বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

আপডেটঃ ২:৫৩ অপরাহ্ণ | জুলাই ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (২০ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ জানায়, নগরীতে মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বোয়ালিয়া থানা পুলিশ দুই ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার অপরাধে আটক করে।পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডাদেশ প্রদান করেন।

অভিযানের মাধ্যমে মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের বিষয়টিও আবারও প্রতিফলিত হয়েছে।দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকার মৃত কাদেরের ছেলে টুটুল (৩৪) এবং একই এলাকার মো. রাকার ছেলে রহিদ (২৫)।

ভ্রাম্যমাণ আদালত উভয়কে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।মাদক-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ, আইন বাস্তবায়ন এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও আইনি ব্যবস্থা চলমান থাকবে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ: রাজশাহী।