শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জানুয়ারি ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী জেলার বাগমারা থানাধীন আচিনঘাট ঝলমলিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।এ ঘটনায় আরও একজন অভিযুক্ত পালিয়ে গেছে, যাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার আচিনঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে মাদক ব্যবসায়ী মো. আজমল হোসেন (৩৬) কে গ্রেফতার করা হয়।তিনি মোহনপুর থানাধীন পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার পুত্র।ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মাহবুব আলম ফোর্সসহ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আচিনঘাট বাজার এলাকায় মাদক উদ্ধারের জন্য তল্লাশি চালান। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মো. মতিউর রহমানের পানের বরজের কাছে কাঁচা রাস্তার...
জানুয়ারি ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন ও চাকরি স্থায়ী করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।তারা তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
গেটকিপাররা অভিযোগ করেন, গত ৭-৮ মাস ধরে তারা কোনো বেতন পাননি।বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।কর্মসূচিতে অংশ নেওয়া মনিরুল ইসলাম জানান, “আমাদের ২০১৮ সালে নিয়োগ দেওয়া হয় এবং পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি।এতদিনেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি।উপরন্তু গত ৭-৮ মাস ধরে আমাদের বেতন বন্ধ।বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি।আমরা বেতন এবং সরাসরি...
জানুয়ারি ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- একমাত্র কোরআনের শাসন কায়েমের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশে গড়তে চাই উল্লেখ করে জামাতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য করা থেকে বিরত থাকুন।যারা এসব করছেন, বিনয়ের সাথে বলি এগুলো বন্ধ করেন।তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না শোনে, তাহলে তাদের আমরা বলছি, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।
১৮ জানুয়ারি (শনিবার) দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ সব কথা বলেন।সূদীর্ঘ ১৫ বছরপর রাজশাহীর এই ঐতিহাসিক মাঠে জামায়াতের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো।এই কর্মী সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই মাদ্রাসা মাঠে নামে নেতাকর্মীদের ঢল।তিনি বলেন, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ, দখলদার মুক্ত ন্যায়ের বাংলাদেশ গড়তে চাই। আল্লাহর শক্তিতে বলিয়ান জাতি গঠন করতে চাই। যতক্ষন পর্যন্ত ইনসাফ...
জানুয়ারি ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।
...
জানুয়ারি ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে পরিত্যক্ত একটি বাড়িতে এক কলেজছাত্রকে আটকে রেখে সমন্বয়ক পরিচয়ে তিন তরুণ দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ নগরীর উপশহরে, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়ি থেকে ঐ কলেজ ছাত্রকে উদ্ধার করে।
এসময় ৩ জন অপহরন কারিকে আটক করে থানায় নেয়া হয়।আটক কৃতরা হলেন, নাটোর সদরের জাহিদুল ইসলাম (২০), তাহাসান হোসেন আকাশ (২১) ও চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের শাহাদাত হোসেন (২৭)।তারা রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাহিম হোসেন জীম (১৭)।তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।তবে,আটক শাহাদাত হোসেন মুক্তিপণ আদায়ের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন,...
জানুয়ারি ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল দুটি আন্তঃনগর ট্রেনের স্টেশনে যাত্রাবিরতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।এই সিদ্ধান্ত ১৯ জানুয়ারি, রোববার থেকে কার্যকর হবে।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭/৭৫৮) ট্রেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার কিসমত রেলওয়ে স্টেশনে এবং মধুমতি এক্সপ্রেস (৭৫৫/৭৫৬) ট্রেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুখুরিয়া রেলওয়ে স্টেশনে আর থামবে না।রেলওয়ের বাণিজ্যিক বিভাগের তথ্য অনুযায়ী, স্টেশন দুটিতে টিকিট বিক্রি অত্যন্ত কম।এছাড়া স্টেশনগুলোর আশেপাশে অন্য স্টেশন নিকটবর্তী হওয়ায় ট্রেন চলাচলে সময়ক্ষেপণ হয়।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. মামুনুল ইসলাম বলেন, “পুখুরিয়া ও কিসমত স্টেশনগুলো...
জানুয়ারি ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে আজ ১৫ জানুয়ারি ২০২ খ্রিস্টাব্দ বিকেল ৪টায় এই সভা আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।প্রধান অতিথি অফিসার ও ফোর্সদের বিভিন্ন আবেদন-নিবেদন মনোযোগসহকারে শোনেন এবং সেগুলোর দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন।
বিশেষ কল্যাণ সভায় আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।সুদীর্ঘ সময় ধরে পুলিশ জনগণের সাথে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।তিনি বলেন, পুলিশকে জনবান্ধব করতে এবং পুলিশের মধ্যে বিদ্যমান অসঙ্গতি দূর করতে, নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনে...
জানুয়ারি ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী :- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আবারও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ১৫ জানুয়ারি বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের পাশে লিচু চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে জরুরি পরিষেবা ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে সার্টিফিকেট উত্তোলনসহ অনেক ক্ষেত্রেই ভোগান্তির সৃষ্টি হয়েছে।
একই দাবিতে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবারও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরা।এ সময় আন্দোলন কারিরা বলেন, পোষ্য কোটা কোনো কোটা নয়, অন্য সরকারি চাকরিজীবীরা যেমন সুবিধা পান, এটা তেমনই একটি সুবিধা।তাঁরা এটিকে প্রাতিষ্ঠানিক অধিকার হিসেবে দেখছেন। তাঁরা ১ শতাংশ নয়, ৫ শতাংশ...
জানুয়ারি ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৪ জন, অন্যান্য অপরাধে ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: লিটন (৩৩) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রেলবাজার আমনুরা এলাকার মো: এরফানের ছেলে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি : রাজশাহী।
...
জানুয়ারি ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দেশ বর্তমানে এক গভীর সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "সংস্কারের নামে সময় নষ্ট করা উচিত হবে না।জরুরি ভিত্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।জনগণ দীর্ঘ ১৭ বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনমতের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন করা এখন সময়ের দাবি।"রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানটি নগরীর নওদাপাড়ায় অবস্থিত জিয়া শিশু পার্কে অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, "গণতন্ত্র রক্ষার আন্দোলনের সকল দল অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনুসকে সমর্থন জানিয়েছে।তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন গুণী ব্যক্তি এবং বাংলাদেশকে সম্মানিত...