সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর দুর্গাপুরে রাতের অন্ধকারে প্রতিবেশীর জানালায় উঁকি দেয়ায় তাজ উদ্দিন (৪৫) নামের এক ওয়ার্ড বিএনপির নেতাকে গণ-ধোলাই দিয়েছে গ্রামবাসী।ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর গ্রামে।অভিযুক্ত বিএনপি নেতা তাজ উদ্দিন ওই গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে এবং আলীপুর জননী পানের আড়তের মালিক তিনি।স্থানীয়রা জানান, শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টার দিকে আলীপুর গ্রামের সোনার পাড়ার মৃত শামসুল মিয়াজির ছেলে শাজাহান মিয়াজি রাতের খাবার খেয়ে স্ত্রীকে সাথে নিয়ে শুয়ে ছিলো।রাত অনুমান সাড়ে ৯টার দিকে অভিযুক্ত তাজ উদ্দিন শাজাহান মিয়াজির শয়ন কক্ষের জানালায় উঁকি দেয়।বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাজ উদ্দিনকে ধরে গণ-ধোলাইয় দেয়। পরে তাকে বিদ্যুতের...জুলাই ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সেলিনা আক্তারকে (৩২) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী ফকু মিয়া (৪০)।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামে।এ ঘটনায় নিহতের ভাই আল আমীন বাদী হয়ে শনিবার নেত্রকোণা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামের স্বামী ফকু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে স্ত্রী তিন সন্তানের জননী সেলিনা আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল।এ নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো।শুক্রবার রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।এক পর্যায়ে ফকু মিয়া ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রী সেলিনাকে এলোপাথারী কুপিয়ে জখম করে।এতে সেলিনা আক্তার ঘটনাস্থলেই মারা যান।
খবর...
জুন ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর বাঘায় রান্নাঘর থেকে মেরিনা খাতুন (৩৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৬ জুন) নিজ বাড়ির রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা পৌরসভার উত্তর গাওপাড়া গ্রামে।জানা যায়, তিন বছর আগে পুকুরের পানিতে ডুবে একমাত্র ছেলে রিমন আলী মারা গেছে।এবার তার মা মেরিনা খাতুন (৩৫) মরলো গলায় ফাঁস দিয়ে।গৃহবধুর বাবার বাড়ি উপেজেলার বাউসা ইউনিয়নের হারিনা গ্রামে।স্বামী আবুল কালাম উত্তর গাওপাড়া গ্রামের রাহাত আলীর ছেলে।১৩ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয় তাদের।পুলিশ জানায়,মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ওই গৃহ বধুর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।গৃহবধুর বাবা আসলাম আলী বলেন, প্রতিবেশির মাধ্যমে খবর পেয়ে মেয়ে-জামাইয়ের বাড়িতে গিয়ে দেখি গলায় ফাঁস দিয়ে...
জুন ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (২৬শে জুন ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানা-৭ জন, চন্দ্রিমা থানা-৪ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।
যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১৪.৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুন ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- আসন্ন পবিত্র ইদ-উল-আযহা উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।উল্লেখ্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ এর (১)(ক) ও ২৯ এর (১)(খ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানো-সহ অন্যান্য ক্ষতিকারকদ্রব্য বিক্রয়/ব্যবহার, হিংসাত্মক ভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্র, তলোয়ার-বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন এবং ইদ-উল-আযহার দিন ইদের নামাজের সময় জায়নামাজ ছাড়া কোনো ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।গতকাল ২৫শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ আরএমপি'র পুলিশ কমিশ
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুন ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২০২৩ খ্রিষ্টাব্দ মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১১:০০ টায় আরএমপি সদর দপ্তরে, ২০২৩ খ্রিষ্টাব্দের মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আরএমপি'র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ২৪ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।সভায় মে-২৩ মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণী’র একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয়।
তুলনামূলক অপরাধ বিবরণী পর্যালোচনা শেষে পুলিশ কমিশনার মহোদয় ইদ...
জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা জেলার মদন উপজেলায় জামালপুরের বকশীগঞ্জের ৭১ টিভি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ শে জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে উপস্থিত ছিলেন মদন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আল মাহবোব আলম, সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাবেক সভাপতি আল-আমিন তালুকদার, এসএ টিভি সাংবাদিক দেবল চন্দ্র দাস উপজেলা সাবেক প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ,সাংবাদিক শহীদুল ইসলাম শফিক সাংবাদিক নূরুল হক রুনু সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল সাংবাদিক আলী আকগর পনির, সাংবাদিক সাংবাদিক সুদর্শন আচার্য, সাংবাদিক কামাল হোসেন মন্ডল সাংবাদিক নিজাম তালুকদার, সাংবাদিক আব্দুল আওয়াল, সাংবাদিক ইমরান সহ আরো অনেকেই।
এ সময় বক্তারা গোলাম রব্বানী নাজিম হত্যার...
জুন ২৬, ২০২৩
দিনাজপুরে:- দিনাজপুরে কতিপয় দুষ্কৃতকারী সাধারণ অসহায় নিরীহ মানুষকে অপহরণ করে মৃত্যুর ভয় দেখিয়ে জিম্মি করে খারাপ নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ধারণ করে ৫লক্ষ টাকা হাতিয়ে নেয়া অপহরণকারীর ৫সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী পুলিশ।২৩ জুন শুক্রবার দুপুর ৩ টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জিন্নাহ আল মামুন।প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান দিনাজপুর শহরের ঘাসিপাড়া ডাব গাছ মসজিদ এলাকা থেকে ব্যবসায়ী কামরুল হাসান (৩৯) কে অপহরণ করে নিয়ে গিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে জিম্মি করে এক খারাপ মেয়ের সাথে অশ্লীল ভিডিও ধারণ করে তার কাছ থেকে ৫লক্ষ টাকা মেঘনা ব্যাংক লিমিটেড এ ট্রান্সফার করে নেয়া দুষ্কৃতিকারীর ৫ সদস্যকে আটক করা হয়েছে।
আটককৃত আসামীরা হলেন দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকার নজরুল ইসলামের ছেলে সম্রাট...
জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যমানের ৬০০ গ্রাম হিরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৩ জুন দিবাগত শনিবার রাতে আনুমানিক ১২টা ৫০ মিনিটের সময় র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার পূর্বধলা থানাধীন মহিষবেড় গ্রামের মহিষবেড় জামে মসজিদের সামনে শ্যামগঞ্জ হইতে দূর্গাপুর উপজেলা যাওয়ার রাস্তায় বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে মোঃ ইসমাইল হোসেন (২১) কে একটি সিএনজি ও ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। যার আনুমানিক সিজার মূল্য ৬০ লক্ষ টাকা।আটককৃত ইসমাইল হোসেন রাজশাহী জেলাার গোদাগারী...জুন ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
সংবাদ বিজ্ঞপ্তি:- রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকতা-কর্মচারীর অংশগ্রহনে শনিবার (২৪ জুন) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগের সভাকক্ষে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামেবির কোষাধ্যক্ষ ও সভাপতি (এপিএ কমিটি) প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ ও মুখ্য আলোচক হিসেবে ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান সরকারের যুগ্মসচিব ডা. মো: জিয়াউল হক।মুখ্য আলোচকের বক্তব্যে আরডিএর চেয়ারম্যান সরকারের যুগ্মসচিব ডা. মো: জিয়াউল হক বলেন, আমরা যদি আমাদের শুভবুদ্ধি, মূল্যবোধ, দেশপ্রেম দিয়ে দুর্নীতি প্রতিরোধ করতে পারি, তাহলে দুর্নীতি কমানো সম্ভব।দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে...