মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নবীনের প্রত্যয়ে: এনবিআইইউ আইন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেটঃ ১২:১৩ অপরাহ্ণ | আগস্ট ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

প্রবীণের প্রজ্ঞায়, নবীনের প্রত্যয়ে” প্রতিপাদ্যকে সামনে রেখে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-এর আইন বিভাগের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. ছায়েদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ টি জাহেদী।এছাড়াও বক্তব্য দেন, আইন বিভাগের বিভাগীয় প্রধান সামিমা সুলতানা এবং সহকারী অধ্যাপক ও টিএসসি পরিচালক ড. নাসরিন লুবনা।

আইন বিভাগের শিক্ষক সামিয়া হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।বক্তারা নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।বক্তারা বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় বিভাগ।

এ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করছে।তারা বলেন, প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হতে হলে অধ্যবসায়, দক্ষতা অর্জন এবং নৈতিক মূল্যবোধের চর্চার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা জোরদারে বিভিন্ন দিক তুলে ধরা হয়।এ সময় অতিথিবৃন্দ বিভাগের ‘মুট কোর্ট সোসাইটি’র উদ্বোধন করেন।পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।