শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বড়দিনের সময় ভারতে খ্রিস্টানদের ওপর ৬০টির বেশি হামলার অভিযোগ

ডিসেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ ভারতে বড়দিনকে ঘিরে বিভিন্ন স্থানে খ্রিস্টানদের ওপর হামলা, হয়রানি ও উদ্‌যাপন ব্যাহত করার অভিযোগে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। খ্রিস্টধর্মীয় সংগঠন ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, উগ্র হিন্দুত্ববাদী গ্রুপগুলো পরিকল্পিতভাবে বড়দিনের অনুষ্ঠান, চার্চের ধর্মীয় আয়োজন এবং ক্রিস্টমাস ক্যারল গাওয়ার মতো শান্তিপূর্ণ কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। বড়দিনের মৌসুমে সুনির্দিষ্টভাবে খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা বাড়ার অভিযোগ তুলে ভারতের ক্যাথলিক বিশপ’স কনফারেন্স জানিয়েছে, দেশজুড়ে একাধিক রাজ্যে ক্যারল গায়ক-গায়িকা, চার্চের ধর্মীয় সমাবেশ ও উৎসব উদ্‌যাপনকারীদের হেনস্তা করা হয়েছে। সংগঠনটি বলেছে, এসব ঘটনার কোনো যুক্তি বা ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় এবং তারা শর্তহীনভাবে...

মনোহরদীতে কৃষিজমির মাটি কাটায় পাঁচজনের ১০ দিনের কারাদণ্ড

ডিসেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে পাঁচজনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২০ ডিসেম্বর) পরিচালিত অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এই দণ্ডাদেশ দেওয়া হয়।উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে তা পরিবহন ও বিক্রির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলেই আদালত বসিয়ে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে সাজা কার্যকর করা হয়, যা স্থানীয়ভাবে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। অভিযানের সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা...

যমুনা রেলসেতু বাস্তবায়নে তিন হাজার কোটি টাকার আর্থীক অনিয়োমের অভিযোগ

ডিসেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ বৈদেশিক ঋণে বাস্তবায়িত মেগা প্রকল্প যমুনা রেলসেতু নির্মাণে সরকারি অর্থ ব্যয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।যা রেলওয়ের অডিট শাখা, বৈদেশিক সহায়তাপ্রাপ্ত প্রকল্প অডিট অধিদপ্তর (ফ্যাপাড) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক প্রতিবেদন এবং নথিতে প্রকল্পের ব্যয় ও ক্রয় প্রক্রিয়ায় অস্বচ্ছতার মাধ্যমে ৩ হাজার কোটি টাকার বেশি আর্থিক অনিয়মের অভিযোগ উঠে এসেছে।এসব ব্যয়ের বড় অংশেই প্রকল্প পরিচালক ও রেলের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানের সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ উঠেছে।প্রকৌশলীদের আপত্তি উপেক্ষা করে প্রকল্প পরিচালকের ‘ম্যাজিক নোটে’ উচ্চ দর নির্ধারণ এবং ভুয়া বিলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লোপাটের নানা অভিযোগ এখন খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থা গুলো। রেলওয়ের অডিট শাখা-২, বৈদেশিক সহায়তাপ্রাপ্ত...

হাদি হত্যা তদন্তে নতুন মোড়: অভিযুক্ত ও সহ-যোগীদের হিসাবে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

ডিসেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানিয়েছে, এ মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। এসব লেনদেন মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমের অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সিআইডি। রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই অস্বাভাবিক আর্থিক কর্মকাণ্ডের বিষয়টি চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত এখনো গ্রেপ্তার...

পুকুর খননে বাধা দেওয়ায় কৃষককে ভেকুর নিচে ফেলে হত্যা

ডিসেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর মোহনপুরে কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননে বাধা দেওয়ায় এক্সকাভেটর (ভেকু) চাপায় জুবায়ের আলী নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে।রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।নিহত জুবায়ের আলী বড় পালশা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।এ ঘটনায় পুলিশ এক্সাভেটরের চালক আব্দুল হামিদকে গ্রেফতার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের আব্দুল মজিদ ওরফে মঞ্জিলের ছেলে আনিসুজ্জামান রহমান বকুল এবং মুনতাজ হাজির দুই ছেলে রুহুল আমিন ও রুবেল হোসেন এক্সকাভেটর দিয়ে কৃষিজমিতে পুকুর খনন করছিলেন। বিষয়টি জানতে পেরে রাত ৯টার দিকে স্থানীয় কয়েকজন কৃষক সেখানে গিয়ে বাধা দেন।একপর্যায়ে...

৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে ভারত আশ্রয় দিয়েছে—হাসনাত আবদুল্লাহ

ডিসেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারত পাসপোর্ট ও ভিসা ছাড়াই প্রায় ৩০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের সন্ত্রাসীদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভারতে অবস্থান করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত রয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারত সরাসরি এসব কর্মকাণ্ডে প্রশ্রয় দিচ্ছে। বুধবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এসব বক্তব্য দেন তিনি। সেখানে তিনি আরও বলেন, যারা বাংলাদেশের ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো দায় দেশের জনগণের নেই। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করা...

৮৭ টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

ডিসেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।১৪ ডিসেম্বর দুপুর ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান।আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত মোট ৮৭টি হারানো মোবাইল ফোন শনাক্ত করে। পুলিশ কমিশনার আজ এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।উল্লেখ্য, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকা থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে...

রেলওয়ে পূর্বাঞ্চল আরএনবি কর্তার ৩০ সদস্যকে বদলি, অর্থ বাণিজ্যর অভিযোগ

ডিসেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) পূর্বাঞ্চলে একদিনেই ৩০ জন সদস্যকে বদলি করা হয়েছে।১১ ডিসেম্বর  পৃথক চারটি দপ্তরাদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়।সংশ্লিষ্টদের দাবি, প্রশাসনিক স্বার্থে বদলি দেওয়া হলেও এসব বদলির আড়ালে চলছে দীর্ঘদিনের ‘বদলি–বাণিজ্য’।চিফ কমান্ড্যান্ট (পূর্ব) এর অধীনে সিআরবিস্থ সদর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত দুটি আদেশে ৭ জন করে মোট ১৪ জন সিপাহিকে বদলি করা হয়।আদেশে বলা হয়, বদলি ১৬ ডিসেম্বরের মধ্যে কার্যকর করতে হবে।অন্যথায় ১৭ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট সদস্যকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে একই দিন চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহর স্বাক্ষরে জারি হওয়া আরও দুটি দপ্তরাদেশে ৮ জন করে মোট ১৬ জন সিপাহিকে বদলি করা হয়েছে।এই আদেশ ১৩ ডিসেম্বরের...

টার্গেট কিলিং তালিকায় জুলাই সংগঠকরা, উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

ডিসেম্বর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ গতকাল শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি।আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটাপন্ন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।ঘটনার পর সামনে এসেছে আরও উদ্বেগজনক তথ্য।সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে টার্গেট কিলিংয়ের পরিকল্পনার বিষয়ে সরকারকে আগেই অবহিত করা হয়েছিল।কিন্তু সেই তথ্যের ভিত্তিতে কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, এমন অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে। সূত্র জানায়, ওই সম্ভাব্য টার্গেট কিলিংয়ের তালিকায় শরিফ ওসমান বিন হাদির পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠিয়ে বেকায়দায় ডিআইজি

ডিসেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহীর পুলিশ কমিশনারের বিরুদ্ধে নারী এডিশনাল এসপি’র মেসেঞ্জারে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগ উঠেছে।আইনশৃংখলা বাহিনীতে নারীদের কাজ করা অনেক চ্যালেঞ্জিং।আপনি ভালো থাকতে চাইলেও সব সময় ভালো থাকা যায় না।আর এসব ক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা না থাকলে চাকরি করা অনেক টাফ।সূত্রে জানা যায়, যে নারী, পুলিশ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ করেছে, সে নিজেও পেশাদারি না।তার ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে সে কমিশনারের বিরুদ্ধে এসব কথা বলেছে, যা পুলিশ বাহিনীর শৃঙ্খলার সাথে যায় না। কারণ এটা অভ্যন্তরীণ অভিযোগের বিষয়।প্রত্যাহার করা আরএমপির কমিশনার এর বাড়ি ফেনী এবং যে নারী পুলিশ অভিযোগ করেছে সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ফেনীতে কর্মরত ছিলো।পুলিশ ডিপার্টমেন্টে কানাঘুষা চলে এই লেডি অফিসারের বিরুদ্ধে।সেজন্য তাকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা...