মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

৩৮ দিন বন্ধ থাকার পর আজ থেকে চলবে মেট্রোরেল

আপডেটঃ ২:২৪ অপরাহ্ণ | আগস্ট ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ

দীর্ঘ ৩৮ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবার চলাচল শুরু করেছে মেট্রোরেলের।তবে বন্ধ থাকছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি।গতকাল শনিবার, ২৪ আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছেন।পরীক্ষামূলকভাবে গত বৃহস্পতি ও শুক্রবার চালানো হয় মেট্রোরেল।এতে লাইনে কোনো সমস্যা পাওয়া যায়নি।গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়।ওইদিন বিকেল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।পরেরদিন মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।আজ রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।ডিএমটিসিএল জানিয়েছে, সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা ‍উত্তর মেট্রো স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেন দু’টিতে শুধুমাত্র এমআরটি/র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

অপরদিকে রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন গুলোয় শুধুমাত্র এমআরটি/র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।মেট্রোরেল স্টেশন থেকে সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত একক ভ্রমণ টিকিট ক্রয়, এমআরটি পাস ক্রয় ও এমাআরটি/র‌্যাপিড পাসে রিচার্জ করা যাবে।

IPCS News : Dhaka :