শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের রায়, ১৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

আপডেটঃ ২:৩৬ অপরাহ্ণ | জুলাই ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের যৌথ উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে ৩৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।পাশাপাশি গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়।বৃহস্পতিবার আরএমপি নিউজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় পরিচালিত অভিযানে ৩৯ পুরিয়া গাঁজাসহ ১১ জনকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে মো. নুর আলম, মো. শামীম, মো. ইমরান, মো. রুবাইয়াদ আহম্মেদ ও আজিমকে পাঁচ দিন করে কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।

আরিফকে এক দিনের কারাদণ্ড, সাবিউল ইসলাম, মো. আশিক, আলামিন ও ইমানকে তিন দিন করে কারাদণ্ড এবং মো. কাউসারকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।প্রত্যেকের সঙ্গে ৫০ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়।এছাড়া কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গুড়িপাড়া লেকেরধার এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় মো. হৃদয় ও মো. কামরুল ইসলামকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।