তির পড়নে কালো রঙের জিন্স ফুলপ্যান্ট, গায়ে কালো ফুলহাতা শার্ট।মৃত লাশটি লম্বা অনুমান ৫ ফুট ৫ইঞ্চি, গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-লম্বাটে, মাথার চুল কালো।
আরএমপি’র চিন্দ্রমা থানা পুলিশের একটি টিম আজ ১ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল সাড়ে ৬ টায় স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে হাজরা পুকুর ডাবতলা রেল মাঠ সংলগ্ন পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে।পরবর্তীতে তার নাম ঠিকানা পাওয়া যায়নি । বর্তমানে এই মৃতদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে ।
এই সংক্রান্ত নগরীর চন্দ্রিমা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।যদি কেউ এই অজ্ঞাতনামা মৃত পুরুষকে শনাক্ত করতে পারেন তাহলে অফিসার ইনচার্জ চন্দ্রিমা...
জানুয়ারি ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৪ জন, অন্যান্য অপরাধে ৯ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: বিপ্লব হোসেন (৩৮) ও মো: সাগর হোসেন (৩২)।
বিপ্লব হোসেন রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় পিল্লাপাড়া দক্ষিনপাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে।সে নওহাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সেক্রেটারী ও আওয়ামীলীগ কর্মী সাগর হোসেন মহানগরীর...
ডিসেম্বর ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) মহানগরীতে বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ৬ জনকে আটক করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটককৃতরা হলেন:
হাদিউন্নবী চৌধুরী আলভী (২৬): তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বাকীর মোড় এলাকার বাসিন্দা এবং মৃত হুমায়ুন্নবী চৌধুরীর ছেলে।মো. শাহীন আলী (২৪): তিনি বোয়ালিয়া মডেল থানার রাজারহাতা এলাকার মো. সাবের আলীর ছেলে এবং সিটি কলেজ ছাত্রলীগের নেতা।
মাদক মামলায় আটক
মাদক মামলায় আটক ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইনগত ব্যবস্থা
আরএমপির এক কর্মকর্তা...
ডিসেম্বর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার।
আজ ২৮ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর প্রাঙ্গণে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এক মহতী উদ্যোগের অংশ হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আরএমপির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবিক কার্যক্রমে আমাদের প্রতিশ্রুতি আগামীতেও অব্যাহত থাকবে।
এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে আরএমপি ট্রাফিক বিভাগ।এতে সহযোগিতা করেছে জিসকা ফার্মাসিটিক্যালস...
ডিসেম্বর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৫ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৫ জন, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত মো: আলী হোসেন (৩৫) রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী গ্রামের মো: গোলাম মোস্তফার ছেলে।সে নওহাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।
...
ডিসেম্বর ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৩ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।
...
ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- আজ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে সকাল ১০ টায় শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাবনা তুলে ধরা হয়। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ কমিশনার আরএমপি’র সকল পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি অফিসার ও ফোর্সদের উত্তম পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।...