মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

৯ম সিতো-রিউ কারাতে ওপেন চ্যাম্পিয়ানশীপ সিতো-রিউ কারাতে রাজশাহীর সাফল্য

আপডেটঃ ১১:৫৬ পূর্বাহ্ণ | আগস্ট ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- ঢাকায় অনুষ্ঠিত ৯ম সিতো-রিউ কারাতে ওপেন চ্যাম্পিয়ানশীপ মিরপুর ইনডোর স্টেয়ামে অনুষ্ঠিত হয়।উক্ত চ্যাম্পিয়ানশীপে সারা দেশ থেকে প্রায় ১ হাজারেরও বেশী ছেলে-মেয়ে অংশ গ্রহন করে।বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন রাজশাহী প্রধান কার্যালয় থেকে ১৫জন খেলোয়াড়, একজন কোচ ও আটজন রেফারি অংশগ্রহন করে।চ্যাম্পিয়নশিপে মোট ৫টি স্বর্ণ, ৯টি রৌপ্য, ১১টি ব্রােঞ্জ পদক অর্জন করে।পদকপ্রাপ্তরা হলো, মোসাঃ মাদিহা চৌধুরী- ৩টি স্বর্ণ পদক পেয়ে সেরা পুরস্কারে ভূসিত হয়।ইয়াসিন আলী-১টি রৌপ্য ও ১ টি ব্রােঞ্জ।মোঃ অর্ণব হোসেন-১টি রৌপ্য ও ১ টি ব্রােঞ্জ।মোঃ অরণ্য-১টি স্বর্ণ ও ১টি রৌপ্য।মোঃ হাসান আজমাইন-২টি ব্রােঞ্জ।

মোঃ তোফাজ্জেল হোসেন-১টি রৌপ্য ও ১ টি ব্রােঞ্জ।নিশাত নাওয়াল স্বচ্ছ -১টি রৌপ্য ও ১ টি ব্রােঞ্জ।মোঃ আবিদ ফয়সাল তালুকদার-১টি রৌপ্য।মোঃ তামান্না ইয়াসমিন জুঁই-১টি স্বর্ণ ও ১টি রৌপ্য।মোঃ ইউনুস আব্দুল্লাহ-১টি রৌপ্য।ইফফাত মালিহা মৌ-১টি রৌপ্য।শ্রী বিপ্লব কুমার তেওয়ারি-২টি ব্রােঞ্জ।মোসাঃ স্বর্ণা খাতুন-১টি ব্রােঞ্জ।

সালওয়ান জুমানা ওমর-১টি ব্রােঞ্জ।সালওয়ান পারীসা ওমর-১টি ব্রােঞ্জ।রেফারির দায়িত্ব পালন করেন, মো: বকুল হোসেন (রেফারি এশিয়া কারাতে ফেডারেশন), মরিয়ম বেগম, রফিকুল আহমেদ রিদয়, মো: রিপন, মশিউর রহমান, কে.এম. আতিকুর রহমান এলান, ইফ্ফাত জেরিন।কোচের দায়িত্ব পালন সিনিয়র শিক্ষার্থী মো: আমির হামজা।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।