মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার জন্য হাইকোর্টে রিট

নভেম্বর ১৩, ২০২৪

নিউজ ডেস্কঃ নিজস্ব প্রতিবেদক:- সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আবদুল কাইয়ুম ভারতের আদানি গ্রুপের সঙ্গে ২০১৭ সালে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার বা বাতিলের জন্য বাংলাদেশ হাইকোর্টে রিট আবেদন করেছেন। তিনি এই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করেছেন এবং তা বাতিলের জন্য সরকারের কাছে নির্দেশনা চেয়েছেন। রিট পিটিশনে ব্যারিস্টার কাইয়ুম দাবি করেছেন যে, এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে অতিরিক্ত দামে বিদ্যুৎ কেনার জন্য বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, ‘‘বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, এই চুক্তির আওতায় বাংলাদেশ যে বিদ্যুৎ কিনবে তা অন্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর তুলনায় অনেক বেশি দামে পড়বে, কারণ এতে ব্যবহৃত কয়লা নিম্নমানের।’’ এছাড়াও, রিট পিটিশনে বলা হয়েছে যে, অস্ট্রেলিয়ায় আদানি গ্রুপের খনি থেকে কয়লা ভারতীয় বন্দরে আনা হবে এবং সেই কয়লা...

এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে

নভেম্বর ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন। নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রমকে সফল করতে সারাদেশে টিকাদান ক্যাম্পেইন চলমান রয়েছে। রাজশাহীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রীদের টিকা প্রদান করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীগণ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এখনও যারা টিকা গ্রহণ করেনি তাদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে টিকা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য এই টিকাদান পরিচালিত হচ্ছে। বিদ্যালয় বহির্ভূত...

দিনাজপুরে ২৫ বছর পর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত

নভেম্বর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরে দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হলো আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নির্বাচন, যা শহর এবং আশপাশের গ্রামাঞ্চলের আদিবাসী জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে। এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পাশাপাশি আদিবাসী সমাজের উন্নয়নে নতুন দিশা নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনটি অনুষ্ঠিত হয় গত (০৯ নভেম্বর ২০২৪ ) দিনাজপুর নভারা উচ্চ বিদ্যালয়ে, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৩.৩০ মিনিটে শেষ হয়। সেখানে বিপুল সংখ্যক আদিবাসী ভোটারগণ অংশগ্রহণ করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,১৯৩ জন। নির্বাচনে ২৫ বছরের পর ভোট গ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত ও উৎসাহিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার আদিবাসী জনগণ। সমিতির নির্বাচনটি পুরোপুরি শান্তিপূর্ণ ও উৎসবমুখর...

মনোহরদীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জন সমাবেশ অনুষ্ঠিত

নভেম্বর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী : নরসিংদীর মনোহরদীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ নভেম্বর বিকেলে উপজেলার হাতিরদীয়া বাসস্ট্যান্ডে একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে জন সমাবেশ অনুষ্ঠিত হয়। মনোহরদী উপজেলা বিএনপির  সাবেক যুগ্ম আহবায়ক সেন্টু আজমল ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি আবদুল কাদির ভূইয়া জুয়েল।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আ: খালেক,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ভিপি মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাছেদ মোল্লা ভুট্টু,...

রাসিকের ৩ হাজার কোটি টাকার উন্নয়নের রাস্তায় উঠে যাচ্ছে কার্পেটিং

নভেম্বর ০৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:-রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় ৩০টি ওয়ার্ডে উন্নয়নকাজ চলমান রয়েছে।এরই অরেক রাস্তা ও ড্রেন নির্মাণকাজ শেষ হয়েছে।তিন বছর মেয়াদী এ উন্নয়ন প্রকল্পের মেয়াদ গত জুনে শেষ হয়েছে।এরই মধ্যে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বৃদ্ধির জন্য প্রস্তবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।তবে এখনো অধিকাংশ কাজ বাকিই রয়েছে।কিন্তু যেসব রাস্তার কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে, সে গুলোর ওপরের অংশের পিচঢালা পাথর উঠে যাচ্ছে।এতে করে নিম্নমাণের নির্মাণসামগ্রি ব্যবহার ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এ উন্নয়ন প্রকল্পের কাজে।অভিযোগ আছে, প্রতিটি উন্নয়ন কাজে রাসিকের দায়িত্বশীল কর্মকর্তারা আগে ২৫ % পর্যন্ত কমিশন আদায় করতেন।এর বাইরে প্রকৌশলীরা নেন ৫% কমিশন।এতে সিডিউল অনুযায়ী কাজের মাণ রেখে কাজ করতে পারছেনা ঠিকাদারি প্রতিষ্ঠান...

স্বাস্থ্য খাতে নতুন উদ্যম: ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন!

অক্টোবর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেডিকেল কলেজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর মাধ্যমে ৬টি সরকারি মেডিকেল কলেজের নাম নতুন করে নির্ধারণ করা হয়েছে।উদাহরণস্বরূপ, কর্নেল মালেক মেডিকেল কলেজকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজকে নোয়াখালী মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা মেডিকেল কলেজকে জামালপুর মেডিকেল কলেজ হিসেবে নামকরণ করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের নামও পরিবর্তন করে যথাক্রমে টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ এবং দিনাজপুর মেডিকেল কলেজ রাখা হয়েছে। এই প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। IPCS News : Dhaka ...

বাংলাদেশের মানুষ মৌলিক মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করতে পারে সেটিই চায় ওয়াশিংটন

অক্টোবর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:-সম্প্রতি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং রাষ্ট্রের স্বার্থে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে।এদিকে ছাত্রলীগকে নিষিদ্ধের পর তাদের কিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ করার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশের জনগণ তাদের মত প্রকাশের স্বাধীনতাসহ মৌলিক স্বাধীনতা যেন উপভোগ করতে পারে সেটিই চায় ওয়াশিংটন।স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।এদিনের ব্রিফিংয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৫২ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া...

বিএফআইইউ-এর নজরদারিতে ২৮ সাংবাদিক: ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি

অক্টোবর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৮ জন সাংবাদিকের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) তাদের বিষয়ে তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।বিএফআইইউ জানায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে অনেকের লেনদেনের খোঁজ নেওয়া হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তালিকাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।তালিকায় উল্লেখিত সাংবাদিকদের মধ্যে রয়েছেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম,জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, ডিবিসি নিউজের হেড অব নিউজ জায়েদুল হাসান পিন্টু, এবিনিউজ ২৪ ডটকমের প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, এটিএনের জি এম মামুন, বাংলা ইনসাইডারের সম্পাদক সৈয়দ বোরহান কবীর। আরো...

পণ্য ছাড়াই রাজশাহী ছাড়ল কৃষিপণ্য স্পেশাল ট্রেন

অক্টোবর ২৬, ২০২৪

rajshahinews নিউজ ডেস্কঃ রাজশাহী:- কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে।এরই ধারা বাহিকতায় ২৬অক্টোবর সকাল ৯•১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনে উদ্বোধন করা হয় রাজশাহী কৃষিস্পেশাল ট্রেন।ট্রেনটির উদ্বোধন করেন রেলওয়ে পশ্চিম রাজশাহীর ট্রেন ইন্সপেক্টর (টিআই) শামিম আহম্মেদ এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমার্শিয়াল অফিসার (এসিও) নূরে আলম।রহনপুর রেল স্টেশনের বুকিং সহকারী রাকিব জানায়, কৃষিস্পেশাল ট্রেনটিতে কোন পন্য বুক করেনি স্থানীয় ব্যবসায়ীরা।ফলে পন্য ছাড়াই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে  ছেড়ে যায়।রাজশাহী রেল স্টেশনের প্রধান বুকিং সহকারী আব্দুল মোমিন বলেন,ট্রনটিতে প্রারম্ভিক স্টেশন রহনপুর থেকে পন্য ছাড়াই ছেড়ে এসেছে।রাজশাহীসহ  পথিমধ্যে ট্রেনটিতে কোন পন্য বুক হয়নি।পন্য ছাড়াই রাজশাহী রেল স্টেশন...

রহনপুর রেলস্টেশন পরিদর্শনে রেলপথ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব

অক্টোবর ১৩, ২০২৪

রাজশাহী প্রতিনিধি :- চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব তৌফিক ইমাম। ১২ অক্টোবর শনিবার বিকেলে তিনি রহনপুর রেলস্টেশনে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুমসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গরাএসময় উপস্থিত ছিলেন নাচোলের সহকারী কমিশনার( ভূমি) সবুজ হাসান, স্টেশন মাস্টার মামুনুর রশীদ, পশ্চীম রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী রিয়াদুল ইসলামসহ, উর্ধতন উপসহকারী বাবুল আক্তারসহ রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলিন। এসময় তিনি রহনপুর রেল স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা ও টিকেট বিক্রির কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি রেলস্টেশনের আশেপাশের এলাকা ঘুরে দেখেন।রেলপথ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব তৌফিক ইমাম বলেন,রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান,কোন ভাবে...