বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

অপহৃত শিশুকে ধর্ষণ করে হত্যার ঘটনায় ধর্ষক গ্রেফতার, লাশ উদ্ধার

জুলাই ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে অপহৃত শিশুকে ধর্ষণ করে হত্যার ঘটনায় ধর্ষককে গ্রেফতার-সহ অপহৃত শিশুর লাশ উদ্ধার করেছে আরএমপি’র শাহ্‌মখদুম থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামির নাম মো: পলাশ শেখ (৩৫)।সে রাজশাহী মহানগরীর শাহ্‌মখদুম থানার বড় বনগ্রাম রায়পাড়া এলাকার মো: শাহীনের ছেলে।আজ ৩রা জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ, রোজ সোমবার দুপুর ১:০০ টায় উপ-পুলিশ কমিশনার (শাহ্‌মখদুম)-এর কার্যালয়ে শাহ্‌মখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।ঘটনা সূত্রে জানা যায়, গত ১লা জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ শনিবার বিকেল ৪:০০ টায় নগরীর শাহ্‌মখদুম থানার নওদাপাড়া এলাকার মো: আজিম উদ্দিনের ৯ বছর বয়সের মেয়ে আন্নিকা আক্তার মায়া তার বাড়ির নিকটবর্তী দাদীর বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়। কিন্তু সে বাড়িতে ফিরে...

মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১ নারীসহ আহত-২

জুলাই ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নায়েকপুর (পশ্চিম পাড়া) গ্রামে (৩ জুলাই) সোমবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।স্থানীয় ও এলাকার সূত্রে জানা যায়, গত ১ লা জুলাই শনিবার বিকালে ফুটবল খেলার সময় আলীমুদ্দিন (৫০) এর ছেলে হাসান(১৪) ও একই এলাকার মুনসুরের ছেলে মুস্তাকিম(১৪) তাদের দুই জনের মধ্যে কথার কাটাকাটি হয়েছিল।এরই প্রেক্ষিতে ৩ জুলাই সোমবার সকালে স্থানীয় মাতাবরা বিষয়টি সমাধানের করে দিলেও মুনসুরের লোকজন তা না মেনে উত্তেজিত হয়ে আলিমুদ্দিন এর লোকজনের উপর দেশিও অশ্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষ বাধে।এতে দিলীপ খান (৫৫) সাইদুল খান (৬০) ও রুবি আক্তার (১৮) নামে ৩ জন গুরুতর আহত হয়। আহতদের প্রতিবেশী লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ...

প্রতিবেশির ঘরের জানালায় উঁকি দেয়ায় গণ-ধোলাই

জুলাই ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর দুর্গাপুরে রাতের অন্ধকারে প্রতিবেশীর জানালায় উঁকি দেয়ায় তাজ উদ্দিন (৪৫) নামের এক ওয়ার্ড বিএনপির নেতাকে গণ-ধোলাই দিয়েছে গ্রামবাসী।ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর গ্রামে।অভিযুক্ত বিএনপি নেতা তাজ উদ্দিন ওই গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে এবং আলীপুর জননী পানের আড়তের মালিক তিনি।স্থানীয়রা জানান, শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টার দিকে আলীপুর গ্রামের সোনার পাড়ার মৃত শামসুল মিয়াজির ছেলে শাজাহান মিয়াজি রাতের খাবার খেয়ে স্ত্রীকে সাথে নিয়ে শুয়ে ছিলো।রাত অনুমান সাড়ে ৯টার দিকে অভিযুক্ত তাজ উদ্দিন শাজাহান মিয়াজির শয়ন কক্ষের জানালায় উঁকি দেয়।বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাজ উদ্দিনকে ধরে গণ-ধোলাইয় দেয়। পরে তাকে বিদ্যুতের...

নেত্রকোণায় স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী

জুলাই ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সেলিনা আক্তারকে (৩২) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী ফকু মিয়া (৪০)।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামে।এ ঘটনায় নিহতের ভাই আল আমীন বাদী হয়ে শনিবার নেত্রকোণা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামের স্বামী ফকু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে স্ত্রী তিন সন্তানের জননী সেলিনা আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল।এ নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো।শুক্রবার রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।এক পর্যায়ে ফকু মিয়া ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রী সেলিনাকে এলোপাথারী কুপিয়ে জখম করে।এতে সেলিনা আক্তার ঘটনাস্থলেই মারা যান। খবর...

গৃহবধুর ঝুলন্ত ‘মরদেহ’ উদ্ধার

জুন ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বাঘায় রান্নাঘর থেকে মেরিনা খাতুন (৩৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৬ জুন) নিজ বাড়ির রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা পৌরসভার উত্তর গাওপাড়া গ্রামে।জানা যায়, তিন বছর আগে পুকুরের পানিতে ডুবে একমাত্র ছেলে রিমন আলী মারা গেছে।এবার তার মা মেরিনা খাতুন (৩৫) মরলো গলায় ফাঁস দিয়ে।গৃহবধুর বাবার বাড়ি উপেজেলার বাউসা ইউনিয়নের হারিনা গ্রামে।স্বামী আবুল কালাম উত্তর গাওপাড়া গ্রামের রাহাত আলীর ছেলে।১৩ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয় তাদের।পুলিশ জানায়,মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ওই গৃহ বধুর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।গৃহবধুর বাবা আসলাম আলী বলেন, প্রতিবেশির মাধ্যমে খবর পেয়ে মেয়ে-জামাইয়ের বাড়িতে গিয়ে দেখি গলায় ফাঁস দিয়ে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

জুন ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (২৬শে জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানা-৭ জন, চন্দ্রিমা থানা-৪ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৪.৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।  IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

পবিত্র ইদ-উল-আযহা উদ্‌যাপন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

জুন ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- আসন্ন পবিত্র ইদ-উল-আযহা উদ্‌যাপন উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।উল্লেখ্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ এর (১)(ক) ও ২৯ এর (১)(খ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানো-সহ অন্যান্য ক্ষতিকারকদ্রব্য বিক্রয়/ব্যবহার, হিংসাত্মক ভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্র, তলোয়ার-বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন এবং ইদ-উল-আযহার দিন ইদের নামাজের সময় জায়নামাজ ছাড়া কোনো ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।গতকাল ২৫শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ আরএমপি'র পুলিশ কমিশ  IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২০২৩ খ্রিষ্টাব্দ মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১১:০০ টায় আরএমপি সদর দপ্তরে, ২০২৩ খ্রিষ্টাব্দের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আরএমপি'র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ২৪ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।সভায় মে-২৩ মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণী’র একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়। তুলনামূলক অপরাধ বিবরণী পর্যালোচনা শেষে পুলিশ কমিশনার মহোদয় ইদ...

মদনে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

জুন ২৬, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা জেলার মদন উপজেলায় জামালপুরের বকশীগঞ্জের ৭১ টিভি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ শে জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে উপস্থিত ছিলেন মদন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আল মাহবোব আলম, সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাবেক সভাপতি আল-আমিন তালুকদার, এসএ টিভি সাংবাদিক দেবল চন্দ্র দাস উপজেলা সাবেক প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ,সাংবাদিক শহীদুল ইসলাম শফিক সাংবাদিক নূরুল হক রুনু সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল সাংবাদিক আলী আকগর পনির, সাংবাদিক সাংবাদিক সুদর্শন আচার্য, সাংবাদিক কামাল হোসেন মন্ডল সাংবাদিক নিজাম তালুকদার, সাংবাদিক আব্দুল আওয়াল, সাংবাদিক ইমরান সহ আরো অনেকেই। এ সময় বক্তারা গোলাম রব্বানী নাজিম হত্যার...

অপহরণ করে অশ্লীল ভিডিও ধারণ করে অর্থ হাতিয়ে নেয়া অপহরণকারী ৫ সদস্য গ্রেফতার

জুন ২৬, ২০২৩

দিনাজপুরে:- দিনাজপুরে কতিপয় দুষ্কৃতকারী সাধারণ অসহায় নিরীহ মানুষকে অপহরণ করে মৃত্যুর ভয় দেখিয়ে জিম্মি করে খারাপ নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ধারণ করে ৫লক্ষ টাকা হাতিয়ে নেয়া অপহরণকারীর ৫সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী পুলিশ।২৩ জুন শুক্রবার দুপুর ৩ টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জিন্নাহ আল মামুন।প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান দিনাজপুর শহরের ঘাসিপাড়া ডাব গাছ মসজিদ এলাকা থেকে ব্যবসায়ী কামরুল হাসান (৩৯) কে অপহরণ করে নিয়ে গিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে জিম্মি করে এক খারাপ মেয়ের সাথে অশ্লীল ভিডিও ধারণ করে তার কাছ থেকে ৫লক্ষ টাকা মেঘনা ব্যাংক লিমিটেড এ ট্রান্সফার করে নেয়া দুষ্কৃতিকারীর ৫ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত আসামীরা হলেন দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকার নজরুল ইসলামের ছেলে সম্রাট...