সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
এপ্রিল ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদনে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের আয় বর্ধক কাজে সংযুক্তকরণের লক্ষ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।(২৬ এপ্রিল) শুক্রবার সকালে নেত্রকোনা মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে মদন দক্ষিণপাড়া আদর্শগ্রামের বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের ১০০টি পরিবারের মাঝে বিনামূল্যে ৩০টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।এ সময় উপস্থিত ছিলেন, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আলম মিয়া, উপজেলা সহকারি কমিশনার ভূমি এটি এম আরিফ, উপজেলা কৃষি কর্মকর্তা হাবীবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম মদন থানা ওসি(তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম খান, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা অমিত শাহ, ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম...
এপ্রিল ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নিম্নাঞ্জলে পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে।বাম্পার ফলনে হাসি ফুটেছে ২৯৮৩১কৃষক পরিবারে।চাষিরা বলছেন, এবারই প্রত্যাশার চেয়ে বেশি ধান গোলায় তুলবেন।হাওর জুড়েই উৎসবের আমেজ।ধান কাটা মারায়ে সিদ্ধ দেওয়া আর শুকানোর কাজে ব্যস্ত কিষাণ কিষাণী।ভালো ফলন আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি ন্যায্য মূল্য পাচ্ছেন কৃষকরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০হাজার ৯শত ষাট হেক্টর বোরো আবাদ করা হয়েছে।উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় প্রায় ১লক্ষ ১৯হাজার মেট্রিক টন ধান।টাকার হিসেবে প্রতি টন ধানের বাজার মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।সেই হিসাবে মোট মূল্য ৩৫ কোটি ৭০ লক্ষ টাকা।মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃষক মো লাহুত মিয়া ধানের বাম্পার ফলনে ভীষণ খুশি।তিনি জানান, এ বছর ৪০ কাঠা জমিতে ব্রি-৮৮ ও ব্রি-১০৮ জাতের আবাদ...
এপ্রিল ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- কৃষি সমৃদ্ধি,এই স্লোগানকে সামনে রেখে পুনা মদনে দান কর্তন উৎসব ও মাঠ দিবস উদযাপন উপলক্ষে গত (১৮এপ্রিল) বিকাল বেলায় উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের চাইরা হাওরে ধান কর্তন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।মদন উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুজ্জামান।গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কৃষকদের নিয়ে একটি মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এটি এম আরিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি...
এপ্রিল ২০, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় (১৮ এপ্রিল) বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তমঞ্চ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।এ মেলায় প্রাণী নিয়ে আসা কামারীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঃ হাবিবুর রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন উপজেলা সহকারী কমিশনার ভূমি এটি এম আরিফ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারিন ইকবাল প্রমুখ।এসব প্রদর্শনীতে উপজেলা থেকে উন্নত জাতের গবাদি পশু যেমন, গাভী বাছুর, ষাঁড়, ছাগল, ভেড়াঁ, মুরগি, হাঁসের বাচ্চা, কবুতর, সৌখিন পাখি এবং পোষা প্রাণী স্থান পায়।অনুষ্ঠান শেষে কামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।উক্ত অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল ও সহযোগিতায়...
এপ্রিল ২০, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মদনে (১৯ এপ্রিল) শুক্রবার দুপুরে উচিতপুর যাত্রী ছাউনি নামক স্থানে অটো ও বাইক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছেন ১জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলা শেরপুর উপজেলার ধুপলাকালী গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে ধান ব্যবসায়ী নাসির উদ্দিন (৩৫) ও নেত্রকোনা কেন্দুয়া উপজেলার কান্দিউরা ইউনিয়নের দিগলকোষা রাজিবপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ধান ব্যবসায়ী মোহাম্মদ আলী (৬২) বাইক নিয়ে শুক্রবার সকালে ধান কিনার উদ্দেশ্যে মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে গিয়েছিলেন।দুপুরে সেখান থেকে ফেরার পথে উচিতপুর যাত্রী চাউনি নামক স্থানের কাছাকাছি আসার সময় অটো ও বাইকে সংঘর্ষ হলে বাইকে থাকা দুইজন গুরুতর আহত হয়।আহতদের ফেলে রেখে অটো চালক অটো নিয়ে পালিয়ে যায়।পরে রাস্তার পাশে থাকা লোকজন আহতদের উদ্ধার করে মদন উপজেলা...
এপ্রিল ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে পাঁচ আলমশ্রী গ্রামে গত শুক্রবার (১২এপ্রিল) দুপুরে এডভোকেট রুহুল আমিন এর বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালালে ঘটনাস্থলে গুরুতর আহত হয়েছেন অ্যাডভোকেট রুহুল আমিন ও তার বড় ভাই সোহেল (৪০) আবু তাহেরের ছেলে টিটু মিয়া।প্রতিবেশীর লোকজন আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থা অবনতি থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার ৩-৪দিন পূর্বে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এডভোকেট রহুল আমিন এর বড় ভাই নায়েকপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মাইনুল ইসলাম জুয়েলের সাথে একই এলাকার মিন্টু (৩০) ও বিবেক (৪৮) মিয়ার সাথে কথার কাটাকাটি হয়েছিল।
এরই জের ধরে গত শুক্রবার দুপুরে পাছআলমশ্রী গ্রামের...
এপ্রিল ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।রবিবার (৭এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক শুভেচ্ছা বার্তায় বলেন,দীর্ঘ একমাস সিয়াম সাধনায় আমরা যে সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনের প্রতিফলন ঘটে।মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যদিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।এই মুহূর্ত মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে।ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।নির্বাহী কর্মকর্তা আরোও শুভেচ্ছা জানিয়ে বলেন সাধারণ জনগণ,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সকলকে মদন উপজেলা প্রশাসনের...
মার্চ ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নদী মাতৃক আমাদের এই বাংলাদেশ গ্রাম গঞ্জের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদ-নদী ও খাল বিল।বর্ষার মৌসুমে পাহাড়ি ঢলের সঙ্গে আসা পলি ও বালি মাটি জমে ভরাটের কারণে দখল দূষণ ও নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে রয়েছে এসব নদী।বর্তমানে খননের অভাবে মরা খালে পরিণত হয়ে মানচিত্র থেকে মুছে যাওয়া অবস্থায় রয়েছে এসব নদী।নেত্রকোনা মদন উপজেলায় প্রায় ১৪ টি নদী রয়েছে।
তার মধ্যে উল্লেখযোগ্য মগড়া নদী থেকে বর্নী নদী ফতেপুর ইউনিয়ন ফতেপুর গ্রামের পিছন দিয়ে প্রবাহিত হয়ে তিয়শ্রী ইউনিয়ন তিয়শ্রী বাজার হয়ে নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামের পিছন দিয়ে বাসুঁঁরী বাজারের সামনে দিয়ে প্রায়-২০ কিলোমিটার নদী প্রবাহিত হয়ে পাশের উপজেলা কেন্দুয়া কৈজানি নদীর সঙ্গে মিলিত হয়েছে।
এ ছাড়াও এ উপজেলায় ঘন্টাপতি ও ধলাই নদী...
ফেব্রুয়ারি ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা মদন উপজেলায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিঁয়ার সভাপতিত্বে উপজেলা পাবলিক হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কুদ্দুস উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা খান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, চানগাঁও...
ফেব্রুয়ারি ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান, এই স্লোগানে নেত্রকোনা মদনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে আজ (২৭শে ফেব্রুয়ারি) মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রেলি শেষে উপজেলা পাবলিক হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, চানগাও ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার নায়েকপুর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হাদিস মিয়া উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা নন্দন কুমার বিশ্বাস।সময় বক্তারা বলেন, সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।টেকসই উন্নয়নের সঠিক তথ্য সমন্বিত পরিসংখ্যান...