মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ২৭ জন গ্রেপ্তার

আপডেটঃ ৩:০৬ অপরাহ্ণ | জুলাই ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।আরএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৫ জন, মাদক মামলার আসামি ৬ জন এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ৬ জন রয়েছেন।নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।একই সঙ্গে মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

IPCS News : Dhaka : ​আরএমপি নিউজ : রাজশাহী।