বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে আরএমপি অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

আপডেটঃ ১২:০৭ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বিত এ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার অভিযুক্ত এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।আরএমপি সূত্র জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া মাদক সংক্রান্ত মামলায় ৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৩ জনকে আটক করা হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিতভাবে মহানগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ: রাজশাহী।