বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে ৯ দিন ধরে আতিকুর রহমান ওরফে অনিক (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে।আজ বৃহস্পতিবার পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।এরআগে গত ২৬ নভেম্বর সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয় অনিক।অনিক উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের সহিলদেও গ্রামের মো.মানিক মিয়ার ছেলে।মানিক মিয়ার তিন ছেলের মধ্যে মেঝো অনিক।অনিক স্থানীয় খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।নিখোঁজের পরদিন ২৭ নভেম্বর অনিকের মা রোজিনা আক্তার মোহনগঞ্জ থানায় গিয়ে একটি সাধারন ডায়রি (জিডি) করেন।
নিখোঁজ ওই স্কুলছাত্রের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অনিক গত ২৬ নভেম্বর সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়।এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না।পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও তার হদিস পায়নি।অনিকের...
ডিসেম্বর ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন। আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (৪ ডিসেম্বর) রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের...
নভেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী প্রতিনিধি:- পাহাড়িয়া জাতিগোষ্ঠীর মাতৃভাষা ‘মালত সাবা’ কি-বোর্ডের উদ্বোধন করা হয়েছে। ২৯৫তম কি বোর্ডের ভাষা হলো ‘মালত সাবা’। আদিবাসীরা তাদের ভাষায় কথা বলতে পারেন, কিন্তু নিজের মাতৃভাষায় লেখালেখি করতে পারেন না এমন সমস্যা আর থাকলো না।পাহাড়িয়াদের মাতৃভাষায় ‘মালত সাবা’ কি-বোর্ডের হরফ তৈরি করেছেন পাহাড়িয়া গবেষক অভিলাষ বিশ্বাস পাহাড়িয়া। তিনি ২০১২ সালে এই কি-বোর্ড তৈরি করা শুরু করেন। তার সঙ্গে ছিলেন, পাহাড়িয়া শিলা বিশ্বাস।
শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর লিলিহল মোড় এলাকার রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কি-বোর্ডেরউদ্বোধন করা হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি ও পাহাড়িয়া পরিষদের যৌথ আয়োজনে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয়...
নভেম্বর ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
নিজস্ব প্রতিবেদক:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় আজ, ১৬ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। অগ্রহায়ণ মাসে নতুন ধান কাটা এবং কৃষকের সুখ-শান্তির প্রকাশ হিসেবে পালিত এই উৎসবটি এবারও আয়োজন করা হয়েছে ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ প্রতিপাদ্যে।
প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল সাড়ে ৭টায় বাঁশি বাজারের মধ্য দিয়ে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সাজে সজ্জিত হয়ে, নানা ধরনের পিঠাপুলি, বাহারি পোশাক, এবং রঙিন সজ্জায় বকুলতলায় এক মুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছেন। বাঁশির মায়াবী সুর, নাচ, গান এবং আবৃত্তি এদিনের অনুষ্ঠানের প্রাণবন্ত অংশ হিসেবে উঠে এসেছে, যা পুরো চারুকলা ক্যাম্পাসকে মুখরিত করেছে।
অনুষ্ঠানটি দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ চলবে সকাল থেকে দুপুর পর্যন্ত এবং দ্বিতীয় ভাগ শুরু হবে দুপুর ২টা থেকে, যা...
নভেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- একটি নরম সুবাসে ভরা প্রভাতে, কলা ফুলের মধু খেতে আসে এক ছোট্ট পাখি। এই পাখিটি যেন প্রকৃতির নিঃশব্দ কবিতার ছোট ছোট ডানায় বহন করে আনে এক অপরূপ সুর। ফুলের পাপড়িগুলো উন্মুক্ত হয়ে তাকে স্বাগত জানায়, যেন তারা অপেক্ষায় ছিল তার জন্য। এই মধু খাওয়া শুধু তার ক্ষুধা মেটানো নয়, এটি এক রূপক, জীবন-সুধা গ্রহণের এক নীরব প্রতীক।
কখনো মনে হয়, আমরা মানুষেরা এই ছোট্ট পাখির মতোই নানা সৌন্দর্যের মাঝে খুঁজে ফিরি সেই এক চুমুক মধু, যা আমাদের তৃষ্ণা মেটাবে। জীবনও তো সেই খুঁজে পাওয়া, ফুলের মধু যেমন পাখির তৃষ্ণা মেটায়, তেমনি আমাদের মনকেও জীবন ভরিয়ে তোলে ছোট ছোট আনন্দের মুহূর্তে। আমাদের মনের আকাশেও হয়ত অনেকগুলো ফুল আছে, যেগুলো আমাদের আশ্রয় দেয়, ভালোবাসা দেয়, বেঁচে থাকার মানে দেয়।
এই পাখিটি তাই যেন এক দার্শনিক বার্তা নিয়ে আসে সে জানে যে, এই কলা ফুলের...
নভেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরে দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হলো আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নির্বাচন, যা শহর এবং আশপাশের গ্রামাঞ্চলের আদিবাসী জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে। এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পাশাপাশি আদিবাসী সমাজের উন্নয়নে নতুন দিশা নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনটি অনুষ্ঠিত হয় গত (০৯ নভেম্বর ২০২৪ ) দিনাজপুর নভারা উচ্চ বিদ্যালয়ে, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৩.৩০ মিনিটে শেষ হয়। সেখানে বিপুল সংখ্যক আদিবাসী ভোটারগণ অংশগ্রহণ করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,১৯৩ জন। নির্বাচনে ২৫ বছরের পর ভোট গ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত ও উৎসাহিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার আদিবাসী জনগণ। সমিতির নির্বাচনটি পুরোপুরি শান্তিপূর্ণ ও উৎসবমুখর...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
অবিশ্বাস হলেও সত্য।ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় চলন্ত ট্রেনের ইন্জন বিকল হয়েছে।রেলওয়ে পশ্চিম রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জ গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।জানাগেছে ২৭ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সিতলাই স্টেশনের নিকটবর্তী কদমশহর ক্রসিং গেটে পার হবার সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ট্রেনটিকে ধাক্কা দয়।এতে ট্রেনটির ইন্জিন বন্ধ হয়ে যায়।রাজশাহী স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মহিউদ্দিন আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত রাজশাহী থেকে একটি ইঞ্জিন সীতলাই স্টেশনে গিয়ে ইন্জিন পরিবর্তন করার পর, ট্রেনটি গন্তব্যে যাত্রা করে।তিনি আরো জানান অটোর ধাক্কায় ট্রেনের ইন্জিনের পাইপ ছিঁড়ে যাওয়ায় ইন্জিন বন্ধ হয়।
IPCS News : Dhaka : আবুল কালাম...
অক্টোবর ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
কম্বোডিয়ায় মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় লড়েছেন ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জেসিয়া ইসলাম।সেরার মুকুট জয় না করতে পারলেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
শুধু মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা নয়,একাধিক আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এ সুন্দরী। বিশ্ববাসীর কাছে দেশের নাম উজ্জ্বল করেছেন।
এবারের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ভারতের মডেল রেচেল রুপ্তা।প্রথম রানার আপ জেতেন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা,দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি।আর জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকাতে।
বিজয়ের মুকুট না পরতে পারলেও জেসিয়ার বিভিন্ন লুক নজর...
জুন ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাাজশাহী:- ঢাকা গামী ঢাকা মেইলের শেষ বগিতে ওঠার পর জানালার পাশে দাঁড়াতে চেয়েছিল এক ব্যক্তি।সিটে বসা লোক তাকে দাঁড়াতে দিবে না।কিছু না বলেই ধাক্কা মেরে ফেলে দেয়।ওই ব্যক্তি উঠে জিজ্ঞেস করলো ধাক্কা মারলেন কেনো ? তাতেই ক্ষিপ্ত হয়ে সিটে বসা লোক এলোপাথাড়ি কিল ঘুসি মারে।পরে ওই যাত্রী সেন্সলেস হয়ে যায়।সবাই মিলে নরসিংদী স্টেশন নামিয়ে দিলে কিছু মানুষ সদর হাসপাতালে নিয়ে যায়৷কর্তব্যরত ডাক্তার তাকে মৃত হিসেবে ঘোষণা করেন।ঘটনাটি ঘটেছে ৬ জুন বৃহশ্পতিবার সকালে ঢাকা গামী চলন্ত ঢাকা মেইল ট্রেনের ভেতরে।জানা গেছে, নিহত ব্যক্তির নাম ঝুমুর কান্তি বাউল (৫২) পিতা প্রত্যুত কুমার বাউল, ঠিকানা: বীর পুর, (বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপজিটে রেল লাইনের দক্ষিণ দিকে নরসিংদী সদর, নরসিংদী।ঢাকায় রেলওয়ে পুলিশের হাতে আটক হওয়া খুনি ব্যক্তি মনজুর (৫৫),...
ফেব্রুয়ারি ০৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- একাধিক বিয়ে এরপর সর্বস্ব নিয়ে নেওয়াই তার পেশা এমনটাই বললেন, দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর ১ নং নাফানগর ইউনিয়ন সংলগ্ন আবাসন গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দারা।চতুর্থতম স্বামী মো. খান মজিদের সঙ্গে সংসার করার পর দুটি কন্যা সন্তানের জন্ম হয়, সুখে শান্তিতে বেশ ভালোই চলছিলো তাদের সংসার, হঠাৎ করে বাড়িতে রক্ষিত নগদ চার লক্ষ পাঁচ হাজার ছয়শত টাকা, সাড়ে ছয় লাখ টাকা মূল্যের স্বর্ণা অলংকার সতেরো হাজার পাঁচশত টাকা মূল্যের রুপা অলংকার, ছাপান্ন হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল সেট, সাত হাজার পাঁচশত টাকা মূল্যের একটি এলিইডি টিভি, ছয় হাজার পাঁচশত টাকা মূল্যের সেলাই মেশিনসহ দুটি কন্যা সন্তানকে নিয়ে মোছা. আশা আক্তার পালিয়ে যায়।সর্বস্ব হারিয়ে হতাশায় ভুগছেন মো. খান মজিদ।
অনেক খোঁজাখুঁজির পরে শ্বশুর লাইসুর রহমান, শাশুড়ি লিপি বেগম, বড় বোন রাশেদা...