সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

“রাজশাহীতে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছেই” চিকিৎসাধীন অর্ধেক ডেঙ্গু রোগীই স্থানীয় ভাবে আক্রান্ত

জুলাই ২০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অর্ধেক ডেঙ্গু রোগীই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।ফলে ডেঙ্গুর ঝুঁকি দিনের দিন বাড়তেই আছে।রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় শয্যা সংকটে পাড়ারও শঙ্কা রয়েছে।হাসাপাতালের ৩০ নম্বর ওয়ার্ডটিকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করা হলেও রোগীর সংখ্যা বাড়ায় ১০ নং ওয়ার্ডে থেকেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলো ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।এনিয়ে বর্তমানে সেখানে ২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।এদের মধ্যে ১৩ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।বাকিরা ঢাকায় গিয়ে আক্রান্ত হন।এনিয়ে এখন পর্যন্ত ১০৩ জনকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।এদের মধ্যে ৭৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।আর মারা গেছেন এক জন।হাসাপাতালের...

“রাজশাহীর বাগমারার আঃলীগের শান্তি সমাবেশ”

জুলাই ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সরকারের সকল অর্জন ম্লানকারী এমপি এনামুলের থাবা থেকে বাগমারাকে মুক্ত করার দাবি তৃনমূল নেতা-কর্মীদের।এমপি এনামুল কি বাগমারায় ‘আওয়ামিলীগ’ প্রতিষ্ঠা করেছে ? সে নারী কেলেঙ্কারী থেকে শুরু করে হেন কোনো অপরাধ কার্যক্রম নেই যা তার দ্বারা সংঘঠিত হয়নি।মাননীয় প্রধানমন্ত্রীর দিন-রাত নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যখন উন্নতির স্বর্ণশিখরে পৌঁছে যাচ্ছে তখন বাগমারায় প্রধানমন্ত্রীর সমস্ত অর্জনকে ম্লান করে দিতে যা যা করা দরকার এমপি এনামুল তাই করছে।তার অত্যাচারে বাগমারাবাসী অতিষ্ঠ।তাই এনামুলের ভয়ানক থাবা থেকে বাগমারাবাসীকে মুক্ত করতে হবে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মো. আবুল কালাম...

মোট আটক ১৯ জন ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (১৯-০৭-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৭ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০৩ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০১ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ উজ্জল হোসেন (৩০) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ খোরশেদ আলম (২৫) ও ২নং মোঃ আসাদুজ্জামান (২৩) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে।বাঘা থানা পুলিশ ১নং মোঃ সাইফুল ইসলাম (৩৮) ও ২নং মোঃ সাগর (২২) কে ১২৫পিচ ইয়াবাসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। IPCS News : Dhaka :...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (১৮ই জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৯.১০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহীতে দীর্ঘ ৩ বছর পর প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লীগের যাত্রা শুরু

জুলাই ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা বাস্কেটবল সমিতির উদ্দ্যোগে রাজশাহী জেলা জিমনাসিয়ামে ৮টি ক্লাব নিয়ে দীর্ঘ তিনবছর পর প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লীগের যাত্রা শুরু হয়েছে।গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) উদ্বোধনী দিনের খেলায় ঈগলেটস ক্লাব ৭৪-১৯ পয়েন্টে টাউন ক্লাবের হারিয়ে জয়ের যাত্রা শুরু করে।আজকের খেলায় উপশহর স্পোর্টিং ক্লাব, আলতাফ স্মৃতি সংঘ, মেট্রোপলিটন ক্লাব ও সিপাইপাড়া স্পোর্টিং ক্লাব অংশ নেবে।এই লীগের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও প্রাক্তন ফুটবলার জি এস এম জাফরউল্লাহ এনডিসি।এর আগে তিনি বলেন ইতিপুর্বে রাজশাহীতে আসার পর থেকে অনেক খেলায় আমি উদ্বোধন করেছি আর বিদায়লগ্নে এটিই হয়তো আমার শেষ উদ্বোধন।তবে স্মৃতিগুলি আমাকে গ্রীণসিটি হেলদি সিটি রাজশাহীর চাকরী জীবনের কথা বার বার স্বরণ করে দিবে। এছাড়াও তিনি বলেন...

সচেতন হলেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব

জুলাই ১৯, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- জনগণ সচেতন হলে এবং দায়িত্বশীল ভ‚মিকা পালন করলে ডেঙ্গুু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে দিনাজপুর সুপারিনটেন্ডেন্ট (এস,এস) এ.বি.এম জিয়াউর রহমান ও দিনাজপুর রেলওয়ে থানার (ওসি) হারুনুর রশিদ (মৃধা) মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টায় রেলওয়ে থানা ভবন বাউন্ডারি, স্টেশন চত্তরে জমাট বাধা পানি নিষ্কাশন ব্যবস্থাসহ আশপাশের জংলা গাছ আবর্জনার স্তুপ পুরিয়ে ধংশ করেন।এসময় কর্ম-কর্তাগণ বলেন, একটি উৎস থেকেই কিন্তু পুরো এলাকার সকলের জন্য জনস্বাস্থ্যের হুমকি তৈরি করতে পারে।একটি পাত্রে জমে থাকা পানির ভেতর প্রচুর পরিমাণে লার্ভা এবং মশা হওয়া সম্ভব।সুতরাং প্রথমত আমাদের দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে।পানি জমে লার্ভা বিস্তারের সুযোগ তৈরি হয় এরকম কোথাও কোন পরিত্যক্ত পাত্র বা সামগ্রী রাখা যাবে না। নিজেদের আঙিনা, নিজেদের...

মদনে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন।

জুলাই ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় স্মার্ট কৃষি স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ জুলাই ৩ দিন ব্যাপী কৃষি মেলার বর্ণাঢ্য শুভ উদ্বোধন করেন কৃষি মেলার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান।অনুষ্ঠানটি  সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌ।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস,কালিয়াজুরী সার্কেল মোহাম্মদ রবিউল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন,মদন থানার...

রাজশাহীর ঐতিহ্যবাহী টমটম এখন বিলুপ্তির পথে

জুলাই ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- এক সময় রাজশাহীর মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল ঘোড়ার গাড়ি।রাজশাহীতে এই ঘোড়ার গাড়িকে বলা হয় ‘টমটম’ গাড়ি।টমটম আর কোচওয়ানদের ঐতিহ্য রাজশাহীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে।আর তাই টমটমের শহর নামেই পরিচিতি পেয়েছিল পদ্মাপাড়ের এই শহর।রাজশাহীর টমটমের ঐতিহ্য আশপাশের জেলাতেও প্রচলন ছিল মানুষের যাতায়াতের অন্যতম বাহন হিসেবে।সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে এবং ঐতিহ্য ধরে রাখতে শহরের গ্রেটার রোডের বহরমপুর মোড়ে টমটম ভাস্কর্য স্থাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।ভাস্কর্যটি স্থাপনের পর এই মোড়টির নাম দেয়া হয়েছে ‘ঐতিহ্য চত্বর’।আম ও সিল্ক সমৃদ্ধ রাজশাহী নগরীর ঐতিহ্য ঘোড়ায় টানা গাড়ি টমটম আজ বিলুপ্তির পথে।রাজশাহীর মানুষের যাতায়াতের জন্য এককালে প্রধান মাধ্যম ছিল ঘোড়ায় টানা ‘টমটম’ গাড়ি। কালের আবর্তে রাজশাহীর...

রাকাবে সদ্য নিয়োগ প্রাপ্ত কর্ম-কর্তাদের বুনিয়াদি প্রশিক্ষনের উদ্বোধন

জুলাই ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী কৃষি উন্নযন ব্যাংক (রাকাব) প্রশিক্ষন ইনস্টিটিউট সদ্য নিয়োগপ্রাপ্ত উর্ধতন কর্মকর্তা ও কর্মকর্তাদের ৩৮তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করা হয়েছে।গত সোমবার (১৭জুলাই) ব্যাংকের সদর দপ্তরে রাকাবের প্রশিক্ষন ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমারের সভাপতিত্বে ভার্চুয়ালি উপস্থিত থেকে এই প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন রাকাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রাক্তন সচিব মোঃ রইছউল আলম মন্ডল।এর আগে তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন শিবিরে অংশ গ্রহনের জন্য স্বাগত জানিয়ে বুনিয়াদি প্রশিক্ষনের গুরুত্ব সম্পর্কে তাদের অবগত করে বলেন বর্তমান ব্যাংকিং প্রেক্ষাপট তুলে ধরে ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের জন্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলে নিজেদেরকে দক্ষ ও য্গ্যে করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং উদ্ভোবনী...

রাজশাহীতে ১ম পুলিশ কমিশনারস কাপ টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত: ডিআইজি পুলিশ কমিশনার জুটি চ্যাম্পিয়ন

জুলাই ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্দ্যোগে রাজশাহীতে প্রথম পুলিশ কমিশনারস কাপ টেনিস টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে।গত রোববার (১৫ জুলাই) সন্ধ্যায় অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে অনুষ্টিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম ও পুলিশ কমিশনার মোঃ আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) জুটি ২-১ সেটে শাহমুকদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ নূরে আলম সিদ্দিকী ও কেএম গোলািম সারোয়ার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম,পিপিএম।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ আনিসুর রহমান বিপিএম(বার),পিপিএম(বার)। এর আগে প্রধান অতিথি ডিআইজি মোঃ আব্দুল বাতেন চ্যাম্পিয়ন ও রানারআপসহ অংশ...