সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং অন্যান্য অপরাধে জড়িতদের আটক করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলার ৬ জন এবং অন্যান্য মামলার ১০ জন আসামি রয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং ওয়ারেন্টভুক্ত...
জুলাই ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী ও চন্দ্রিমা থানা পুলিশ।অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১২ পিস ইয়াবা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত ২৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে কাটাখালী থানা পুলিশ মহানগরীর চককাপাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চারঘাট থানার পাসুন্দিয়া গ্রামের মো. টনি (২০) এবং তানোর থানার দূর্গাপুর গ্রামের মো. রাসেল মণ্ডল (২৮)-কে গ্রেপ্তার করে।
এ সময় টনির হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, রাসেল মণ্ডল ইয়াবা বিক্রির কাজে টনিকে সহযোগিতা করছিলেন।অপরদিকে,...
জুলাই ২৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।আরএমপি সূত্র জানায়, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।এছাড়া মাদক সংক্রান্ত মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে আটক করা হয়েছে।
মহানগরীর বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত এই অভিযানে অপরাধীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার হওয়া আসামিদের...
জুলাই ২৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে আরও একটি সাফল্য পেয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানের সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আরএমপি সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ২০২৬ তারিখ দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে রাজপাড়া থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
থানা ও ডিবি পুলিশের বাইরে গঠিত এই বিশেষ টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে রেললাইনের ধারে অবস্থান নিয়ে অভিযান চালায়।এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে তাদের...
জুলাই ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের যৌথ উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে ৩৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।পাশাপাশি গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়।বৃহস্পতিবার আরএমপি নিউজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় পরিচালিত অভিযানে ৩৯ পুরিয়া গাঁজাসহ ১১ জনকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে মো. নুর আলম, মো. শামীম, মো. ইমরান, মো. রুবাইয়াদ আহম্মেদ ও আজিমকে পাঁচ দিন করে কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।
আরিফকে এক দিনের কারাদণ্ড, সাবিউল ইসলাম, মো. আশিক,...
জুলাই ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও পবা থানা পুলিশ।অভিযানে তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আরএমপি সূত্র জানায়, গত ২০ জুলাই রাত আনুমানিক পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার রোকন উদ্দিনের ছেলে মো. সেন্টু মিয়া (৫৫) এবং তার স্ত্রী মিতা পারভীনকে (৪৫) গ্রেপ্তার করে।এ সময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ দশমিক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।পাশাপাশি মাদক বিক্রির ২ হাজার ৮৬০ টাকা নগদ...
জুলাই ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বিত এ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার অভিযুক্ত এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।আরএমপি সূত্র জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া মাদক সংক্রান্ত মামলায় ৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৩ জনকে আটক করা হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয়...
জুলাই ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (২০ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ জানায়, নগরীতে মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বোয়ালিয়া থানা পুলিশ দুই ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার অপরাধে আটক করে।পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযানের মাধ্যমে মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বিষয়টিও আবারও প্রতিফলিত...
জুলাই ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হতে যাচ্ছে এক বিশাল উন্নয়নযজ্ঞ।শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে চলে আসা আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ১১৮ কোটি ৫৮ লাখ ৬ হাজার টাকা খরচে ১২ তলা বিশিষ্ট এক মেগা ছাত্রী হল নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।এই আধুনিক ও চোখ ধাঁধানো হলটি উৎসর্গ করা হচ্ছে দিনাজপুরের কৃতি সন্তান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে হাবিপ্রবির অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য সরকারিভাবে প্রায় ৬০০ কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।
তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের থাকার সমস্যা দূর করতে দু’টি ১২ তলা বিশিষ্ট হল নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রশাসন, যার একটি সাবেক প্রধানমন্ত্রী বেগম...
জুলাই ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।১৯ জুন সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজগ্রাম এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আব্দুস সামাদের নেতৃত্বে একটি দল রাত থেকে নামাজগ্রাম এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল।তথ্য অনুযায়ী, এক মাদক কারবারি হেরোইন বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ওই এলাকায় প্রবেশ করবে।পরে সকাল সাড়ে ৮টার দিকে সন্দেহভাজন একটি লাল-কালো রঙের ১২৫ সিসি হিরো মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক পালানোর...