মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ০৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আজ সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়েছে।বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।বৈঠকের মূল এজেন্ডায় রয়েছে সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানিবণ্টন, বাণিজ্য, কানেক্টিভিটি, নিত্যপণ্যের আমদানি, ভিসা সমস্যা এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে বর্তমান চ্যালেঞ্জসমূহ।বিশেষ করে, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত নেতিবাচক প্রতিবেদনের বিষয়টি আলোচনায় উত্থাপনের সম্ভাবনা রয়েছে।ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ঢাকায় পৌঁছান।
রাজনৈতিক পরিবর্তনের...
ডিসেম্বর ০৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৮ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভূক্ত ৬ জন এবং অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
ডিসেম্বর ০৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- সারা বাংলাদেশের অন্যান্য উপজেলার ন্যায় নরসিংদির মনোহরদীতেও শুরু হয়েছে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রনালয়ের আওতাধীন অর্থনৈতিক শুমারি ২০২৪ এর কার্যক্রম।আজ থেকে শুরু হলো এর প্রথম ধাপ এর কাজ, এতে মোট ৪ দিন প্রশিক্ষণ দেয়া হবে লিস্টিং কারী ও সুপারভাইজারগনকে।প্রশিক্ষণ শেষে আগামী ১০ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে।মনোহরদী উপজেলাকে মোট চারটি জোনে বিভক্ত করে এ প্রশিক্ষণটি চলমান রয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, জোনাল অফিসার মনোহরদী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনাব আফরিনা আক্তারের অধীনে মনোহরদী পৌরসভা ও চালাকচর ইউনিয়ন।পরিসংখ্যান কর্মকর্তা জনাব মো: সাইদুর রহমান এর অধীনে লেবুতলা,খিদিরপুর, চরমান্দালিয়া,চন্দনবাড়ী এ চারটি ইউনিয়ন। পরিসংখ্যান কর্মকর্তা জনাব গোলাপ মিয়ার অধীনে শুকুন্দি, গোতাশিয়া,একদুয়ারিয়া,...
ডিসেম্বর ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষাসহ সব ক্ষেত্রে পোষ্য কোটা বাতিল করা না হলে আগামীকাল ৮ ডিসেম্বর রোববার থেকে কঠোর কর্মসূচী পালন করবে বিশ্ববিদ্যালয় শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র সংগঠনগুলোর নেতারা।৬ ডিসেম্বর শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক জরুরী সভা শেষে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখা এমন সিদ্ধান্তের কথা জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক মো. সালাহউদ্দিন আম্মারসহ অন্য ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজকের (৭ ডিসেম্বর) মধ্যে রাবি প্রশাসন লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ সব ক্ষেত্রে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত না নিলে আগামীকাল রোববার থেকে ক্যম্পাসে কঠোর আন্দোলন শুরুর হুঁশিয়ারি দেওয়া...
ডিসেম্বর ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে রামপুর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার রামপুর বাজার খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে রামপুর তরুন যুব সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।অনুষ্ঠানে রামপুর তরুণ যুব সংঘের সভাপতি নাঈম সাদেক এর সভাপতিত্বে ও সৈয়দ আজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক খ.ম. কামরুল ইসলাম।
ফাইনাল খেলার উদ্বোধন করেন রামপুর তরুন যুব সংঘের সাধারণ সম্পাদক ফারুক শেখ, এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য নাজমুল হক ফরহাদ, তানভীর আহমেদ (তমাল), শান্ত দাস, আজহারুল ইসলাম, মোহাম্মদ পলাশ, এমদাদুল হক, নাহিদুল ইসলাম,কাউসার আহমেদ, ইমতিয়াজ আহমেদ,আকরাম মেম্বার...
ডিসেম্বর ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে শনিবার (৭ডিসেম্বর) বেলাবোতে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।তিনি বলেন সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।মানুষের পাশে থেকে ভাবনাকে মূল্যায়ন করতে হবে এবং নৈরাজ্য,বিশৃঙ্খলা চাঁদাবাজিতে যেন কোনো নেতাকর্মী সম্পৃক্ত না হয় সে ব্যাপারে কঠুর নির্দেশনা প্রদান করেন।
পথ সভা শেষে বাজনাব ইউনিয়নে জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও বাজনাব ইউনিয়নের আমৃত্যু সভাপতি আঃ সোবহান ভূঁইয়ার স্মরনে দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরো বলেন,বিএনপির...
ডিসেম্বর ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ২০২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিভাগের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২১ ডিসেম্বর)।ভর্তি ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন ফরম পুরণ করতে হবে।বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে।সম্ভাবনাময় খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, প্রাথমিক মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ে পরিকল্পিত বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যে বিকেএসপি প্রতিষ্ঠা লাভ করে।ক্রীড়া ও শিক্ষা সমন্বয়ে ক্যাডেট ভিত্তিক এ প্রতিষ্ঠানটি দেশ সেরা ক্রীড়াবিদ ও উচ্চতর শিক্ষা অর্জনের...
ডিসেম্বর ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ৭ ডিসেম্বর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পাক হানাদার মুক্ত দিবস।১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে কলমাকান্দাকে হানাদার মুক্ত করেছিলেন।এরমধ্যেই পূর্ণ হয়েছে হানাদার মুক্তের ৫৩ বছর।
এই দিবসকে ঘিরে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচী বয়কটের করেছে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।দিবসটিকে ঘিরে শহীদ বেদীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলেও রাষ্ট্র ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়নি শ্রদ্ধাঞ্জলী।এছাড়াও ৫ আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর ফ্যাসিস্ট দোসররা আত্মগোপনে থাকলেও নবাগত ইউএনও কার্যালয়ে আওয়ামী...
ডিসেম্বর ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে জিনিয়াস বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকালে মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদয়ালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে।২০১৬ সাল থেকে কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিবছর এ পরীক্ষার আয়োজন করে যাচ্ছে জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন।পরীক্ষায় দুটি গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা বৃত্তির পাশাপাশি সদন দেওয়া হয়।পরীক্ষায় ৮টি কিন্ডার গার্টেনের ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।পরীক্ষায় অংশ নেওয়া কিন্ডার গার্টেন গুলো হলো-মোহনগঞ্জের ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল, লিটল স্টার কিন্ডার গার্টেন, অক্সফোর্ড কিন্ডার গার্টেন, জিনিয়াস কিন্ডার গার্টেন, বারহাট্টা উপজেলার চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন, কংস মডেল স্কুল, মৈত্রী মডেল...
ডিসেম্বর ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, যা পুনরায় হতে দেওয়া যাবে না।মিরপুর ১০ সিটি কর্পোরেশন অফিসের পাশে এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, আমাদের স্বাধীনতার জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে, কিন্তু কেউ কেউ আজ ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করছে।আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকব।আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না।নুরুল হক অভিযোগ করেন, বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া গুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে মিথ্যাচার করছে এবং এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধ পরিস্থিতি তৈরির ইঙ্গিত দেয়।তিনি দুই দেশের সম্পর্ক...