মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চন্দ্রিমা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেটঃ ১:০৬ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মো: জাকির হোসেন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মো: আমিরুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: জাকির হোসেনের বিরুদ্ধে একটি মামলায় ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাজা গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র চন্দ্রিমা থানায় মুলতবি ছিল।জাকির হোসেনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা পুলিশ।গতকাল রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি জাকির হোসেন তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের দিকনির্দেশনায় এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুক ও তাঁর টিম গতকাল ২৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১ টায় অভিযান পরিচালনা করে আসামি জাকির হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

IPCS News : Dhaka : মো: রফিকুল আলম : অতিরিক্ত পুলিশ সুপার : ডিএসবি : রাজশাহী।