বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কুলিয়ারচরে ৩০৫ বস্তা ভারতীয় চিনিসহ আটক-২, ট্রলার জব্দ

ডিসেম্বর ১৬, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিনব কায়দায় সরকারী শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ৩০৫ বস্তা চিনিসহ সুমন মিয়া (৩০) ও নূরুল হক (৪৫) নামে ২ ব্যক্তিকে  আটক করেছে পুলিশ।এসময় চিনি বহনকারী ইঞ্জিন চালিত একটি ট্রলারসহ ট্রলারে থাকা ১২০ বস্তা ধানের তুষ জব্দ করে।শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর নামাপাড়া মকবুল চেয়ারম্যানের বাড়ীর পাশে ব্রহ্মপুত্র নদের ঘাটে ভারতীয় চিনি আনলোড করার সময় ৩০৫ বস্তা ভারতীয় চিনি, ১২০ বস্তা ধানের তুষ ও একটি ট্রলার জব্দ করে চিনির মালিক সুমন মিয়াকে আটক করে।আটককৃত সুমন মিয়া কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।সে স্থানীয় ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আজিজ উল্ল্যাহ'র খুবই কাছের মানুষ হওয়ায় তার ছত্রছায়ায় অবৈধভাবে চোরাই পথে ভারতীয়...

রাজশাহী মহানগরীতে বভিন্নি অপরাধে গ্রফেতার ২৪ ও মাদকদ্রব্য উদ্ধার

ডিসেম্বর ১৬, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (১৫ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৬ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-৪ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৪৫.৬০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগান হতে ৯৬ কেজি গাঁজা উদ্ধার

ডিসেম্বর ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগান হতে অভিযান পরিচালনা করে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।ঘটনা সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১১:৫৫ টায় আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ, এসআই মো: পলাশ আলী ও তাঁর টিম মতিহার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ৫-৬ ব্যক্তি কভার্ড ভ্যান থেকে গাঁজা নামিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলাবাগানের ভিতরে রাখছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের...

রাজশাহীতে ট্রাফিক পুলিশকে লাথি মারার অপরাধে এক নারী আটক

ডিসেম্বর ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে ট্রাফিক পুলিশকে জনসম্মুখে লাথ্যি মারার ঘটনায় এক নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ।১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে।আটক ওই নারীর নাম রানী (৪৫)।নগরীর বোয়ালিয়া থানার ওসি হুমায়ন কবির জানান, সেখানে ডিউটরত ট্রাফিক কনস্টেবল মোঃ বজলুর রহমান দায়িত্ব পালনকালী সময় বেরিগেড দিয়ে যানবাহন তল্লাশি করছিলেন।ঐ সময়  রিক্সার যাত্রী রানী, পুলিশের বেরিগেট অতিক্রম করে যেতে চাইলে ট্রাফিক পুলিশ কনস্টেবল বজলু তাকে বাধা দেন।এতে বিরক্ত হয়ে আটক কৃত ঐ নারী পুলিশ সদস্য বজলুর সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন।এক পর্যায়ে রিকশা থেকে নেমে রিক্সার যাত্রী রানি ট্রাফিক কনস্টেবলের জামা ধরে (ইউনিফর্ম) স্পর্শ কাতর যায়গায় লাথি মারেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত...

রাজশাহীতে নৌকার সমর্থকদের বিরুদ্ধে বিলের ৫০ মণ মাছ লুটের অভিযোগ

ডিসেম্বর ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী: রাজশাহীর মোহনপুরে লিজকৃত বিল থেকে নৌকা প্রার্থীরা সমর্থকরা ৫০ মণ মাছ লুট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে ভূক্তভোগী মোহনপুরের মেলান্দি গ্রামের বাসিন্দা ও মাছচাষী অনিল কুমার হালদার।সংবাদ সম্মেলন করে অনিল কুমার হালদার অভিযোগ করেন, তিনিসহ ২০ জন জেলে উপজেলার বিলমাইল শুটকি বিলের ৩৭ একর জায়গা লিজ নিয়ে মাছ চাষ করতেন।তারা বছরের পর বছর ধরে ওই বিল লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন।প্রতি বছর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে বিলটি লিজ নেন।এবারও তারা লিজ নিয়ে মাছ ছাড়েন।কিন্তু বর্তমান এমপি আয়েনকে সমর্থন করার কারণে নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদের লোকজন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই বিল থেকে জোর করে অন্তত ৫০ মণ মাছ লুট করে নিয়ে যায়। খবর পেয়ে অনিল কুমার ৯৯৯ নম্বরে...

রাজশাহীর এমপি প্রার্থীর ৬ প্রার্থী স্বশিক্ষিত, ৪জন ৮ম শ্রেনী পাশ

ডিসেম্বর ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৬০ জন প্রার্থী।যাছাই-বাছাইয়ে টিকেছেন ৩৮ জন।২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন থেকে ৩৮ জন প্রার্থীর হলফনামা প্রকাশ করেছে রাজশাহীর রিটার্নিং অফিসার।প্রার্থীদের হলফনামায় দেখা যায়, ৬ জন প্রার্থী স্বশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞান সম্পন্ন।আর ৪ প্রার্থী অষ্টম শ্রেণি পাস।এসএসসি পাস করেছেন ৩ জন, এইচএসসি পাস ৬ জন ও অনার্স পাস করেছেন ১৯ জন প্রার্থী।হলফনামায় শিক্ষাগত যোগ্যতার যে বিবরণী দিয়েছেন, তাতে এসব তথ্য পাওয়া গেছে।হলফনামায় দেখা গেছে, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ন্যাশনাল পিপপলস পার্টির (এনপিপি) প্রার্থী নুরুন্নেসা এসএসসি পাস।পেশায় গৃহিণী এই প্রার্থী কৃষি খাত থেকে বার্ষিক আয় করেন এক লাখ টাকা।বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

ডিসেম্বর ০৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: গত (৬ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, বেলপুকুর থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে ।যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

জনগনকে ঠকিয়ে অঢেল সম্পদের মালিক রাজশাহীর ৬ এমপি

ডিসেম্বর ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর সবকটি সংসদীয় আসনের বর্তমান এমপিদের আয় বেড়েছে কয়েকগুণ,আঙ্গুল ফুলে হয়েছেন কলাগাছ।আয় বৃদ্ধির হারে সবচেয়ে এগিয়ে রয়েছেন সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার।দ্বাদশ সংসদ নির্বাচনে নিজেদের দেওয়া হলফনামা এবং ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দেওয়া হলফনামা সূত্রে এ তথ্যের পরিসংখ্যানে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে।হলফনামার তথ্য সূত্র বলছে, সম্পদ বেড়েছে রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর।২০১৮ সালে ফারুক চৌধুরীর নিজ নামে নগদ টাকা দেখিয়েছিলেন ৯০ লাখ ৯৫ হাজার ৬০২ টাকা।নির্ভরশীলদের নামে কোন টাকা ছিল না।স্ত্রীর নামে ছিলো ৩৩ লাখ ৯৭ হাজার ১১৪ টাকা ছিলো।২০২৩ সালে এসে স্ত্রীর নগদ টাকা কমে হয়েছে ১১ লাখ ৩১ হাজার ১১৪ টাকা।তবে বেড়েছে নির্ভরশীলদের নামে। শূন্য থেকে...

রাজশাহী নগর ভবন সামনে ২ টি ককটেল বিস্ফোরণ

ডিসেম্বর ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী নগর ভবন সামনে ১ ঘন্টার  ব্যবধানে ২ টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে।মঙ্গলবার রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।তবে এতে কেউ হতাহত হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে প্রথম ককটেলটি বিস্ফোরণ হয় রাজশাহী নগর ভবনের গেটের সামনে।এরপর ১০:৪০ মিনিটের দিকে আবারো আরেকটি ককটেল বিস্ফোরণ হয় একই স্থানে।খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে পরিদর্শন করে।নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী। ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

ডিসেম্বর ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: গত (৫ ডিসেম্বর ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৬.১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...