রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

এমপি বিরোধী প্রোগ্রামে অংশগ্রহণ কাল হলো সিরাজের

অক্টোবর ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বাগমারা উপজেলায় এমপি বিরোধী প্রোগ্রামে অংশগ্রহণ করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার টিন ও সেলাই মেশিন জোর করে ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক আশিকুর রহমান সজলের বিরুদ্ধে।সজল বাগমারা উপজেলার মচমইল এলাকার প্রয়াত চেয়ারম্যান গোলাম রাব্বানীর ছেলে ও প্রসিদ্ধ পিচ কমিটির সেক্রেটারি কাবিল উদ্দিনের নাতি।এমন জঘন্য ঘৃণিত কান্ড ঘটিছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মৃত সানিকুল্লার ছেলে সিরাজ।ভুক্তভোগী সিরাজ বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমার মত পার্থক্য থাকতেই পারে।আমি এমপি এনামুলের বিরোধী প্রোগ্রামে অংশ গ্রহণ করেছি বলে অভিযোগ তুলে গালিগালাজ করে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার টিন ও সেলাই মেশিন ফেরত নিয়ে যায় এমপি এনামুলের...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২০ ও মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (৩ অক্টোবর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-৪ জন, বেলপুকুর থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২২.১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

ছিনতাইকারীর হামলায় আহত রাবি শিক্ষার্থীর মৃত্যু

অক্টোবর ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ছিনতাইকারীর হামলায় আহত হয়ে রাজশাহী কলেজের সেই শিক্ষার্থী ১৭ দিন আইসিইউতে থেকে চিকিৎসারত অবস্থান মারা গেছেন।মঙ্গলবার ৩ অক্টোবর ভোর ৫ টার দিকে সে মারা যায়।এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভোরে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে চিকিৎসা নিচ্ছিলেন।মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু খালিদ হোসেন।এ ঘটনায় তাঁর চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করলে মো. সেলিম নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করে।আহত শিক্ষার্থীর নাম নিশাদ আকরাম (২৪)।তাঁর বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা গ্রামে।তিনি রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। নিশাদের এক বান্ধবী জানান, নিশাদ তাঁদের এক অসুস্থ বান্ধবীকে হাসপাতালে...

দিনাজপুর শহরের লিলির মোড়ে সমতা মোবাইল মার্কেটে ডাকাতি

অক্টোবর ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র লিলির মোড়ে সমতা মোবাইল মার্কেটে ডাকাতি সংঘটিত হয়েছে।সংঘবদ্ধ ডাকাত দল দোকানের তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকাসহ ওই মার্কেটের তিনটি দোকান থেকে ৪০ লক্ষ টাকার মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে।মঙ্গলবার (৩ অক্টোবর-২০২৩) সকাল ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের সময় লিলির মোড়ে সমতা মোবাইল মার্কেটে এই ডাকাতির ঘটনা সংগঠিত হয়।সিসি টিভি ফুটেজ দেখে ডাকাতি হওয়ার সময়টি জানা যায়।সমতা মোবাইল মার্কেট কমিটির সভাপতি মো. সেলিম হোসেন জানান, নিত্য দিনের মত মার্কেটের পরিচ্ছন্নতাকর্মী রমেশ মার্কেট পরিষ্কার করতে এসে মেসার্স জনি এন্টারপ্রাইজ, কবির টেলিকম ও এমএন গ্যাজেট টেলিকম নামে এই তিনটি দোকানের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়।তৎক্ষণাৎ পরিচ্ছন্নতাকর্মী রমেশ ঘটনাটি এসব দোকানের মালিক ও মার্কেটের সভাপতিকে জানায়। খবর পেয়ে মার্কেটের...

পাকস্থলীতে ৩৫০০ ইয়াবা: শাহজালালে ০১ যাত্রীকে আটক।

অক্টোবর ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা সহ এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।গতকাল সন্ধ্যায় তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়।কক্সবাজার থেকে একটি ফ্লাইটে করে তিনি ঢাকায় অবতনের পর তাকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, যাত্রী মো: জাহেদ হোসেন (২৫) গতকাল সন্ধ্যা ০৬৩০ এ ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস১৫৬ যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন।এসময় অভ্যন্তরীণ টার্মিনালে সাদা পোশাকে দায়িত্বরত এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা দলের যাত্রী জাহিদকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। এরপর যাত্রীকে এয়ারপোর্ট আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২ অক্টোবর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৪ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৯.১০ গ্রাম হেরোইন, ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

১৮০ বোতল ফেন্সিডিল-সহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার

অক্টোবর ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহীর:- আজ ০২ অক্টোবর ২০২৩ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন পিরিজপুর গ্রাম হতে সকাল ৮:২০ টায় চারজন মাদক কারবারিকে ১৮০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে মো: লুৎফর রহমান (৩৫), মো: সোয়েব আলী (৪০), মো:হানিফ শেখ (৩৭) ও মো: আমিনুল ইসলাম (৪৫)।মো: লুৎফর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার খেতুর পাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের পুত্র, মো: সোয়েব আলী একই জেলার একই থানার ফরাদপুর মৃত শাহজাহান আলীর পুত্র, মো:হানিফ শেখ একই জেলার একই থানার চর নওসারা গ্রামের মৃত আ: মান্নানের পুত্র এবং মো: আমিনুল ইসলাম একই জেলার একই থানার ফরাদপুর স্কুলপাড়া গ্রামের মৃত আব্দুল হকের পুত্র। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: ইমামুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স-সহ আজ ০২ অক্টোবর ২০২৩ খ্রি. সকাল ৭:৩০ টায় রাজশাহী...

কবিকুঞ্জের জীবনানন্দ কবিতামেলা ১৩ ও ১৪ অক্টোবর

অক্টোবর ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে আগামী ১৩ ও ১৪ অক্টোবর দুইদিনব্যাপী একাদশ জীবনানন্দ কবিতামেলা অনুষ্ঠিত হবে।রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় গভীরতর প্রভাব বিস্তারকারী কবি জীবনানন্দ দাশের নামে এই মেলার আয়োজন করছে কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ।গতকাল সোমবার (২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।তিনি জানান, এবারের মেলায় বাংলাদেশ ও ভারতের দুইশতাধিক কবি, লেখক ও গবেষকরা অংশগ্রহণ করবেন।জীবনানন্দ কবিতামেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।প্রসঙ্গত, দুইদিনব্যাপী মেলায় থাকছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আলোচনা অনুষ্ঠান,...

রাজশাহী জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০২/১০/২০২৩ খ্রি.) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০৪ জন, বাগমারা থানা ০৩ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০৬ জন, চারঘাট থানা ০১ জন ও বাঘা ০৪ জনকে গ্রেফতার করেছে।যার মধ্যে ০৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৮৮.৫ গ্রাম হেরোইন, ২০৫ বোতল ফেন্সিডিল ও ১১০ পিচ ইয়াবা এবং ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী। ...

দেড় বছরে উদ্ধার হয়নি রাজশাহী কোর্টের চুরি হওয়া ৬০১ নথি

অক্টোবর ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে আদালতের রাষ্ট্রপক্ষের তিন সহকারী কৌঁসুলির (এপিপি) মোহরারের বাড়ি থেকে মামলার চুরি হওয়া ৬০১ নথি উদ্ধার করতে পারেনি পুলিশ।এ কাজে ব্যর্থ হয়ে দেড় বছর পর পুলিশ মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে পাঠিয়েছে।দায়িত্ব পাওয়ার পর সিআইডি নতুন করে মামলাটির তদন্ত শুরু করেছে।এর আগে গত বছরের ২৪ মার্চ রাতে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর এপিপি জালাল উদ্দীন, বজলুর রহমান ও সোহেলা আক্তার ডানার মোহরার হোসেন আলীর বাড়ি থেকে মামলার নথিগুলো চুরি হয়।এ ঘটনায় ওই বছরের ২৬ মার্চ মোহরার হোসেন আলী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা করেন।এরপর প্রায় দেড় বছর ধরে পুলিশ তদন্ত করলেও মামলার ক‚লকিনারা করতে পারেনি।পরে পুলিশই মামলাটি সিআইডিকে দিয়েছে। জানতে চাইলে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা...