শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পরকীয়া ও কুরুচিপূর্ণ মন্তব্যে, দুই পুলিশ কর্মকর্তার পদ অবনমিত

জুলাই ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- পরকীয়ার অভিযোগে রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (এসপি) নিহার রঞ্জন হাওলাদারকে পদাবনতি দেওয়া হয়েছে।এছাড়া ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগে ফজলুল হক নামে আরেক পুলিশ কর্মকর্তাকেও একই শাস্তি দেওয়া হয়েছে।রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।এর আগে গত ২২ জুন এ নিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।এতে সই করেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির সাবেক বিশেষ পুলিশ সুপার থাকাকালে এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন নিহার রঞ্জন।তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ২০১০ সালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।পরে তিনি স্ত্রীর সঙ্গে ১৫০ টাকার স্ট্যাম্পে সদাচারণের অঙ্গীকার করেন।এরপর আবারও ওই কর্মকর্তা পুলিশের এক নারী পরিদর্শকের...

৩ মাস পর রাসিক মেয়রের দায়িত্ব নেবেন লিটন

জুলাই ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশনের তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সোমবার শপথ নিয়েছেন।তবে মেয়রের দায়িত্ব নিতে সময় লাগবে আরও প্রায় তিন মাস।আগামী ১২ অক্টোবর তিনি নতুন মেয়াদের মেয়র হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু জানান, ২০১৮ সালের সিটি নির্বাচনের পর ৫ সেপ্টেম্বর খায়রুজ্জামান লিটন শপথ নিয়েছিলেন।এর এক মাস পর, অর্থাৎ ৫ অক্টোবর তিনি মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।নিয়ম অনুযায়ী, সিটি কর্পোরেশনের নির্বাচিত নতুন মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের পর প্রথম সাধারণ সভা যেদিন অনুষ্ঠিত হয়, সেদিন থেকে তাঁদের পাঁচ বছর মেয়াদকালের শুরু।তিনি বলেন, ২০১৮ সালে ওই পরিষদের প্রথম সভা হয়েছিল ১১ অক্টোবর।সে হিসাবে এ...

আসন্ন সংসদ নির্বাচন, বিএনপি, রাজশাহী-১ আসনে নির্বাচন দ্বন্দ্বে দেবর-ভাবি, বিকল্প হতে চান ভাগ্নে

জুলাই ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বরাবরই হেভিওয়েট প্রার্থী নিয়ে নির্বাচনের রাজনীতিতে আলোচনায় থাকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন।এর ব্যতিক্রম ঘটেনি এবারও।আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে আলোচনায় এসেছে এ আসনটি।দল নির্বাচনে আসছে কি না তা নিয়ে শংসয় থাকলে এ আসনে বিএনপির কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।বিশেষ করে বিএনপির প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের পরিবারের তিন সদস্যকে নিয়ে চলছে আলোচনা সমালচনা।এরা হলেন, প্রয়াত ব্যারিষ্টার আমিনুল হকের সহধর্মিণী আভা হক, তার ভাই মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন ও ভাগ্নে ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন।এদের মধ্যে ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন গোদাগাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।মিলনকে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের যোগ্য রিপ্লেসমেন্ট...

মোট আটক ০৫ জন ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০৪-০৭-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ০৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, বাগমারা থানা ০১ জন ও পুঠিয়া থানা ০২ জনকে আটক করে।যার মধ্যে ০২ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি ও ০৩ জনকে মাদক দ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ রমজান আলী (২৬) কে ১১০গ্রাম গাঁজাসহ আটক করে।পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ মেহের আলী (৪০) ও ২নং মোঃ মোরশেদ আলী (৪০) কে ৫.৫ গ্রাম হেরোইনসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী। ...

এক প্রেমিকাকে পেতে দুই প্রেমিকের মারামারি আহত ১, আটক ১

জুলাই ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে এক প্রেমিকাকে নিয়ে ২ জন প্রেমিকের মারামারিতে গুরুত্বর আহত হয়েছে এক প্রমিক।পর প্রেমিককে স্থানীয়রা আটক করে থানায় সোর্পদ করে।চরধরমপুর বিন্দুপাড়া আমবাগানে ঘটনাটি ঘটে ২ জুলাই রোববার বিকেল ৪ টার দিকে।দুই প্রেমিকের দেখা হলে শুরু হয় কথাকাটি।এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।এ সময় রবিউল ইসলাম অপর প্রেমিক হেলালের পেটে ছুরিকাঘাত করলে করলে পেটের ভুঁড়ি বের হয়ে যায়।পরে স্থানীরা আহত প্রেমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফারজানা আলম পান্না উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করেন।দুই প্রেমিক হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের মিস্ত্রিপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে হেলাল ও আইজুল ইসলামের ছেলে রবিউল...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (৩রা জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন ও ডিবি পুলিশ-৭ জনকে আটক করে। যার মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২০১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।  IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

অপহৃত শিশুকে ধর্ষণ করে হত্যার ঘটনায় ধর্ষক গ্রেফতার, লাশ উদ্ধার

জুলাই ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে অপহৃত শিশুকে ধর্ষণ করে হত্যার ঘটনায় ধর্ষককে গ্রেফতার-সহ অপহৃত শিশুর লাশ উদ্ধার করেছে আরএমপি’র শাহ্‌মখদুম থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামির নাম মো: পলাশ শেখ (৩৫)।সে রাজশাহী মহানগরীর শাহ্‌মখদুম থানার বড় বনগ্রাম রায়পাড়া এলাকার মো: শাহীনের ছেলে।আজ ৩রা জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ, রোজ সোমবার দুপুর ১:০০ টায় উপ-পুলিশ কমিশনার (শাহ্‌মখদুম)-এর কার্যালয়ে শাহ্‌মখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।ঘটনা সূত্রে জানা যায়, গত ১লা জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ শনিবার বিকেল ৪:০০ টায় নগরীর শাহ্‌মখদুম থানার নওদাপাড়া এলাকার মো: আজিম উদ্দিনের ৯ বছর বয়সের মেয়ে আন্নিকা আক্তার মায়া তার বাড়ির নিকটবর্তী দাদীর বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়। কিন্তু সে বাড়িতে ফিরে...

মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১ নারীসহ আহত-২

জুলাই ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নায়েকপুর (পশ্চিম পাড়া) গ্রামে (৩ জুলাই) সোমবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।স্থানীয় ও এলাকার সূত্রে জানা যায়, গত ১ লা জুলাই শনিবার বিকালে ফুটবল খেলার সময় আলীমুদ্দিন (৫০) এর ছেলে হাসান(১৪) ও একই এলাকার মুনসুরের ছেলে মুস্তাকিম(১৪) তাদের দুই জনের মধ্যে কথার কাটাকাটি হয়েছিল।এরই প্রেক্ষিতে ৩ জুলাই সোমবার সকালে স্থানীয় মাতাবরা বিষয়টি সমাধানের করে দিলেও মুনসুরের লোকজন তা না মেনে উত্তেজিত হয়ে আলিমুদ্দিন এর লোকজনের উপর দেশিও অশ্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষ বাধে।এতে দিলীপ খান (৫৫) সাইদুল খান (৬০) ও রুবি আক্তার (১৮) নামে ৩ জন গুরুতর আহত হয়। আহতদের প্রতিবেশী লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ...

নেত্রকোণার কেন্দুয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

জুলাই ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তুষার (১৮) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে।রবিবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের সামনের বিলে ঘটনাটি ঘটে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পিজাহাতি দক্ষিণ পাড়া এলাকার জসিম উদ্দিনের পুত্র তুষার রবিবার বিকাল ৫ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ীর সামনের বিলে মাছ ধরতে যায়। সাড়ে ৫টার দিকে হটাৎ একটি বজ্রপাত তার উপর পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়।এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা। ...

প্রতিবেশির ঘরের জানালায় উঁকি দেয়ায় গণ-ধোলাই

জুলাই ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর দুর্গাপুরে রাতের অন্ধকারে প্রতিবেশীর জানালায় উঁকি দেয়ায় তাজ উদ্দিন (৪৫) নামের এক ওয়ার্ড বিএনপির নেতাকে গণ-ধোলাই দিয়েছে গ্রামবাসী।ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর গ্রামে।অভিযুক্ত বিএনপি নেতা তাজ উদ্দিন ওই গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে এবং আলীপুর জননী পানের আড়তের মালিক তিনি।স্থানীয়রা জানান, শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টার দিকে আলীপুর গ্রামের সোনার পাড়ার মৃত শামসুল মিয়াজির ছেলে শাজাহান মিয়াজি রাতের খাবার খেয়ে স্ত্রীকে সাথে নিয়ে শুয়ে ছিলো।রাত অনুমান সাড়ে ৯টার দিকে অভিযুক্ত তাজ উদ্দিন শাজাহান মিয়াজির শয়ন কক্ষের জানালায় উঁকি দেয়।বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাজ উদ্দিনকে ধরে গণ-ধোলাইয় দেয়। পরে তাকে বিদ্যুতের...