সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে ভূমিদস্যুদের হামলায় আহত-২

আগস্ট ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের ফুলবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে ভূমিদস্যুদের হামলায় ২ জন গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর প্রহর গুণছে।দিনাজপুর ফুলবাড়ী উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের চকসাহাবাজপুর কবরস্থান এলাকায় ১২ আগস্ট রাত ১১ টায় জমি সংক্রান্ত জেরকে কেন্দ্র করে পূর্ব থেকে ওত পেতে থাকা মোতাহার আলী (৫৫) জাহাঙ্গীর আলম (৩২) আনোয়ার হোসেন (৩৫) মনোয়ার হোসেন (৩২) সানজিদ আহাম্মেদ সুইট (২৮) রাসেল (৩০) মোস্তাফিজুর রহমান (৩২) সহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে চকসাহাবাজপুর গ্রামের তানভীর মাজাহার তান্না (৩২) ও শাহাদাত হোসেন শুভ কে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে তাদের কাছে থাকা ব্যবসায়িক ৭ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। এ...

তারেক রহমান ও জোবায়দাকে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে জাসাসের উদ্যোগে মানব-বন্ধন অনুষ্ঠিত

আগস্ট ১৪, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে জাসাসের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ আগস্ট-২০২৩) বিকেল ৪টায় জেল রােডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।জাসাস দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক জাসাস অধ্যাপক আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির...

মদনে এক গৃহবধু শিশু সন্তানসহ ৫ দিন ধরে নিখোঁজ পাল্টাপালটি থানায় জিডি।

আগস্ট ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মদনে পল্লীতে এক গৃহবধু ৬ মাসের কন‍্যা শিশুকে নিয়ে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।গত মঙ্গলবার (8 আগষ্ট) বিকালে উপজেলার দক্ষিন বালালী গ্রামে এ ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার স্বামী ও নিখোঁজ গৃহবধুর পরিবার পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি করেছে মদন থানায়।গৃহবধু মনিষা আক্তার বর্ষার স্বামী পল্লব চৌধুরী জানান,গত মঙ্গলবার বিকালে নাকফুল বানানো কথা বলে আমার স্ত্রী শিশু কন‍্যাকে নিয়ে গ্রামের পাশে বালালী বাজারে যায়।সন্ধ্যা পযর্ন্ত সে বাড়িতে ফিরে না আসায় আমি উদিগ্ন হয়ে বাজারে খোঁজ করে না পেয়ে স্ত্রীর বাবা বাড়িতে খোঁজ করলে, তারা জানায় সে তাদের বাড়িতেও যায়নি।গৃহবধুর স্বামী আরও জানায় যে, দুই দিন অনেক খোঁজখোঁজি করার পর স্ত্রী সন্তানকে না পেয়ে থানায় ডায়েরি করছি।অপর দিকে মনিষা আক্তার বর্ষার পরিবার তার সন্ধান...

ডিবি পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা খারিজ করেছেন আদালত

আগস্ট ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- বিজ্ঞ দায়রা জজ আদালত দিনাজপুরে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের, এ এস আই সাদ্দাম হোসেন, এস আই মো. সোহেল, কনস্টেবল মোছা. লিমা, মো. ইছানূর রহমান, অজ্ঞাতনামা দুই জনসহ পাঁচজন ডিবি পুলিশের বিরুদ্ধে গত ২১/০২/২০২৩ রাত্রী আনুমানিক সাড়ে ৮ টায় জর পূর্বক বাড়িতে প্রবেশ, মাদক বিক্রির দায়ে গ্রেপ্তারের হুমকি, ব্যাংক হিসাবের চেকসমূহ, জরপূর্বক নগদ (৭৭,০০০) সাতাত্তর হাজার টাকা নিয়ে নেওয়া , (৫,০০,০০০) পাঁচ লক্ষ টাকা দাবি করার দায়ে, অভিযোগ দায়ের করেন শেখহাটি রাণীগঞ্জ মোড় সাং-ভবানীপুর, থানা কতোয়ালী, জেলা দিনাজপুরের বাসিন্দা, মৃত জালাল উদ্দিন এর কন্যা মোছা. নুপুর জাহান জেরিন।অভিযোগে উল্লেখ করেন তার পিতা মৃত জালাল উদ্দিন, মাদক দ্রব্য গাঁজার ব্যবসা করতেন।জালাল উদ্দিন গত ছয় বছর আগে মৃত্যু বরণ করেছেন। উক্ত সময় অভিযোগকারিণীর মাতা পারভিন বেগম, স্বামী জালাল উদ্দিন...

বলাৎকারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ

আগস্ট ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল কাঁচাবাজার এলাকার ষষ্ঠ শ্রেণির এক  স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।গতকাল ১২ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ (১১ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ দিবাগত) রাতে নগরীর মতিহার থানা ও রাজশাহী জেলার বাঘা থানায় এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন সমর কুমার সরকার (২১) ও রান্টু ইসলাম (৫২)।সমর রাজশাহী জেলার বাঘা থানার গাওপাড়ার শ্রী লিপটন কুমারের ছেলে ও রান্টু ইসলাম একই থানার বাঘা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের মৃত মাজেদের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল কাঁচাবাজার এলাকার ১৩ বছর বয়সি ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে গত ১লা আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ বিকেলে কোচিং...

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

আগস্ট ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর নিম্ন বর্ণিত ১৪ টি পরীক্ষা কেন্দ্রে আগামী ১৭ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৭ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১)(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আইন অমান্যকারীদের...

রাজশাহী কারাগারে মহিউদ্দিন-জাহাঙ্গীরের ফাঁসি কার্যকরের সময় যা ঘটেছিল

আগস্ট ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ফাঁসি কার্যকরের সময় সেখানে যারা থাকেন তাদেরকে অনেক শক্ত মনের অধিকারী হতে হয়, তা না হলে এমন দৃশ্য দেখার পর যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে।যেমনটি ঘটেছি গত বৃহস্পতিবার রাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে।ওই রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার দুই আসামি ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।দুই আসামিকে ঠিক ১০টা বাজার ৫ মিনিট আগে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়।কনডম সেলে তাদের আগেই পড়ানো হয় মোটা কাপড়ের জম টুপি।হুইল চেয়ারে বসিয়ে শক্তকরে বেঁধে আনা হয় তাদের।ফাঁসির এই কার্যক্রম শেষ করতে মোট সময় লাগে ৬ মিনিট।এর আগে জোড়া ফাঁসির অভিজ্ঞতা ছিল না সিনিয়র জেল সুপার আবদুল জলিলের। তিনি বিভিন্ন সময় তিনজন আসামির ফাঁসি কার্যকরে দায়িত্ব পালন...

রহনপুর রেলবন্দরে ২০২২-২৩ অর্থ বছরে রেলের আয় ৩০ কোটি টাকা

আগস্ট ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সদ্য সমাপ্ত অর্থ বছরে (২০২২-২৩) দেশের ২য় রেলওয়ে স্থলবন্দর রহনপুর থেকে পন্য পরিবহন করে ৩০ কোটি ২৯ লক্ষ ৮৪ হাজার ৯শ ২১ টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে।বাংলাদেশের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রুট দিয়ে বাংলাদেশ-ভারত-নেপাল পন্য পরিবহন হয়ে থাকে।বর্তমানে এ রুট দিয়ে খৈল, ভুট্টা, পাথর ও সিমেন্ট তৈরির ছাই আমদানি হয়ে থাকে।এছাড়া সরকারি পর্যায়ে এ রুট দিয়ে খাদ্য-শষ্য আমদানি ও বাংলাদেশ থেকে নেপালে পর্যাপ্ত সার রপ্তানি হয়েছে।১৯৯০ সালে চালু হওয়া এ রেলওয়ে স্থলবন্দর থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করলে এর অবকাঠামোগত উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহন করেনি।তবে এখানে পূর্ণাঙ্গ রেলওয়ে স্থলবন্দর স্থাপনে এলাকাবাসী দীর্ঘদিন যাবত আন্দোলন চালিয়ে আসছে। এছাড়া, ইন্জিন ও ইয়ার্ড সংকটের কারণে ভারত থেকে একাধিক র‍্যাক নিতে পরছেনা রেলওয়ে।এ...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৯ ও মাদকদ্রব্য উদ্ধার

আগস্ট ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজঃ গত (৫ই জুলাই ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-১ জন, পবা থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ২ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

কৃষি ক্ষেত ফেটে চৌচির: বাড়তি টাকা না দিলে জমিতে পানি দিচ্ছেনা বিএমডিএ এর নলকূপ চালক

আগস্ট ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর তানোরে বাড়তি টাকা না দেয়ায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতায় স্থাপিত গভীর নলকুপের স্থানীয় অপারেটরের বিরুদ্ধে রোপা আমনের জমিতে সেচ না অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা মহল্লার আলহাজ গাফ্ফার মোল্লা ও বাজে বড়শো গ্রামের ধীরেন্দ্রনাথ বাদি হয়ে, ডিপ অপারেটরের বিরুদ্ধে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের সহকারি প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ না করায় কৃষকদের মধ্যে হতাশার পাশাপাশি চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ ও স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, অতিরিক্ত টাকা না দেয়ায় তানোর পৌর এলাকার বাজে বড়শো মৌজায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের...