সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে পৃথক অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আপডেটঃ ১২:৫৩ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী ও চন্দ্রিমা থানা পুলিশ।অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১২ পিস ইয়াবা এবং ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গত ২৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে কাটাখালী থানা পুলিশ মহানগরীর চককাপাশিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চারঘাট থানার পাসুন্দিয়া গ্রামের মো. টনি (২০) এবং তানোর থানার দূর্গাপুর গ্রামের মো. রাসেল মণ্ডল (২৮)-কে গ্রেপ্তার করে।

এ সময় টনির হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, রাসেল মণ্ডল ইয়াবা বিক্রির কাজে টনিকে সহযোগিতা করছিলেন।অপরদিকে, ২৬ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ কেচুয়াতৈল এলাকায় অভিযান চালিয়ে নারিকেল বাড়িয়া গ্রামের মো. নুর ইসলাম (৩০)-কে গ্রেপ্তার করে।

তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।একই দিন রাত আনুমানিক পৌনে ৯টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. ফরিদ আলী (২৬) এবং কাটাখালী থানার শ্যামপুর চর গ্রামের মো. রফিকুল ইসলাম রকি (১৯)-কে গ্রেপ্তার করে।

এ সময় ফরিদ আলীর হেফাজত থেকে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে জানা যায়, রফিকুল ইসলাম রকি ট্যাপেন্টাডল বিক্রির কাজে তাকে সহযোগিতা করছিলেন।এছাড়া একই দিন রাত আনুমানিক সোয়া ১২টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. শফিকুল ইসলাম (৪৬)-কে গ্রেপ্তার করে।

তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা আরও ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ছয় আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পাশাপাশি মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।