বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোট আটক ০৫ জন ও মাদকদ্রব্য উদ্ধার

জুন ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (২১-০৬-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ০৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০২ জন ও চারঘাট থানা ০১ জনকে আটক করে।যার মধ্যে ০৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, ০১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য মামলায় ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ তোহাব আলী (২২) কে ১১ বোতল এ্যালকোহলসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী। ...

রাসিক নির্বাচন শান্তিপূর্ণ করতে কঠোর অবস্থানে র‌্যাব-৫ ও রাজশাহী মহানগর পুলিশ

জুন ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী প্রতিনিধি:- আজ ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন।নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে র‌্যাব-৫ ও রাজশাহী মহানগর পুলিশ।এবিষয়ে ২০ জুন পৃথক ভাবে প্রেস ব্রিফিং করেন এই দুই আইনশৃঙ্খলা বাহিনীর দুই রাজশাহীস্থ দুই  উর্দ্ধতন কর্মকর্তা।র‌্যাব-৫ সদর দপ্তর:- নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (২০জুন) সকালে র‌্যাব-৫ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিং করা হয়েছে।প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল রিয়াজ শাহিয়ার বলেন, আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব এর অফিসার, ডিএডিসহ মোট ৩০০ জন র‌্যাব সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, সাদা পোশাকে গোয়েন্দা এবং বোমা...

দুর্গাপুরে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামি আব্দুল হান্নান গ্রেফতার

জুন ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানকে পিটিয়ে হত্যা চেষ্টা মামলার ১ নং আসামি আব্দুল হান্নানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।মামলা হওয়ার তিনদিন পর আজ (১৯ জুন) বিকেল ৩টার দিকে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খরশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতার আব্দুল হান্নান (৩৮) দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আব্দুল হাকিমের ছেলে।গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার তদন্ত ওসি নুরুল আলম।তিনি বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের খরশ এলাকা থেকে আসামি আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে।বাকী আসামীদের ধরতে অভিযান চলছে।এর আগে, গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন সংলগ্ন রাস্তায় উপর পরিকল্পিত ভাবে কলি হাসানের পথরোধ করে অতর্কিত...

পাকুন্দিয়াতে প্রতিবেশীর লাঠির আঘাতে মাথা ফেটে রক্তাক্ত জখম, এলাকায় উত্তেজনা।

জুন ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার আঙ্গিয়াদী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাথা ফেটে রক্তাক্ত জখম,  থানায় অভিযোগ।অভিযোগের ভিত্তিতে যানা যায় যে, আঙ্গিয়াদী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত ১/৬/২০২৩ ইং বাদী শহিদুল্লাহর আঙ্গিয়াদী সরকার হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মোছাঃ নোহা (১১) দুপুর আনুমানিক ১টার সময় স্কুল ছুটির শেষে বাড়ী ফেরার পথে বিবাদী কোহিনুর গং তার গতিরোধ করে এবং এলোপাতাড়ি মারধোর করে।তার চিৎকারে পাড়া প্রতিবেশী ও তার মা সালমা বেগম ছুটে এসে তার মেয়ে নোহা কে উদ্ধার করতে গেলে বিবাদী কোহিনুর তার হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে।আঘাতে তার বাম কানের পাশে উপরে ফেটে রক্তাক্ত জখম হয়।তৎক্ষণাৎ অটো রিক্সা করে তাকে পাকুন্দিয়া সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা...

দুর্গাপুরের সাংবাদিক কে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা !

জুন ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার দুর্গাপুরে দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক কলি হাসানকে হত্যাচেষ্টা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করার ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।১৬ জুন ভুক্তভোগীর স্ত্রী সাজেদা আক্তার সাজু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলা নং-২০।মামলার বিবরণ থেকে জানা যায়,গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন সংলগ্ন রাস্তায় উপর পরিকল্পিত ভাবে কলি হাসানের পথরোধ করে অতর্কিত আক্রমণ করে দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আব্দুল হাকিমের ছেলে হান্নান মিয়া (৩৮) ও একই উপজেলার চন্তিগড় ইউনিয়নের দিবারপাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে  আসাদ (৩৭) সহ অজ্ঞাতনামা আরো ৩ জন।এসময় তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। কলি হাসান নিজেকে বাঁচাবার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার...

রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাকে ম্যানেজ করতে গিয়ে আ.লীগ নেতা আটক

জুন ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মামাকে জিতাতে নির্বাচন কর্মকর্তাকে ম্যানেজ করতে গিয়ে আটক হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন।রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের বাড়িতে যান।ওই নির্বাচন কর্মকর্তার বাড়িতে প্রবেশ করলে তাকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় লোকজন ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকরা।এ সময় তারা বাড়ি ঘেরাও করে লিমনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে।রাত ১২টার দিকে পুলিশ লিমনকে ওই বাড়ি থেকে বের করে থানায় নিয়ে যায়।লিমনের মামা আব্দুল হামিদ সরকার টেকন নগরীর ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।নগরীর সাগরপাড়া এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন ওই বাড়িতে ভাড়া থাকেন। তিনি রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সহকারি...

রাজশাহীতে ভল্টে মজুদ সাড়ে ৭ কেজি হিরোইন, স্বর্নলংকার, টাকসহ আটক-১

জুন ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, ফেন্সিডিল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।আটকৃতের নাম জিয়ারুল ইসলাম (৩৫)।সে গোদাগাড়ী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের কসাইপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।১৯ জুন সোমবার বেলা ১১টায় রাজশাহী জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুাষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ বলেন, (১৯ জুন) রাত পৌনে ৪ টার দিকে তার নির্দেশনায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল রানা এবং অফিসার ইনচার্জ গোদাগাড়ী মডেল থানা কামরুল ইসলাম নেতৃত্বে তাকে আটক করা হয়।এসময় সাড়ে ৭ কেজি হেরোইন, ১৮ বোতল ফেন্সিডিল, হেরোইন বিক্রির ২৪ লক্ষ ৫০ হাজার নগদ টাকা এবং ২৫৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত...

শাহ্ জালালে পুলিশ পরিচয়ে ডলার প্রতারণা, প্রতারক আটক

জুন ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ ঢাকা:- হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর সঙ্গে ডলার এনডার্সমেন্টের মাধ্যমে প্রতারণার সময় হাতে নাতে ইমন সরদার (২৪) নামে এক প্রতারককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।রোববার(১৮) জুন রাতে  বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।তিনি জানান, প্রতারক ইমন সরদার।যার বাড়ি রাজবাড়িতে।তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিঃগমন টার্মিনালে অবস্থান করছিলেন।এরপর দুবাই প্রবাসী দুই যাত্রী মো রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করছিলেন।এসময় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা সদস্যদের বিষয়টি সন্দেহ হয়।কারণ প্রতারক ইমন সরদারের পরনে পুলিশের টি-শার্ট,কাঁধে পুলিশের একটি ব্যাগ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

জুন ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (১৮ই জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, কর্ণহার থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ১১ জন ওয়ারেন্ট ভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৪ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা, ২ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত।

জুন ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৮ জুন) দুপুরে নেত্রকোনা জেলায় কমর্রত সাংবাদিকবৃন্দের আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে অংশ নেন জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।মানববন্ধনে নেত্রকোনা এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাসের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, যমুনা টিভির জেলা প্রতিনিধি কামাল হোসাইন,চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি সোহান আহমেদ কাকন, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল,মাই টিভির জেলা প্রতিনিধি...