রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

আপডেটঃ ২:১৭ অপরাহ্ণ | জুলাই ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।২৫ জুলাই ২০২৬ শনিবার প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে প্রার্থী অ্যাডভোকেট মোঃ ওয়াহিদুজ্জামান বুলবুল ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট মোঃ আতিকুর রহমান বাবু পেয়েছেন ২৫ ভোট।​এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষে মোট ৫টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশন তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।​

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: ​সহ-সভাপতি (২টি পদ): সুব্রত মজুমদার ডলার ও অ্যাডভোকেট আবু সাঈদ বাবু, ​সাধারণ সম্পাদক: মোল্লা মোহাম্মদ শাফায়েত হোসেন, ​সহ-সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট মোঃ আবু তাহের সরকার, ​কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট মোঃ মাহমুদুল ইসলাম (জুয়েল)।কার্য-নির্বাহী সদস্যের ৫টি পদের বিপরীতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে সর্বোচ্চ ভোট প্রাপ্তির ভিত্তিতে বিজয়ী ৫ জন হলেন-মোঃ মুনতাসির আজিজ (উপল) ৮৬ ভোট, অ্যাডভোকেট মোঃ মইনুল হোসেন (মামুন) ৮৬ ভোট, অ্যাডভোকেট মোঃ জাকারিয়া হোসেন ৮১ ভোট, প্রণয় এম. রোজারিও ৭৭ ভোট এবং মোঃ আব্দুল মতিন ৭৭ ভোট।​এই পদে বিজয়ী না হতে পারা অপর দুই প্রার্থী অ্যাডভোকেট সেরাজুল সালেকিন ২৭ ভোট এবং অ্যাডভোকেট হুমায়ুন কবির শাহ্ ২১ ভোট লাভ করেন।​

দিনাজপুরের ট্যাক্সেস বার এসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ মেহবুব হাসান চৌধুরী এবং সহযোগী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ মমিনুল হক যৌথ স্বাক্ষরে সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচনের লিখিত ফলাফল চূড়ান্তভাবে অনুমোদন ও প্রকাশ করেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, ​দিনাজপুর।