মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের

আপডেটঃ ২:২৩ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ

ঢাকা:- রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি এবং জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস এই রিট আবেদন দায়ের করেন।রিটে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন করা হয়।একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমান উড্ডয়ন নিষিদ্ধ করার নির্দেশনা চাওয়া হয়েছে।হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চে আজ দুপুর ১টায় রিট আবেদনের শুনানি হবে।

আদালতে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।রিটের মধ্যে আরও দাবি করা হয়েছে, বিমানবাহিনীর অধীনে থাকা ত্রুটিপূর্ণ বিমানগুলোর সংখ্যা এবং তাদের রক্ষণাবেক্ষণের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে নির্দেশনা দেওয়া হোক।

এছাড়া, মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি এবং নিহতদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণের জন্যও আবেদন জানানো হয়েছে।

IPCS News : Dhaka :