বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
এপ্রিল ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:-পুরুষবিদ্বেষী নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখান ও কমিশন বাতিলের দাবিতে এইড ফর মেন ফাউন্ডেশনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়।আজ ২৬/০৪/২০২৫ বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিবর্জিত নারী কমিশনের প্রতিবেদন বাতিল এবং কমিশন বিলুপ্ত দাবিতে এই বিক্ষোভ সমাবেশটি আয়োজিত হয়।উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নারী কমিশনের প্রস্তাবনায় জাতীয় সংসদের প্রস্তাবিত ৬০০ আসনের মধ্যে ৩০০ আসনে নারী কোটার দাবি শহীদদের রক্তের সাথে বেঈমানীর শামিল।
গত ১৯ এপ্রিল ২০২৫ একটি সংবাদ সম্মেলনে নারী সংস্কার কমিশনের নামে নারীবাদীরা পেশাদার যৌনকর্মের বৈধতা চেয়ে, স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়ার সুযোগ চেয়ে, এবং পবিত্র কোরআনে বর্ণিত মুসলিম উত্তরাধিকার সম্পত্তি...
এপ্রিল ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের দশদোনা গ্রামে মর্জিনা বেগম নামের এক বিধবা মহিলার পৈতৃক জমি ও ভিটেবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের মাসুদ ও তার পরিবারের বিরুদ্ধে।আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সন্ত্রাসী কায়দায় জমি দখল করে বিধবা মর্জিনাকে উচ্ছেদ করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
সরেজমিনে জানা যায়, দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস করে আসছেন মর্জিনা বেগম।বাবা-মা, ভাই-বোন না থাকায় স্বামীর মৃত্যুর পর সম্পত্তির দেখভাল ও ভোগদখল করতেন তিনি।অভিযোগ অনুযায়ী, মর্জিনার চাচাতো ভাই বাদল বিএসসি গোপনে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা মাসুদের কাছে জমি বিক্রি করেন।এরপর মাসুদ ও তার ছেলেরা দখল নিতে নানা চাপ সৃষ্টি করে।মর্জিনা থানায় সাধারণ ডায়েরি করেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট...
এপ্রিল ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের এক নারী—ডালিয়া—সম্প্রতি দেশব্যাপী চাঞ্চল্যের জন্ম দিয়েছেন। নাম বিভ্রান্তিকরভাবে বদলিয়ে আক্তার সাথী, ডালিয়া খানম কিংবা মায়া নামে তিনি প্রতারণার জাল বিছিয়েছেন একের পর এক পুরুষের জীবনে।মাত্র ৩৩ বছর বয়সেই ডালিয়া এখন পর্যন্ত ১৪ জন পুরুষকে বিয়ে করেছেন, যাদের বেশিরভাগই বিভিন্ন পেশার মানুষ র্যাব, আনসার, পুলিশ কনস্টেবল, প্রবাসী, ব্যবসায়ী, এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বও রয়েছেন সেই তালিকায়। অভিযোগ অনুযায়ী, বিয়ের পর তিনি স্বামীদের উপর মানসিক ও আর্থিক নির্যাতন চালিয়ে, মোটা অঙ্কের দেনমোহর ও অন্যান্য সম্পদ হাতিয়ে নিয়ে ছেড়ে দেন।
এক প্রাক্তন র্যাব সার্জেন্ট আমিনুল ইসলাম বলেন, “চাকরিতে থাকলে আমি আজ প্রথম শ্রেণির কর্মকর্তা হতাম। কিন্তু ডালিয়ার ফাঁদে পড়ে জীবনটাই...
এপ্রিল ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মাধবদীতে ১৭ বছরের এক কলেজছাত্রী অপহরণের ১৮ দিন পার হলেও এখনও তার কোনো খোঁজ মেলেনি।ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম উৎকণ্ঠায় দিন পার করছেন।অথচ মামলার শুরু থেকে থানার ওসি নজরুল ইসলামের বিরুদ্ধে উঠেছে উদাসীনতা, দুর্ব্যবহার ও দায়িত্ব পালনে গাফিলতির গুরুতর অভিযোগ।ভুক্তভোগী কিশোরীর মা মোছা: আছমা বেগম জানান, ২৪ মার্চ বিকেলে নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে ফেরার পথে তার মেয়েকে গদাইরচর ইসলাম সিএনজি পাম্পের সামনে থেকে স্থানীয় বখাটে নাসির হোসেন ও তার সহযোগীরা জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
মেয়ে নিখোঁজ হওয়ার পরপরই থানায় মামলা করতে গেলে, ওসি নজরুল ইসলাম মামলা নিতে অস্বীকৃতি জানান এবং থানায় উপস্থিত অ্যাডভোকেট রাসেলকেও অপমানজনক ভাষায় অপদস্থ করেন।পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম...
এপ্রিল ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীতে অপরাধীদের দমন, সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে দিয়েছে দক্ষ পুলিশ সুপার আব্দুল হান্নান।নরসিংদীতে দায়িত্ব পালন করা যে কোনো পুলিশ কর্মকর্তার জন্য চ্যালেঞ্জিং, কারণ এখানে প্রতিনিয়তই আইনশৃঙ্খলার অবনতি ঘটে। তবে ৩০ আগস্টে পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকেই বদলে যেতে শুরু করে নরসিংদী জেলার পরিস্থিতি।
৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর নরসিংদীতে যখন নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল, পুলিশের মনোবল ছিল তলানিতে-তখন এসপি হান্নান দৃঢ় নেতৃত্ব দিয়ে এক নতুন যুগের সূচনা করেন।তিনি পুলিশের মনোবল ও জনগণের মধ্যে আস্তা ফিরিয়ে আনেন।অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেন এবং নরসিংদীকে সন্ত্রাস ও মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে নিরলস পরিশ্রম করছেন।তার নেতৃত্বে নরসিংদীতে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে। অপরাধ...
এপ্রিল ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাদল মোল্লা (৪৫) নামের এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করেছে।সোমবার (৭ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে হাবিব প্লাস্টিক ফ্যাক্টরির সামনে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় গুরুতর আহত বাদল মোল্লাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে, তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
আহত বাদল মোল্লা জানান, তিন মাস আগে আদুরী গার্মেন্টসের জুট ব্যবসা নিয়ে এলাকাতে একটি মারামারির ঘটনা ঘটে।ওই ঘটনার জের ধরে এই হামলা হতে পারে বলে তার সন্দেহ। তিনি বলেন, “ওই সময় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ...
এপ্রিল ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে, জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়ার শাবলের আঘাতে , বড় ভাই কাজল মিয়ার মৃত্যু হয়েছে।আজ ৪/৪/ ২০২৫ ইং রোজ শুক্রবার সকালে মনোহরদী উপজেলার চর মান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া ( গুইলের টেক) (৮নং ওয়ার্ড) গ্রামে এই ঘটনা ঘটে।নিহত কাজল মিয়া চর মান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত,আছির উদদীনের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতপাড়া গ্রামের বাসিন্দা বড়ভাই কাজল মিয়া ও ছোটভাই বাদল মিয়ার সাথে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আজ সকালে এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে ছোট ভাই বাদল তার বড় ভাই কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত...
মার্চ ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী থানার চাঞ্চল্যকর চঙ্গভান্ডা ডাকাতি মামলার রহস্য উন্মোচিত হয়েছে।দুই মাস আগে এই ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে মনোহরদী থানা পুলিশ।এ মামলার তদন্তে সাফল্য অর্জন করেন মনোহরদী থানার সিনিয়র এসআই মোহাম্মদ শহীদুজ্জামান ও তাঁর সহকর্মী পুলিশ সদস্যরা।এজাহারে নামীয় তিনজন আসামি ও অজ্ঞাত দুইজনের মধ্যে থেকে স্বর্ণের চেইন ও মোবাইল সেট উদ্ধার করা হয়।বিগত ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে ভুক্তভোগী বাদী হয়ে মনোহরদী থানায় ডাকাতি মামলা দায়ের করেন।পরবর্তীতে এসআই শহীদুজ্জামানের নেতৃত্বে অভিযানে বেরিয়ে প্রথমে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা এলাকা থেকে পারভেজ নামে একজন আসামিকে সনাক্ত করা হয়।তার সঙ্গে অভিযান চালিয়ে শাকিব নামে আরেক আসামিকে আটক করা হয়, যার কাছ থেকে লুণ্ঠিত...
মার্চ ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- আজ রবিবার (১৬ মার্চ ২০২৫খ্রি.) নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্তে প্রেস ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয়।
অফিসার ইনচার্জ, মনোহরদী থানা, নরসিংদীর নেতৃত্বে এসআই(নিঃ)/মোহাম্মদ শাহিনুর ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পান যে, কতিপয় লোকজন অবৈধ অস্ত্র-গুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।উক্ত তথ্যের ভিত্তিতে ১৫/০৩/২০২৫ তারিখ রাত ১৯.৪৫ ঘটিকায় মনোহরদী থানাধীন চঙ্গভান্ডা সাকিনস্থ মুরগী বাজারের পূর্ব পার্শ্ব হতে ২ জন অস্ত্র ব্যবসায়ীকে ধৃত করেন।ধৃত আসামীদের নিকট হতে ২টি বিদেশী সচল পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আলামত সমূহ২টি বিদেশী সচল পিস্তল ২ রাউন্ড তাজা গুলি ১টি...
মার্চ ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
মনোহরদী:- আজ ১৩/০৩/২০২৫ তারিখ মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বিআরবি ব্রিকসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: সজিব মিয়া।মোবাইল কোর্ট পরিচালনাকালে যথাযথ কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর সংশ্লিষ্ট ধারায় ১,৫০,০০০/-এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।সার্বিক সহযোগিতায় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সমর কৃষ্ণ দাস, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, নরসিংদী ও মনোহরদী থানার পুলিশ ফোর্স।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।
...