মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আটপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

আপডেটঃ ৩:৪২ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স  বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সিটিটিউশন স্কিম,এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষামন্ত্রণালয়ের অধীনে নেত্রকোণার আটপাড়ায় পারফরমেন্স বেজড গ্যান্টস সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় ২০২২-২০২৩ সালের উপজেলা/থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরুস্কার (UBSA/TBSA এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরুস্কার (HSCA) প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, ইকরাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিক তালুকদার, বাউসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, সিরাজুৃম দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইসারুল হক

আর উপস্থিত ছিলেন, মঙ্গল সিদ্ধ শান্তিময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া কবীর নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করীম হীরাসহ বিভিন্ন বিদ্যালের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।পরে শিক্ষার্থী ও অনুপস্থিত অভিভাবকেদর মাঝে পুরুস্কার বিতরণ করা হয়৷  

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।