বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যমানের ৬০০ গ্রাম হিরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৩ জুন দিবাগত শনিবার রাতে আনুমানিক ১২টা ৫০ মিনিটের সময় র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন মহিষবেড় গ্রামের মহিষবেড় জামে মসজিদের সামনে শ্যামগঞ্জ হইতে দূর্গাপুর উপজেলা যাওয়ার রাস্তায় বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে মোঃ ইসমাইল হোসেন (২১) কে একটি সিএনজি ও ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। যার আনুমানিক সিজার মূল্য ৬০ লক্ষ টাকা।আটককৃত ইসমাইল হোসেন রাজশাহী জেলাার গোদাগারী...জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
সংবাদ বিজ্ঞপ্তি:- রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকতা-কর্মচারীর অংশগ্রহনে শনিবার (২৪ জুন) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগের সভাকক্ষে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামেবির কোষাধ্যক্ষ ও সভাপতি (এপিএ কমিটি) প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ ও মুখ্য আলোচক হিসেবে ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান সরকারের যুগ্মসচিব ডা. মো: জিয়াউল হক।মুখ্য আলোচকের বক্তব্যে আরডিএর চেয়ারম্যান সরকারের যুগ্মসচিব ডা. মো: জিয়াউল হক বলেন, আমরা যদি আমাদের শুভবুদ্ধি, মূল্যবোধ, দেশপ্রেম দিয়ে দুর্নীতি প্রতিরোধ করতে পারি, তাহলে দুর্নীতি কমানো সম্ভব।দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে...
জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (২৫শে জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-৪ জন, চন্দ্রিমা থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ১০ জন ওয়ারেন্ট ভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১০ গ্রাম হেরোইন ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত বছরের ২৩ আগস্ট কুমিল্লা থেকে একসঙ্গে নিখোঁজ হয় আট কলেজছাত্র।পরে র্যাবের গোয়েন্দা দল জানতে পারে কুমিল্লা থেকে নিখোঁজ ৮ তরুণসহ আরও বেশ কয়েকজন দুর্গম পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে।এসব তরুণ একসঙ্গে করার জন্য গঠিত হয় নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’।এই সংগঠনের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ওরফে শামিন স্যার ওরফে মেন্ডিং মুরং।
নতুন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত প্রায় ৮০ জনকে গ্রেফতার করে র্যাব ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সিটিটিসি।তবে অধরা ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ।দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর অবশেষে মোস্ট ওয়ান্টেড আসামি শামিন মাহফুজকে গ্রেফতার করেছে সিটিটিসি।
একই সঙ্গে তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়।এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক...
জুন ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (২৪শে জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও কর্ণহার থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে মোট ৫ পিস ইয়া
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুন ২৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সড়কে ঘুরে বাড়াচ্ছে বিশাল দেহী হাতি রাস্তা দিয়ে যাতায়াতের সময় হাতির ভয়ে চলাচল করতে পারছে না শিক্ষার্থী, পথচারীসহ যানবাহন।হাতির পিঠে ভাব নিয়ে বসে আছেন মাহুত।আর এই মাহুতের নির্দেশে পথচারী, দোকানপাট, অটোরিকশা, সাইকেল,ভ্যান, মোটর সাইকেল, বাস, ট্রাক আটক করে তারপর শুড় এগিয়ে দিচ্ছে টাকা নেওয়ার জন্য।টাকা না দেওয়া পর্যন্ত শুড় সরাচ্ছেনা হাতিটি টাকা না দিলে উলটো ভয় দেখাচ্ছে মাহুত।এভাবেই চলছে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি এতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।সরেজমিনে গিয়ে দেখা যায় ২৫ জুন ২০২৩ আনুমানিক সকাল ১১ টার দিকে দিনাজপুর শহরের পাহাড়পুরসহ বিভিন্ন স্থানে হাতি দিয়ে যানবাহন আটক করে টাকা আদায় করছে একজন মাহুত।
সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে দোকানের ধরন অনুযায়ী ৫০-১০০ টাকা করে নেওয়া হচ্ছে চাঁদা।একজন অটোরিকশা চালক...
জুন ২২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর ২৭ নং ওয়ার্ডের খুলিপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে একজনের হাতের কজ্বি কেটে নিয়েছে দূর্বৃত্তরা।মুমুর্ষ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) হাসপাতলে ভর্তি করানো হয়।অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে হলে ঢাকায় পাঠানো হয়েছে।২২ জুন বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নগরির ২১ নং ওয়ার্ডের খুলিপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।এই ঘটনার খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।হাত বিচ্ছিন্ন হওয়া ব্যক্তির নাম খুলিপাড়া এলাকার আলতাফ শেখ।সে পেশায় নাইটগার্ড।এছাড়াও এই ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে।আহতরা হলেন, মনা, সজল ও মুকুল।আলতাফ শেখের ছেলে সাকিব শেখ জানান, আমাদের চাচাতো ভাই মুকুলকে মেরেছে এর জন্য মেডিকেল...
জুন ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণার দুর্গাপুরে ৫৩ বোতল ফেনসিডিলসহ মোঃ এনামুল হক (৪৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ লুৎফুর রহমান জানান, দুর্গাপুর উপজেলার ভবদেবপাড়া গ্রামের আহ্ছান উল্লাহ্ এর ছেলে এনামূল হক দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকার এক ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে সাধুপাড়া তার বাসায় অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৫৩ বোতল ভাতরীয় ফেনসিডিল উদ্ধার করার পর তাকে আটক করে।এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্গাপুর থানার এস আই আবু রায়হান বাদী হয়ে আটক এনামুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
জুন ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রে বারবার প্রবেশ করায় এক নারীকে তিন দিনের জেল দিয়েছেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।বুধবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সিটি ক্যামেরায় রাজশাহী ও সিলেট সিটি ভোট পর্যবেক্ষণের এক পর্যায় সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।ইসি জানায়, একজন নারী একাধিকবার ভোটারদের নিয়ে গোপন কক্ষে প্রবেশ করেন।যেটা কমিশনাররা সিসিটিভি মনিটরের মাধ্যমে দেখে প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাৎক্ষণিক ভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের জেল দেন।রাজশাহী সিটির ২৮ নং ওয়ার্ডে ও ১৪১ নং কেন্দ্রে তালাইমারী দারুল উলুম আলিম মাদ্রাসার নিচতলায় এ ঘটনা ঘটে।ইসি রাশেদা বলেন, এ পর্যন্ত মোটামুটি ভোট ভালোভাবে...
জুন ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী সিটি করর্পোরেশন নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ও রুহুল আমিন টুনুর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।বুধবার দুপুর ১২ টার দিকে ভোট চলাকালীন এই ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নেন।কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন টুনু অভিযোগ করে বলেন, এই কেন্দ্র আমার বাসার পাশে হওয়ায় ভোটার উপস্থিতি ব্যাপক হয়।আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু এই ভোট বানচাল করতে দেশীঅস্ত্র সজ্জিত হয়ে কেন্দ্রে হামলা চালান।এতে আমার বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন।ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিলো।এই ঘটনায় ভোটাররা আতঙ্কিত হয়ে কেন্দ্র থেকে চলে, যান পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে...