বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ০১, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সূতীতে বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষে বিল্লাল হোসেন (৪০) ও রেফায়েত উল্লাহ তনয় (২৩) নামে ২ বিএনপি নেতা নিহত হয়েছে।হামলায় কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা সহ কমপক্ষে ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮ ঘটিকার দিকে ভৈরব-কিশোরগঞ্জ হাইওয়ে রাস্তার ছয়সূতী বাসস্ট্যান্ডে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা অবরোধ চলার সময় পুলিশের সাথে সংঘর্ষে এই ঘটনা ঘটেছে।নিহত বিল্লাল হোসেন স্থানীয় ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও মাধবদী গ্রামের কাজল মিয়ার ছেলে।
ইউনিয়ন যুবদল নেতা রেফায়েত উল্লাহ তনয় বড় ছয়সূতী চক বাজার এলাকার কাউসার মিয়ার ছেলে।রেফায়েত উল্লাহকে গুরুতর আহত অবস্থায় ভাগলপুর জহুরুল...
নভেম্বর ০১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- "স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যে নেত্রকোণায় পালিত হলো জাতীয় যুব দিবস ২০২৩।আজ বুধবার (১ নভেম্বর) পারলা সাকুয়া বাজারস্থ যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর জাতীয় যুব দিবসের আয়োজন করে।
জাতীয় যুব দিবসটি উপলক্ষে প্রথমে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও যুব উন্নয়ন অধিদপ্তরের পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ শুচনা করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।যুব দিবসের আলোচনা সভাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহেদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা...
নভেম্বর ০১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ২৪ ঘন্টার ব্যবধানে রাজশাহীতে দুই চিকিৎসককে পরিকল্পিত হত্যা ও একটা চিকিৎসককে খূন করার জন্য পথরোধ করে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও অবস্থা ভালোনয়।বেছে বেছে চিকিৎসককে হত্যা করায় শংকিত চিকিৎসক সমাজ ও মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীরা।রাজশাহীতে কর্মরত সকল চিকিৎসক সংগঠন, কর্তরত চিকিৎসক, শিক্ষার্থীরা অনতিবিলম্বে খুনীদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে।চিকিৎসক গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে চিকিৎসকরা।এ সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে ধর্মঘটে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন তারা।মঙ্গলবার সকালে এক বিশাল মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।রাজশাহী মেডিকেল এসোসিয়েশনের আয়োজনে মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধনের...
নভেম্বর ০১, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (৩১ অক্টোবর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-৪ জন, মতিহার থানা-১০ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১১ জন, পবা থানা-৯ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-৩ জন ও দামকুড়া থানা-২ জনকে আটক করে।যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও অন্যান্য অপরাধে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
নভেম্বর ০১, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় দুই কিশোরকে কুপিয়ে জখম করা এবং হাতে দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচি’র ভাইরাল ভিডিও’র ৭ জনকে গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ ও রাজশাহী গোয়েন্দা পুলিশের যৌথ টিম।এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১১ টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো: সোহেল রানা (২১), মো: মনিরুল ইসলাম অপূর্ব (২২), মো: রফিকুল ইসলাম সম্রাট (২১) মো: নাজমুস সাকিব আবির (২১), মো: মোহাইমিনুল শেখ (২০), মো: জিসাদ (২০) ও মো: মারুফ হোসেন (২১)।সোহেল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মো: মাসুমের ছেলে, মনিরুল একই এলাকার মো: রাজু আহমেদের ছেলে, সম্রাট মো: নজরুল ইসলামের ছেলে, আবির মো: আব্দুর রহিমের ছেলে, মোহাইমিনুল মো: রিপন শেখে ছেলে, জিসাদ মো: জসিম উদ্দিনের ছেলে ও মারুফ বড়বনগ্রাম চকপাড়ার মো: সালাম হোসেনের ছেলে।
আরডিএ...
অক্টোবর ৩১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপি জামাতের সমাবেশে সংঘর্ষে পুলিশ সদস্য আমিনুল ইসলাম পারভেজ নিহত ও বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনা মদনে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।(৩০ অক্টোবর) সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।সকাল ১১ টায় দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।এ সময় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।এতে নেতৃত্ব দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার।পরে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন আওয়ামীলীগ...
অক্টোবর ৩১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- চলমান রাজনৈতিক সহিংসতা ও পূর্ব অভিজ্ঞতা থেকে লোকোমাস্টার ও সহকারী লোকো মাস্টারদের নিরাপত্তার কথা ভেবে হেলমেট পরে ট্রেন চালাতে নির্দেশনা দিয়েছে রেলওয়ে।২৯ অক্টোবর রোববার রেলওয়ের পশ্চিম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশল বিভাগ থেকে জারি করা এক নোটিশের মাধ্যমে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের এ নির্দেশনা দেওয়া হয়।এ সংক্রান্ত চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পশ্চিম মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।হাতে লেখা চিঠিটিতে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলা হয়, প্রধান যান্ত্রীক প্রকৌশলীর নির্দেশনায় রাজনৈতিক অস্থিরতার কারণে সব ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের ট্রেন পরিচালনা করার সময় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হেলমেট ব্যবহার করার জন্য বলা হলো।বিষয়টি লোকোমাস্টার...
অক্টোবর ৩১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যার্থ হওয়ায়শান্ত জনপদ রাজশাহী মহানগরী গুটিকয়েক দুষ্কৃতিকারীর জন্য অশান্ত হয়ে উঠেছে।দিন দিন এ-ই নগরেবেড়েছে চুরি,ছিনতাইসহ নৃশংস খূনের ঘটনা।চলছে রক্তের হোলি খেলা।২৯ অক্টোবর দিবাগত রাতে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে দুর্বৃত্তদের হাতে খূন হয়েছে ২ জন চিকিৎসক।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীতে এক রাতে অপহরণ করে গ্রাম্য চিকিৎসক এরশাদ আলী দুলালকে কুপিয়ে হত্যা ও নিজ চেম্বার থেকে বাড়ী ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞডা. কাজেম আলী নামের অপর এক চিকিৎসককে খুনের ঘটনা ঘটেছে।গ্রাম্য চিকিৎসক এরশাদ আলী দুলালকে সন্ধ্যা ৬ টার দিকে তার চেম্বার থেকে ফিল্ম স্টাইলে এসে অপহরণ করে নিয়ে গেছে হত্যা করা হয়।
অপর দিকে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞডা. কাজেম আলী রাত...
অক্টোবর ৩১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে বাংলাদেশের পক্ষে রানার্সআপ ট্রফি অর্জনকারী রাজশাহীর দল।গতকাল (৩০ অক্টোবর) সোমবার বিকেলে নগর ভবনে সিটি কর্পোরেশনের দপ্তরকক্ষে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় রানার্সআপ ট্রফি জয়ী রাজশাহীর দলের খেলোয়াড়, দলীয় ম্যানেজার সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র।উল্লেখ্য, চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে বাংলাদেশের পক্ষে রাজশাহীর দল ৭টি স্বর্ণ , ৩িটি সিলভার ও ৭টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার্সআপ ট্রফি জয় করেছে।দলের পক্ষে স্বর্ণ পদক পেয়েছেন আহান, নেওয়াজ, আফ্রিন, জারিন, আফিফ, জান্নাতুল ও মালিহা।
সিলভার...
অক্টোবর ৩১, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (৩০ অক্টোবর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৭ জন, রাজপাড়া থানা-৬ জন, চন্দ্রিমা থানা-৫ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...