মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

প্রবাসীদের ভোট নিয়ে বিশেষ বৈঠক: প্রথমবার সরাসরি যুক্ত জাইমা রহমান

আপডেটঃ ১২:০০ অপরাহ্ণ | নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এ অনলাইন বৈঠকের একটি ৩৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বক্তব্য রাখেন তিনি।সভায় বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল।

ভিডিওতে জাইমা রহমান উপস্থিতদের ধন্যবাদ জানিয়ে বলেন, কষ্ট করে সভায় যুক্ত হওয়া এবং কাজ করার জন্য তিনি সবাইকে সম্মান জানাচ্ছেন। তিনি জানান, আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে মতবিনিময় হয়েছে এবং রিজভী ও পাভেল নোট নিয়েছেন।বিষয়গুলো কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করে কীভাবে বাস্তবায়ন করা যায় তা বিবেচনা করা হবে।তিনি আরও বলেন, কাজ যেন এগিয়ে যায়, এজন্য সবার সঙ্গে যোগাযোগ বজায় রাখা জরুরি। ‘আমরা একে অন্যকে যেভাবে সম্ভব, সেভাবে সহায়তা করা উচিত,’ বলেন তিনি।এ সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের দেওয়া পরামর্শের প্রসঙ্গ টেনে জাইমা বলেন, সময়মতো সিদ্ধান্ত নিতে হবে এবং স্কেজুল অনুযায়ী কাজ এগিয়ে নিতে হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মন জানান, প্রবাসীদের ভোট কার্যক্রমকে সামনে রেখে এ বিশেষ ভার্চুয়াল সভা আয়োজন করা হয়, যেখানে জাইমা রহমান উপস্থিত থেকে মতামত দেন।তার দেওয়া বক্তৃতার একটি অংশ পরবর্তীতে ভাইরাল হয়ে পড়ে।উল্লেখ্য, ২০০৮ সালে বাবা-মায়ের সঙ্গে লন্ডনে যাওয়ার পর থেকে জাইমা রহমান সেখানেই পড়াশোনা করেন।লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।

IPCS News : Dhaka :