বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে মাদকবিরোধী মোবাইল কোর্টে চিহ্নিত মাদক ব্যবসায়ীর ১০ মাসের কারাদণ্ড

আপডেটঃ ৩:১১ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।অভিযানে তার কাছ থেকে গাঁজা, একটি ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।বুধবার (২৯ জুলাই) মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পরিচালিত অভিযানে রাজিব চন্দ্র দে (৩৬), পিতা সনজিৎ চন্দ্র দে, গ্রাম হিন্দুপাড়া, মনোহরদীকে গাঁজা সেবন করে জনসম্মুখে উশৃঙ্খল আচরণ করার অভিযোগে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযানকালে রাজিব চন্দ্র দের কাছ থেকে এক পুরিয়া গাঁজা, একটি ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

তার মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড ও উশৃঙ্খল আচরণের কারণে স্থানীয় বাসিন্দাদের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।অভিযানে মনোহরদী থানার এএসআই মো. এমদাদুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।