মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর পদ্মা থেকে ভাসমান দুই যুবকের লাশ উদ্ধার

আপডেটঃ ১:০১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৪, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মানদী থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।২৩ ডিসেম্বর শনিবার ভোর ৬ টার দিকে ভারতীয় সীমান্তের ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা এলাকা থেকে মরদেহ গুলো উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মরদেহ গুলো হচ্ছে,গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরকানাপাড় গ্রামের মো. শুকুরদির ছেলে কাউসার আলী (১৮) ও একই গ্রামের আতিকুর রহমানের ছেলে মোশারফ হোসেন মুশার (১৯)।স্থানীয়রা জানান , গত ১৯ ডিসেম্বর তারা দুজন নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজন হন।অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি।শনিবার সকাল ৬ টার দিকে নদীতে মাছ ধরতে যাওয়া অন্য জেলেরা তাদের মৃতদেহ ভারতীয় সীমান্তের ১ কিলোমিটার ভেতরে ঝাউতলা নামক স্থানে মূল পদ্মানদীর থেকে ভাগ হওয়া সরু নদীতে দেখতে পেয়ে খবর দিলে মরদেহ তুলে আনা হয়।এই নদীতে পানি প্রবাহমান আছে।

তারা মাছ ধরাসহ কৃষি কাজ করে।  কোনভাবে হয়তো নদীতে তলিয়ে গিয়ে মারা গেছে।এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, গত ১৯ ডিসেম্বর বিকালের দিকে ৭/৮ জন যুবক কাজের উদ্দেশ্যে চেন্নাই যাওয়ার জন্য অবৈধভাবে ভারতীয় সীমান্ত পাড়ি দিচ্ছিলো।ধারনা করা হচ্ছে, ভারতীয় বিএসএফ তাদের তাড়া করলে এদের মধ্যে ৫ জন ফেরত আসতে পেরেছে।

বাকি দুইজন নিখোঁজ ছিলো। আমরা ধারনা করছিলাম বিএসএফ তাদের আটক করে রেখেছে।কিন্তু শনিবার তাদের লাশ পাওয়ায় নিশ্চিত হওয়া যায় যে তাদের বিএসএফ আটক করে রাখেনি। কোনভাবে নদীতে পড়ে মারা গেছে।তবে তাদের লাশ ময়না তদন্ত করার জন্য রামেকের মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চত হওয়া যাবে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।