শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ৩০, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোনা মদন থানার আলমশ্রী ও নোয়াগাঁও গ্রামের সংঘর্ষের ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।এ সময় বিপুল পরিমাণে দেশিও অস্ত্র উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়,পূর্ব বিরোধের জের ধরে গত ২৭শে সেপ্টেম্বর পুনরায় উল্লেখিত দু'গ্রামের লোকজন মারামারি ও দাঙ্গা হাঙ্গামা প্রস্তুতি নেয়।এমন সংবাদের ভিত্তিতে দাঙ্গা-হাঙ্গামার ঘটনার নিরসনকল্পে নেত্রকোণা জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের নেতৃত্বে উল্লেখিত আলমশ্রী ও নোয়াগাও গ্রামে ২৭শে সেপ্টেম্বর তারিখে দিবাগত রাতে অভিযান পরিচালনা করে মারামারি ও দাঙ্গা হাঙ্গামা ঘটনায় নেতৃত্ব দানকারী উভয় গ্রাম থেকে মোট ৯ জনকে আটক করা হয়েছে এবং তাদের বাড়িঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র (লাঠি-শোটা,বল্লম,টেটা,ঢাল,গুলাইল, রাম-দা প্রভৃতি) উদ্ধার করা হয়।
উল্লেখ্য,গত ২৬শে সেপ্টেম্বর সকালে ...
সেপ্টেম্বর ৩০, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আজ ২৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. ভোর ০৩:৩০ টায় রাজশাহী জেলার পুঠিয়া থানা পুলিশ কর্তৃক স্ত্রী হত্যার অভিযুক্তকে রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ড হতে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: মুরাদ আলী কারিগড় (৪০)।সে রাজশাহী জেলার চারঘাট থানার তাতারপুর কারিগড়পাড়ার মৃত সাদেক আলী কারিগরের পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, অভিযুক্ত মো: মুরাদ আলী তার নিজ পিতাকে হত্যার দায়ে গত ১ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. গ্রেফতার হয়ে রাজশাহী কারাগারে ছিল।গত একমাস আগে সে জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসে।মো: মুরাদ আলী তার স্ত্রী শিলা বেগমের পৌতৃকসূত্রেপ্রাপ্ত ১০ কাঠা জমি বিক্রি করে সেই টাকা তাকে দিতে চাপ প্রয়োগ করে।কিন্তু শিলা বেগম সেই জমি বিক্রি করতে অসম্মতি জ্ঞাপন করে।এ বিষয় নিয়ে মো: মুরাদ আলী তার স্ত্রী শিলা বেগম-কে প্রায় মারপিট করতো।
গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি....
সেপ্টেম্বর ৩০, ২০২৩
নিউজ ডেস্কঃ
রজিশাহী:- ২৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. যথাক্রমে রাত ০০:৩০ ও ০২:৩০ টায় রাজশাহী জেলার তানোর থানা পুলিশ কর্তৃক সংঘবদ্ধ চক্রের ২ সদস্য-কে গ্রেফতার করা হয়েছে।সেইসাথে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ১) শ্রী জহন মুর্মু (৩৫) এবং মো: শফিকুল ইসলাম (৪২)।শ্রী জহন মুর্মু রাজশাহী জেলার তানোর থানার পাচন্দরের কুন্দাইন গ্রামের নরেন মুর্মুর পুত্র এবং মো: শফিকুল ইসলাম একই জেলার দুর্গাপুর থানার মহিপাড়ার জেহের উদ্দিনের পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, মো: মতিউর রহমানের ১২৫ সিসির বাজাজ ডিসকভারি মডেলের একটি মোটরসাইকেল রাজশাহীর তানোরের কৃষ্ণপুরে তার নিজ বসতবাড়ি থেকে গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. রাত আনুমানিক ১১:০০ টা থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রি ভোর ০৫:৩০ টার মধ্যে যে-কোনো সময়ে চুরি হয়।এ চুরির ঘটনায় মো: মতিউর রহমান বাদী হয়ে তানোর থানায় একটি...
সেপ্টেম্বর ৩০, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৯ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৬ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-৫ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ২২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে ১২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রজিশাহী।
...
সেপ্টেম্বর ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোনা জেলার মদন উপজেলায় দুই গ্রুপের লোকজনের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) নায়েকপুর ইউনিয়নের জনতা বাজারের পাশে কৃষি জমিতে দফায় দফায় এ সংঘর্ষ হয়।এতে দুই পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছে।আহত সিয়ামের (৪৫), রফিক (৩৫), গণি মিয়ার (৬৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত রমজান,আছিরুল, নয়ন, মনিরকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত নিজাম উদ্দিন, হারুন, ইরান উদ্দিন, মাছুম আলী সহ কয়েকজনকে পাশের উপজেলা তাড়াইল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।এছাড়া বাকি ২০-৩০ জন স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়,আধিপত্য...
সেপ্টেম্বর ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৬ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-৫ জনকে আটক করে।
যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৮ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
সেপ্টেম্বর ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি জুশনে জুলুশ (শোভাযাত্রা), মিলাদ-ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভাসহ বিভিন্ন ধরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)।এ উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।দিনটি উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১(ঢ); ২৯ এর ১ (ক), (খ) ও ৩৩(গ) ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন ও ব্যবহার এবং উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন...
সেপ্টেম্বর ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (২৬/০৯/২০২৩ খ্রি.) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, তানোর থানা ০৮ জন, মোহনপুর থানা ০৪ জন, বাগমারা থানা ০৩ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০৩ জন, চারঘাট থানা ০৪ জন ও বাঘা ০১ জনকে গ্রেফতার করেছে।
যার মধ্যে ২২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০২ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ০৬ গ্রাম হেরোইন ও ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : মোঃ রফিকুল আলম : অতিরিক্ত পুলিশ সুপার : রাজশাহী।
...
সেপ্টেম্বর ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে ৭১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি মোছা: আশা খাতুন (২৫)।সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ উত্তরপাড়ার মো: হুমায়ুন কবিরের স্ত্রী।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৭:০০ টায় আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভূষন বানার্জী’র সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহা: মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই মো: ইমরান হোসেন ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলো।
এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ উত্তরপাড়ার একটি বাড়িতে...
সেপ্টেম্বর ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৫ সেপ্টেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও কর্ণহার থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৭১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২.১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...