সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং ডিএনসির যৌথ অভিযানে ২৪০০ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে।গতকাল ৪ আগস্ট সকালে বিমানবন্দরের ১ নং টার্মিনালের সামনে অবস্থিত পার্কিং এর সামনে থেকে অভিযুক্তকে ইয়াবা সহ আটক করা হয়।এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট এপিবিএন এবং ডিএনসির যৌথ আভিযানিক দল বিমানবন্দরের ০১ নং টার্মিনালের সামনে সকাল থেকেই অবস্থান করছিল।বেলা ১১ টার দিকে অভিযুক্ত দ্রুব দাশকে ০১ নং টার্মিনালের সামনের পার্কিং এলাকার সামনে দেখতে পায় আভিযানিক দল।এসময় তাকে অপ্রস্তুত এবং সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে আভিযানিক দল।প্রাথমিক...
আগস্ট ০৫, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণার পূর্বধলায় জমি সংক্রান্তের বিরোধের জেরে দেবরের হাতে (ভাবি) রানু বেগম (৩৫) নামে এক নারী খুন হয়েছে।এসময় গুরুতর আহত হয়েছেন নিহত রানু বেগমের তিন বছরের শিশু আলিফ ওরফে রনি নামে আরো একজন।৩ আগষ্ট বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় পূ্র্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর কুমারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।আহত আলিফ ওরফে রনি’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কুমারকান্দা গ্রামের আব্দুর রাশিদের বড় ছেলে বিদেশ ফেরত মোঃ খোকন মিয়া দীর্ঘ ৮ বছর বিদেশে থাকার পর দেশে ফিরে এসে তার স্ত্রীর নামে ৮ শতাংশ জমি লিখে দেয়।এ নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এর রেশ ধরে আজ বেলা সাড়ে এগারোটায়...
আগস্ট ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় হত্যার ঘটনাকে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়েও রক্ষা পেল না আসামিরা।এ ঘটনায় ৪ আসামিকে গ্রেফতার করে আরএমপি’র পবা থানা পুলিশ।আসামি সজল খুনের দায় স্বীকার করে আজ বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো মো: সবুজ আলী (২৮), মো: কাওসার আলী (৪২), মো: সজল আহম্মেদ (২৮) ও মোসা: সুইটি খাতুন (২২)।সবুজ আলী রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার পশ্চিম বাঘাটা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে, কাওসার আলী পবা থানার মহানন্দাখালী গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে, সজল একই এলাকার মৃত শহিদুল্লাহ-এর ছেলে ও তার স্ত্রী সুইটি।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১লা জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ দুপুর ৩:৩০ টায় রাজশাহী মহানগরীর পবা থানা পুলিশ নওহাটা দুয়ারী গামী রাস্তায় মধ্যবয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তিকে...
আগস্ট ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ আগষ্ট-২০২৩) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ।পরে পুলিশের বেধে দেয়া সীমানার মধ্যে সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হয়।সংক্ষিপ্ত মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র...
আগস্ট ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে গাঁজার বড় চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।৩ জুলাই বৃহস্পতিবার ভোরে নগরীর দামকুড়া থানার আলমগঞ্জ এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি কার্গো ট্রাকে তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ সময় তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার গোপিমাথপুর গ্রামের আসলাম কাজীর ছেলে মোস্তাইন কাজী (২৭), এই মাঝিগাতী গ্রামের সাফায়েত মোল্লার ছেলে রিপন মোল্লা (২২) ও একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে ওমর ফারুক শেখ (২২)।রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কে আলমগঞ্জে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশী চালানো হয়।
এ...
আগস্ট ০৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০৩-৮-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০৬ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০১ জন, চারঘাট থানা ০১ জন ও বাঘা থানা ০১ জনকে আটক করে।যার মধ্যে ০২ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, ০১ জনকে মাদক দ্রব্যসহ ও অন্যান্য মামলায় ০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ সাইফুল ইসলাম (৩৭) কে ১৫ লিটার চোলাই মদসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।
...
আগস্ট ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দীর্ঘ সতের বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদকে হত্যার দায়ে দণ্ডিত দুই আসামি ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর করা হয়েছে।রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ১মিনিটে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানিয়েছেন।ফাঁসি কার্যকর হওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।দুই আসামির মধ্যে জাহাঙ্গীর ছিলেন, অধ্যাপক তাহেরের বাড়ির কেয়ারটেকার।আর মহিউদ্দিন ছিলেন, বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে তাহেরের সহকর্মী।গবেষণা জালিয়াতির কারণে মহিউদ্দিনের পদোন্নতি আটকে দিয়েছিলেন তাহের।সেই ক্ষোভে মহিউদ্দিনের পরিকল্পনায় ২০০৬ সালে তাহেরকে হত্যা করে লাশ ম্যানহোলে ফেলে দেওয়া হয় বলে এ মামলার...
জুলাই ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (২৭-০৭-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০৩ জন ও বাঘা থানা ০১ জনকে আটক করে।যার মধ্যে ০৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০১ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।বাগমারা থানা পুলিশ ১নং শান্ত সরদার (২৩) কে ১০লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।
...
জুলাই ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- র্যাব-৫ রাজশাহী ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেধাবী ছাত্রী সায়মা আরভী ইভা আত্মহত্যার প্ররোচনাকারী প্রধান আসামী মোঃ নাজমুল মাহমুদ পলাশ(৩০) আটক করেছে।গত মঙ্গলাবর( ২৫ জুলাই) বিকেলে র্যাব-৫ রাজশাহী ও র্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে আটক করে।
প্ররোচনাকারী পলাশ রাজশাহী জেলার কর্ণহার থানার দেবেরপাড়া গ্রামের মোঃ মুসলেম উদ্দীন এর ছেলে।এ প্রসংগে উল্লেখ্য যে,রাজশাহী বিশ্ববিদ্যালযের ক্লিনিকাল সাইক্লোজি বিভাগের এই মেধাবী ছাত্রী সায়মা আরভী ইভা মাস্টার্স পরীক্ষায় ৩য় স্থান অর্জন করে।গত ১৪ জানুযারী পারিবারিক সিদ্ধান্ত গ্রহন করে শাওন নামের এক ছেলের সাথে তার বিয়ে দেয়া হয়।
বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করা হলে ইভার আগের প্রেমিক নাজমুল মাহমুদ পলাশ ১৫ জানুয়ারী নগরীর লক্ষীপুর এলাকার একটি বিউটি পার্লার থেকে বিয়ের...
জুলাই ২৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজঃ গত (২৬শে জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-২ জন, শাহমখদুম থানা-৪ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।
যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ৩৫.৯০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...