শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মদন উপজেলা কাইটাইল ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কমিটি অনুমোদন।

জুলাই ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা: নেত্রকোনা মদন উপজেলার ১ নং কাইটাইল ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।উপজেলার কৃষক দলের সভাপতি গোলাম মোস্তাফা মজলিস ও উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হান্নান রবিবার (৯ জুলাই) এই আহবায়ক কমিটি অনুমোদন দেন।ঘোষিত কমিটির কাইটাইল ইউনিয়ন কৃষক দলের আহবায়ক হয়েছেন মোঃ উচমান গণি এবং সদস্য সচিব হয়েছেন মোঃ মজিবুর রহমান।কমিটিতে ১৭ জন সদস্য করা হয়েছে।এই কমিটি বেধেঁ দেয়া সময়ের মধ্যে সম্মেলন করে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেয়া হয়েছে।কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সামছুল আলম লালু, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ এখলাস মেম্বার গোবিন্দশ্রী ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ রোকনুজ্জামান রুকন নায়েকপুর ইউনিয়নের বিএনপি'র সাধারণ সম্পাদক...

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে মিশ্র পদ্ধতিতে ফলে চাষ করে লাভবান হচ্ছে কৃষকেরা

জুলাই ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী: উত্তরাঞ্চলের ‘শস্যভাণ্ডার’ খ্যাত বরেন্দ্র অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে সম্বনিত মিশ্র ফল চাষ পদ্ধতি।একে অন্যের দেখা দেখি উৎসাহিত হচ্ছেন উদ্যোক্তারা।বিশেষ করে তরুণ কৃষি উদ্যোক্তারা গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান।লাভবানও হচ্ছেন তারা।আর এতে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিচ্ছে সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা।এমনই একজন উদ্যোক্তা রাজশাহীর বাগমারা উপজেলার নদাকান্দ গ্রামের তৌফিকুল ইসলাম মিলন। তিনি ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাত্তোকত্তর পাস করে ঢাকায় একটি সফটওয়্যার কোম্পানীতে চাকরি নেন।ছয় বছর চাকরি করার পর ২০২০ সালে করোনাকালীন চাকরি ছেড়ে বাড়ি চলে আসেন।বাড়ি এসেই তিনি তার ৪ একর জমিতে গড়ে তোলেন পেয়ারা বাগান।তৌফিকুল ইসলাম মিলনের বাগানে লাগানো হয়েছে গোল্ডেন-৮ জাতের ১ হাজার ৮০০ পেয়ারার গাছ। এর পাশাপাশি তার বাগানে...

ভৈরবে দরশন সিনেমা হলে ‘প্রিয়তমা’ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

জুলাই ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে দরশন সিনেমা হলে 'প্রিয়তমা' দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।সরেজমিনে গত ৮ জুলাই শনিবার দুপুর ১২টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভৈরব বাসস্ট্যান্ডে দরশন সিনেমা হলে গিয়ে দেখা যায়, দূর দূরান্ত থেকে বাস, সিএনজি, অটোরিকশা ও ট্রেনযোগে আসা শত শত নারী-পুরুষ 'প্রিয়তমা' দেখতে ভিড় জমিয়েছেন।ব্যাপক সারা জাগানো এ ছবিটি নিয়ে ইতি মধ্যে হৈয় চৈয় শুরু হয়ে গেছে।এবার দর্শক চাহিদার তুঙ্গে ‘প্রিয়তমা’ দেখতে হলমুখী দর্শক সিনেমার সুদিনের আভাস দিচ্ছে।চলচ্চিত্র ঘিরে দর্শকদের এমন উম্মাদনা বেশ আশা জাগিয়েছে চলচিত্র নির্মাতা সংশ্লিষ্টসহ হল মালিকদের।অনেকেই মনে করছেন বাংলা চলচ্চিত্রের ফের সুদিন ফিরছে।ঈদের পাশাপাশি সারা বছর এমন মানসম্মত ছবি চাচ্ছে দর্শকরা। দরশন সিনেমা হল মালিক ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও...

চাঁ, নবাবগঞ্জের সরকারি সংরক্ষণাগারে রাখা আমে পচন, দিশেহারা চাষি

জুলাই ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাই নবাবগঞ্জে সরকারি সংরক্ষণাগারে আম রেখে বিপাকে পড়েছেন আমচাষি আহসান হাবিব।সংরক্ষণাগারে রাখা আমে পচন ধরায় নায্যমূল্য না পেয়ে দিশেহারা এই আমচাষি।জানা যায়, গত ১৪ জুন শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে অবস্থিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের সংরক্ষণাগারে সংরক্ষণের জন্য প্রায় ৩ টন আম রেখেছিলেন আমচাষি আহসান হাবিব।কিন্তু সংরক্ষণ তো দূরের কথা, কয়েকদিন পরেই পচতে থাকে সেই আম।এতে দাম না পেয়ে তাকে অল্প দামে বিক্রি করতে হয় আমগুলো।তার প্রায় ৩০ শতাংশর বেশি আম পচে নষ্ট হয়ে গেছে।আমচাষি আহসান হাবিব বলেন, আমার বাগানের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদপ্রাপ্ত ক্ষিরসাপাত ও ল্যাংড়া প্রায় ৩ টন আম ছিল।একদিন একাডেমি মোড়ের সরকারি সংরক্ষণাগারের দায়িত্বে থাকা ব্যক্তি আমাকে জানান, তাদের ওখানে...

“আলোচিত রাবি শিক্ষক ড. তাহের হত্যা” শিক্ষক মহিউদ্দিনসহ ২ জনের ফাঁসির প্রক্রিয়া শুরু

জুলাই ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামির প্রাণ ভিক্ষার আবেদন নাকচের চিঠি রাজশাহী কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছেছে।জেল কোড অনুযায়ী, চিঠি হাতে পাওয়ার ২১ থেকে ২৮ দিনের দিনের মধ্যে যে কোনো দিন ফাঁসি কার্যকর করা হবে।মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামিকেই কনডেম সেলে রাখা হয়েছে বলে কারা সূত্র জানিয়েছে।রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, প্রাণভিক্ষা নাকচের চিঠি গত বুধবার ডাকযোগে এসে পৌঁছায়।কারা কর্তৃপক্ষের মাধ্যমে।প্রায় ছয় মাস আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন আসামিরা।সে আবেদন গত মাসে রাষ্ট্রপতি নাকচ করেন।এর মাধ্যমে মৃত্যুদণ্ড প্রাপ্ত অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত অধ্যাপক তাহেরের...

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে রোপা আমন চাষে মাঠে ব্যস্ত কৃষান-কৃষাণী

জুলাই ০৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে পুরোদমে শুরু হয়েছে রোপা-আমন ধান চাষের আবাদ।আষাঢ় মাসের শুরুতে বৃষ্টির দেখা এবং এই মাসের মাঝামাঝিতে ঘনঘন বৃষ্টি হওয়ায় আউশের আবাদ শেষ করেই এই অঞ্চলের কৃষকরা রোপা-আমন ধান লাগানোর প্রস্তুতি শুরু করে।সপ্তাহ খানেক আগে থেকেই বরেন্দ্র অঞ্চলে প্রবল বৃষ্টি হওয়ায় কৃষকরা এই সুযোগকে কাজে লাগিয়ে মাঠে পুরোদমে আমন ধান লাগানো শুরু করেছে বলে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে।রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার রোপা-আমনের ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮১ হাজার ৭৫৯ হেক্টর।গতবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৮০ হাজার ৫০ হেক্টর।তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিছে অর্জিত হয়েছিলো ৮০ হাজার ৮৩ হেক্টর।যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩ হেক্টর বেশী আবাদ হয়েছিলো। খোঁজ নিয়ে জানাগেছে, গোদাগাড়ী উপজেলার...

মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহতের ঘটনা থানায় মামলা, গ্রেপ্তার ৩

জুলাই ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নায়েকপুর (পশ্চিম পাড়া) গ্রামে গত ৩ জুলাই সোমবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রাম বাসীর দুই পক্ষের সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামে এক কৃষক নিহত হওয়ার ঘটনায় গত কাল বুধবার রাতে নিহতের স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে ৪০ জন ও অজ্ঞাত আরোও ১০-১৫ জনকে আসামি করে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করা করছেন।মামলার মূল আসামি মৃত রহিম মিয়ার ছেলে সোহাগ (৩৯) সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজুল ইসলাম (৬০) ও তার ছেলে বাবু (২০)।স্থানীয় ও এলাকার সূত্রে জানা যায়, গত ১ লা জুলাই শনিবার বিকালে ফুটবল খেলার সময় আলীমুদ্দিন (৫০) এর ছেলে হাসান (১৪) ও একই এলাকার মুনসুরের ছেলে মুস্তাকিম (১৪) তাদের দুই জনের মধ্যে কথার কাটাকাটি হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে দুইদিন পর সোমবার সকালে স্থানীয় বিচারকগন...

ম্যাঙ্গো-ক্যাটল মিশ্র স্পেশাল ট্রেনে আয়ের চেয়ে ব্যয় বেশি

জুলাই ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে  চলাচল করা ম্যাঙ্গো-ক্যাটল মিশ্র স্পেশাল ট্রেনে আয়ের চেয়ে ব্যয় হয়েছে বেশি।২০২০ সালে চালু হওয়া বিশেষায়িত এই ট্রেনে গত চার বছরে শুধু মাত্র তেল খরচেই অর্ধকোটি টাকা লোকসান গুনেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।লাভের চেয়ে লোকসান বেশি জেনেও ৭/৮ দিনের জন্য ট্রনটি কাদের স্বার্থ চালানো হয়ে এ প্রশ্ন এখন সাধারন মানুষের, এমন কি খোদ রেলওয়ে কর্মচারীদের।পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছরে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে তিন হাজার ৯৯৫ মেট্রিক টন আম পরিবহন হয়েছে।একই সময়ে ক্যাটল স্পেশাল ট্রেনে ২৪৫টি গরু ও ৪৩৩টি ছাগল পরিবহন হয়েছে।যা থেকে রেলের আয় হয়েছে ৪৬ লাখ ২৯ হাজার ১৪০ টাকা।তবে চার বছরে শুধু তেল খরচের হিসাবে ট্রেনের খরচ...

ঈদ শেষে ৮ম দিনেও আন্তঃনগর ট্রেন গুলিতে উপচে পরা ভিড়

জুলাই ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর রেলওয়ে স্টেশনকে বাহির ও প্রবেশপথ সাজানো হয়েছে অপরূপ সাজে, নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।বাংলাদেশ রেলওয়ে দিনাজপুরের সুপারিন্টেন্ডেন্ট (এস,এস) স্টেশন ট্র্যাফিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ,রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আর,এন,বি) সম্মানিত ট্রেন যাত্রীগণ যেন ঈদ শেষে আনন্দে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারেন ট্রেনের ভিতর যেন কোনো অপ্রীতিকর ঘোটনা চুরি, ছিনতাই, না হয়, ট্রেনের ছাদে যেন ভ্রমণ না করে, তার জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।সম্মানিত ট্রেন যাত্রী সাধারণ, ঈসমাইল হোসেন, মানুয়েল কিস্কু, প্রমীলা মূর্মূ জানান, এবারের ঈদ আনন্দে স্টেশনকে সাজানো হয়েছে অপরূপ সাজে নেওয়া হয়েছে অসাধারণ নিয়াপত্তা ব্যবস্থা এর আগেও আমরা ট্রেনে যাতায়াত করেছি কখনো এই ধরনের আনন্দঘন পরিবেশ লক্ষ্য করিনি আমরা,...

রাজশাহীর সেই ‘সুখান দিঘির’ পাড় ভরাট, নির্মিত হচ্ছে মার্কেট

জুলাই ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্তেও রাতারাতি পাড় ভরাটের পর এবার সুখান দীঘিতেতে তৈরি হচ্ছে মার্কেট।নগরীর সপুরা এলাকার ‘সুখানদিঘি’ নামের পুকুরটি স্থানীয় একটি প্রভাবশালী চক্র রাতারাতি পাড় ভরাট করে মার্কেট নির্মাণের কাজ করছে।কয়েক বছর ধরেই পুকুরটি অল্প অল্প করে ভরাট করা হচ্ছিল।রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নগরীর ২২টি পুকুরকে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করেছে অনেক আগেই।এ সংক্রান্ত একটি প্রকল্পও পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।ওই তালিকায়ও তিন একরের বেশি আয়তনের পুকুরটি আছে।রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) মাস্টার প্ল্যানেও এই পুকুরকে সংরক্ষিত জলাধার হিসেবে ধরা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ওই পুকুরের মালিকানা একাধিকবার হাতবদল হয়েছে।এলাকার অনেকে এটির মালিকানা দাবি করেন।এ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে আসছে। সর্বশেষ...