সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ০৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্তেও রাতারাতি পাড় ভরাটের পর এবার সুখান দীঘিতেতে তৈরি হচ্ছে মার্কেট।নগরীর সপুরা এলাকার ‘সুখানদিঘি’ নামের পুকুরটি স্থানীয় একটি প্রভাবশালী চক্র রাতারাতি পাড় ভরাট করে মার্কেট নির্মাণের কাজ করছে।কয়েক বছর ধরেই পুকুরটি অল্প অল্প করে ভরাট করা হচ্ছিল।রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নগরীর ২২টি পুকুরকে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করেছে অনেক আগেই।এ সংক্রান্ত একটি প্রকল্পও পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।ওই তালিকায়ও তিন একরের বেশি আয়তনের পুকুরটি আছে।রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) মাস্টার প্ল্যানেও এই পুকুরকে সংরক্ষিত জলাধার হিসেবে ধরা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ওই পুকুরের মালিকানা একাধিকবার হাতবদল হয়েছে।এলাকার অনেকে এটির মালিকানা দাবি করেন।এ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে আসছে।
সর্বশেষ...
জুলাই ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (৫ই জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, কর্ণহার থানা-৩ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩০.৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ জুলাই) সকাল ১১ টায় হরিয়ান সুগার মিলসের ট্রেনিং কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) ফারুক হোসেন, বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) মুহম্মদ আব্দুর রকিব, পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়।মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম।
পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক...
জুলাই ০৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- স্বরন কালের মাদকের বৃহত চালান, হেরোইন ও গাঁজা উদ্ধারের রেশ কাটতে না কাটতেই রাজশাহীর জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে এবার বড় ফেন্সিডিলের চালান আটক করা হয়েছে।৪ জুলাই মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার বাঘা থানার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের জনৈক জামালের আম বাগানে থেকে ৭৪৩ বোতল ফেন্সিডিল আটক করা হয়।এ সময় ভারতী নাগরিকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খাদেম মন্ডলের ছেলে চপল আলী (৩৫) এবং ভারত সুর্শিতাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারির গ্রামের মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪)।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক জামরুল গত রাতে ফেন্সিডিলের চালান নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেন্সিডিল জামালের...
জুলাই ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ রাজশাহী:- পরকীয়ার অভিযোগে রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (এসপি) নিহার রঞ্জন হাওলাদারকে পদাবনতি দেওয়া হয়েছে।এছাড়া ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগে ফজলুল হক নামে আরেক পুলিশ কর্মকর্তাকেও একই শাস্তি দেওয়া হয়েছে।রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।এর আগে গত ২২ জুন এ নিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।এতে সই করেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির সাবেক বিশেষ পুলিশ সুপার থাকাকালে এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন নিহার রঞ্জন।তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ২০১০ সালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।পরে তিনি স্ত্রীর সঙ্গে ১৫০ টাকার স্ট্যাম্পে সদাচারণের অঙ্গীকার করেন।এরপর আবারও ওই কর্মকর্তা পুলিশের এক নারী পরিদর্শকের...জুলাই ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০৪-০৭-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ০৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, বাগমারা থানা ০১ জন ও পুঠিয়া থানা ০২ জনকে আটক করে।যার মধ্যে ০২ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি ও ০৩ জনকে মাদক দ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ রমজান আলী (২৬) কে ১১০গ্রাম গাঁজাসহ আটক করে।পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ মেহের আলী (৪০) ও ২নং মোঃ মোরশেদ আলী (৪০) কে ৫.৫ গ্রাম হেরোইনসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।
...
জুলাই ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটে এক প্রেমিকাকে নিয়ে ২ জন প্রেমিকের মারামারিতে গুরুত্বর আহত হয়েছে এক প্রমিক।পর প্রেমিককে স্থানীয়রা আটক করে থানায় সোর্পদ করে।চরধরমপুর বিন্দুপাড়া আমবাগানে ঘটনাটি ঘটে ২ জুলাই রোববার বিকেল ৪ টার দিকে।দুই প্রেমিকের দেখা হলে শুরু হয় কথাকাটি।এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।এ সময় রবিউল ইসলাম অপর প্রেমিক হেলালের পেটে ছুরিকাঘাত করলে করলে পেটের ভুঁড়ি বের হয়ে যায়।পরে স্থানীরা আহত প্রেমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফারজানা আলম পান্না উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করেন।দুই প্রেমিক হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের মিস্ত্রিপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে হেলাল ও আইজুল ইসলামের ছেলে রবিউল...
জুলাই ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (৩রা জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন ও ডিবি পুলিশ-৭ জনকে আটক করে।
যার মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ২০১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে অপহৃত শিশুকে ধর্ষণ করে হত্যার ঘটনায় ধর্ষককে গ্রেফতার-সহ অপহৃত শিশুর লাশ উদ্ধার করেছে আরএমপি’র শাহ্মখদুম থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামির নাম মো: পলাশ শেখ (৩৫)।সে রাজশাহী মহানগরীর শাহ্মখদুম থানার বড় বনগ্রাম রায়পাড়া এলাকার মো: শাহীনের ছেলে।আজ ৩রা জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ, রোজ সোমবার দুপুর ১:০০ টায় উপ-পুলিশ কমিশনার (শাহ্মখদুম)-এর কার্যালয়ে শাহ্মখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।ঘটনা সূত্রে জানা যায়, গত ১লা জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ শনিবার বিকেল ৪:০০ টায় নগরীর শাহ্মখদুম থানার নওদাপাড়া এলাকার মো: আজিম উদ্দিনের ৯ বছর বয়সের মেয়ে আন্নিকা আক্তার মায়া তার বাড়ির নিকটবর্তী দাদীর বাড়ী যাওয়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়।
কিন্তু সে বাড়িতে ফিরে...
জুলাই ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নায়েকপুর (পশ্চিম পাড়া) গ্রামে (৩ জুলাই) সোমবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দিলীপ খান (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।স্থানীয় ও এলাকার সূত্রে জানা যায়, গত ১ লা জুলাই শনিবার বিকালে ফুটবল খেলার সময় আলীমুদ্দিন (৫০) এর ছেলে হাসান(১৪) ও একই এলাকার মুনসুরের ছেলে মুস্তাকিম(১৪) তাদের দুই জনের মধ্যে কথার কাটাকাটি হয়েছিল।এরই প্রেক্ষিতে ৩ জুলাই সোমবার সকালে স্থানীয় মাতাবরা বিষয়টি সমাধানের করে দিলেও মুনসুরের লোকজন তা না মেনে উত্তেজিত হয়ে আলিমুদ্দিন এর লোকজনের উপর দেশিও অশ্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালালে দুই পক্ষের সংঘর্ষ বাধে।এতে দিলীপ খান (৫৫) সাইদুল খান (৬০) ও রুবি আক্তার (১৮) নামে ৩ জন গুরুতর আহত হয়।
আহতদের প্রতিবেশী লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ...