শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ০৮, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- দেশের উত্তরাঞ্চলের জনগোষ্ঠীকে উচ্চশিক্ষায় আলোকিত করার প্রত্যয় নিয়ে ১৯৫৩ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়।দেশের অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠ ৭০ বছর অতিক্রম করে বৃহস্পতিবার (৬ জুলাই) ৭১ বছরে পা দিয়েছে।বর্তমানে গুণগত শিক্ষা প্রদান, গবেষক তৈরি, শিক্ষা-সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠানটি।বিভিন্ন সংকটের মধ্যেও উচ্চশিক্ষা প্রদানে বিশ্ববিদ্যালয়টি রেখে চলেছে অসামান্য অবদান।১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর আরও একটি বিশ্ববিদ্যালয় জরুরি হয়ে পড়ে।১৯৪৭ সালে দেশ ভাগের পর দেশের সব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়।এসময় স্যাডলার কমিশন রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে।১৯৫০ সালের ১৫ নভেম্বর...জুলাই ০৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- স্বপ্ন গড়ার সাত দশক স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (০৬ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৫৩ সালের এই দিনে যাত্রা শুরু করে।উত্তরাঞ্চলের মানুষের পশ্চাৎপদতা কাটিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও বর্তমানে দেশের সীমানা ছাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির গৌরব ও ঐতিহ্য বিশ্বময় ছড়িয়ে পড়েছে।দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি নেওয়া হয়।সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো, বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের...
জুলাই ০৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মাই টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওদেমা বেগমের ১৬ তম মৃত্যু বাষির্কী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৭ জুলাই বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে মাই টিভি’র রাজশাহী জেলা প্রতিনিধি শাহরিয়ার অনতু’র সার্বিক তত্বাবধানে সভায় সভাপতিত্বে করেন, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান।এসময় অন্যান্যদের মধ্যে, এটিএন বাংলা সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভি’র জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম, প্রেস ক্লাবেব সহ-সভাপতি ও দৈনিক আমাদের রাজশাহী প্রকাশক সম্পাদক আফজাল হোসেন, প্রেসক্লাবটির সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, জননেতা আতাউর রহমান পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন।
অনুষ্ঠানের...
জুলাই ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণার পূর্বধলায় কংস নদীর মুচার বাড়ী ফেরীঘাটে নৌকা ডুবির ঘটনায় ১৫ ঘন্টা পর ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দুরবর্তী ডেউটুকুন ফেরীঘাটের জেলেদের জাল থেকে নিখোঁজ ৩ জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত মাহাবুব (১২) সে ডেওটুকুন গ্রামের রেনু মিয়া পুত্র।মাহাবুব এর মরদেহ উদ্ধার করতে পারলেও এখন পর্যন্ত ২ জন নিখোঁজ রয়েছে।নিখোঁজ অপর দুইজনের পরিচয় পাওয়া গেছে, তারা হচ্ছে ডেওটুকুন গ্রামের মৃত আবু সিদ্দিকের পুত্র স্বপন মিয়া (২৫) ও আগমারকেন্ডা গ্রামের সাহেদ উদ্দিনের পুত্র সোহেল (২১)।(৫ জুলাই) বুধবার বিকেল সাড়ে পাঁচটায় জামধলা বাজার সংলগ্ন মুচার বাড়ী ফেরীঘাটে নৌকা দিয়ে কংস নদী পারাপারের সময় নদীর তীব্র স্রোতে নৌকা ডুবে নিখোঁজের ঘটনা ঘটে।
বাকীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নৌকার অন্য দুইজন আরোহীরা এখন পর্যন্ত...
জুলাই ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (৫ই জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, কর্ণহার থানা-৩ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩০.৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
প্রেস বিজ্ঞপ্তি:- বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নব যোগদানকৃত ৯ জন ৭৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী।বুধবার ( ৫ জুলাই) সকালে নিজ সভা কক্ষে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে আগত প্রশিক্ষণার্থীগণ জেলা পরিষদের কার্যক্রম প্রসঙ্গে জানতে চাইলে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আপনারা হয়তো যেনে থাকবেন, আমি জন প্রতিনিধিদের ভোটে জয়লাভ করে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।৯টি উপজেলার জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের মেয়র ও ৪০ জন কাউন্সিলর সহ মোট ১১৮৬ জন জেলা পরিষদের ভোটার।রাজশাহী জেলা পরিষদ ৯টি উপজেলা নিয়ে কাজ করায় এই অঞ্চলের মানুষের জন্য কাজ করার একটি উত্তম জায়গা।
জেলা...
জুলাই ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ জুলাই) সকাল ১১ টায় হরিয়ান সুগার মিলসের ট্রেনিং কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) ফারুক হোসেন, বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহম্মদ আব্দুর রকিব, পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়।মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম।
পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক...
জুলাই ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- স্বরন কালের মাদকের বৃহত চালান, হেরোইন ও গাঁজা উদ্ধারের রেশ কাটতে না কাটতেই রাজশাহীর জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে এবার বড় ফেন্সিডিলের চালান আটক করা হয়েছে।৪ জুলাই মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার বাঘা থানার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের জনৈক জামালের আম বাগানে থেকে ৭৪৩ বোতল ফেন্সিডিল আটক করা হয়।এ সময় ভারতী নাগরিকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খাদেম মন্ডলের ছেলে চপল আলী (৩৫) এবং ভারত সুর্শিতাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারির গ্রামের মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪)।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক জামরুল গত রাতে ফেন্সিডিলের চালান নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেন্সিডিল জামালের...
জুলাই ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোজাহিদ হাসান জনি মারা গেছেন।মঙ্গলবার (০৪ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।৫ জুলাই বুধবার বাদ জোহর তার জানাজা নামাজ শেষে নিজ গ্রামে দাফন করা হবে।বুধবার (০৫ জুলাই) সকালে আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।জনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ডাকের পাড়া গ্রামে।রাবির আইন বিভাগ সূত্রে জানা যায়, গ্রীষ্ম ও ঈদের ছুটিতে জনি বাসায় গিয়েছিলেন।সেখানে তার ম্যালেরিয়া ধরা পড়ে।এরপর তিনি জন্ডিসে আক্রান্ত হন।মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।সেখানেই...
জুলাই ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ইউনাইটেড ন্যাশন্স অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন (UNDRR)-এর একটি প্রতিনিধি দল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেছে। UNDRR-এর সহকারী মহাসচিব মিজ মামি মিজুতোরি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।৮ সদস্যের এই প্রতিনিধি দল ৪ জুলাই সকাল ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিস সদর দপ্তরে অবস্থান করেন।প্রতিনিধি দলে UNDP এবং MoFA-এর প্রতিনিধিগণও ছিলেন।সকাল ৯টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে এসে পৌঁছালে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক যুগ্ম সচিব জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম UNDRR-এর সহকারী মহাসচিব মিজ মামি মিজুতোরি ও তাঁর সাথে আগত প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান।এরপর প্রতিনিধিদলের সদস্যগণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজসহ অপারেশনাল কাজে ব্যবহৃত গাড়ি-পাম্প ও বিভিন্ন সরঞ্জাম ঘুরে দেখেন।
UNDRR-এর প্রতিনিধি...